সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

kobita 11

#ভাবনা

মানুষ একটু বেশী ভাবে !
ভালো  লিখলে নিজেকে রবীন্দ্রনাথ ভাবে ,
ভালো সৃষ্টি করতে পারলে নিজেকে স্রষ্টা ভাবে,
ভালো দেখতে হলে নিজেকে অপ্সরা ভাবে,
মানুষ একটু বেশী ভাবে ।


ভালো গাইলে নিজেকে গায়ক ভাবে ,
ভালো বললে নিজেকে সুবক্তা ভাবে ,
ভালোবাসলে নিজেকে আশিক ভাবে ,
ভালো আঁকলে নিজেকে আর্টিস্ট ভাবে,
মানুষ একটু বেশী ভাবে ।


বিদ্যা অর্জন করলে নিজেকে বিদ্বান ভাবে,
ভালো করতে পারলে নিজেকে উপকারি ভাবে,
ভালো গঠন করলে নিজেকে গঠক ভাবে,
মানুষ একটু বশী ভাবে ।


মানুষ দোষ করলে নিজেকে নির্দোষী ভাবে,
মানুষ পাগল হলে নিজেকে সুস্থ ভাবে ,
মানুষ অসৎ হলে নিজেকে সৎ ভাবে ,
মানুষ ভুল করলেও নিজেকে সঠিক ভাবে,
আসলে মানুষ একটু কমই ভাবে ।।


#ধ্রুব

মন্তব্যসমূহ