সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
॥ কর্পোরেট মেয়ের কথা ॥ (কিছুকিছু কথা-১)
 আমার শহরের কোণে কোণে , প্রতিদিন মাপা ঘেমো বারো ঘন্টায় রক্ত জল হয় সার্কিট আর টেলিফোনে। আমার এঁটো শৈশব আমায় দেখে মিচকি হাসে-ব্যঙ্গ করে বারবার, চোখে জল আসে না আর, এ এক অন্য মেয়ে । যানজট, মিছিলের চোখ এড়িয়ে, আমার ডায়াল ঘড়ির ধুত্তেরি সময় হেঁটে চলে ব্যস্ততার গায়ে ধূলো উড়িয়ে। কবিসুভাষ থেকে এসপ্ল্যানেড , আমায় রীতিমত যুদ্ধ করতে হয় রোজ , হেরে যাই না তবু গাদাগাদি ভিড় মেট্রোতে। প্রেম নয়,এখন কর্পোরেট জীবনের প্রাসঙ্গিকতা খুঁজি আমি। হ্যাঁ, আমি বদলে গেছি, ট্রেনের হুইসেল থেকে কম্পানির হুইসেল ব্লোয়ার আমাকে পরিণত করে দিয়েছে। আমি ভালবাসি আমার চার দেয়ালের পেক্ষাগৃহ , বাইরের মেশিনারির ঘরঘরে আওয়াজ আমার মনের ক্ষত গুলো চিবিয়ে খেয়েছে। তাই ফ্রূট্নাট বা বার্বি নয় ,কংক্রিটের স্থাপনার আকাশে এখন শুধুই দশহাজারি মাসিক বেতনের স্বপ্ন। আমার প্রেম নিরুদ্দেশ... মনের ভিতর তবে কোনো বিদ্বেষ নেই। অপেক্ষার বাসস্টপেজে দাঁড়িয়ে আমার নিয়তি। কেউ আমায় মনে করিয়ে দিস না লাস্ট ম্যটিনি কী ছিল। সন্ধ্যার চিরবিরে হাওয়ায় আমি মান্থলি শরীর খারাপগুলোর তোয়াক্কা না করে চুপ করিয়ে রাখি ক্লান্তিকে। মেকি স্বভাব থেকে বেরিয়ে আমার দিনযাপনের গল্পের শ্রোতা আর বক্তা দুই-ই আমি। আমি কর্পোরেট মেয়ে ।

#সৌভিক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...