সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Bibhor লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এখনও আমার আর মৃদুলের কানে সেই কথাটা বারবার বাজে, ‘’ সব প্রেমের কোনও ভবিষ্যৎ নেই,সব সম্পর্কের পরিণতি হয় না।‘’

বিভোর শেষ পর্ব আদিত্য ঘোষ (১৩) সব সম্পর্কের পরিণতি হয় না। সব সম্পর্ক শেষ পর্যন্ত মর্যাদা পায় না। কিছু সম্পর্ক মাঝ পথে ছেড়ে দিতে হয়। হয়ত এটাই শ্রেষ্ঠ পথ, হয়ত এটাই ভবিতব্য। মৃদুল যতই খুশি থাকুক না কেন, মৃদুল জানত তাঁর মা এই সম্পর্ক মেনে নেবেন না। এমনিতেই মৃদুল আর সোহাগের সম্পর্কটা অনেক দূর এগিয়েছে। তারা এখন একে অপরকে একদিন না দেখে থাকতে পারে না। দুজন এখন দুজনের সর্বক্ষণের সঙ্গী।   আর মিছিল ওদের চোখের মনি। সোহাগ যেটুকু সময় অফিসে থাকে, সেই সময়টুকুর জন্য একজন আয়া রাখা আছে আর বাকি সময়টা মৃদুল নয়ত সোহাগ ওর সঙ্গে থাকে। এইভাবেই ওদের দিনগুলো কেটে যাচ্ছে। কিন্তু মৃদুল জানে, এই সম্পর্কটা একদিন ঠিক শেষ হবে। কারণ সমাজের চোখে এই সম্পর্কটা অর্থহীন। এমনিতেই সোহাগ মৃদুলের চেয়ে বয়সেও অনেকটা বড়। এখন তো সোহাগ মাঝে মধ্যেই মৃদুলকে তুই তুই বলেও ডাকে। কিন্তু মৃদুল সোহাগকে তুমি বলেই সম্বোধন করে। ওরা জানে না ভবিষ্যতে ওদের জন্য কী লেখা আছে। ওরা শুধু নিজেদের প্রেমেই মত্ত। ‘’ তুমি বাড়িতে জানিয়েছ আমাদের ব্যাপারে ?’’ সোহাগ বলল। ‘’ না। তবে ভাবছি মাকে এরমধ্যেই জানিয়ে দেবো। ‘’ ‘’ তোমাক...