সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Sritama Dey লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

' সাহেবের কাটলেট'-যেন শ্রীতমার কাছে হাতে চাঁদ পাওয়ার সমান।

ধরুন একদিন যদি হঠাৎ আপনি হাতে চাঁদ পেয়ে যান, তাহলে কী করবেন? কিংবা আপনার প্রতি রাতের স্বপ্ন যদি হঠাৎ একদিন বাস্তব হয়ে যায়, তাহলে আপনি কী ভাববেন ? উত্তরটা কঠিন হবে জানি, হয়ত আপনার বলার ভাষাও হারিয়ে যেতে পারে। আপনি একটা ঘোরের মধ্যে হারিয়ে যেতে পারেন। হ্যাঁ, প্রায় একই রকম অবস্থা হয়েছে অভিনেত্রী শ্রীতমার! কি চিনতে পারলেন না কে শ্রীতমা দে ? তাহলে বলব একটু ব্যাক গিয়ার মেরে ফিরে যান ‘ধানবাদ ব্লুজ’ ওয়েব সিরিজে! সেই সাহসী চরিত্রে অভিনয় করা মেয়েটিকে খুব সহজেই চিনতে পারবেন, আর তাও যদি না পারেন, তাহলে বলব ‘ সাহবের কাটলেট’ –এর জন্য অপেক্ষা করুন। অঞ্জন দত্ত পরিচালিত ‘ সাহবের কাটলেট’-এর শুটিং শুরু হতে চলেছে এই মাসের ১৫ তারিখ থেকে এবং এই সিনেমার মুখ্য চরিত্র অভিনয় করছেন  শ্রীতমা দে! আটপৌরেকে অভিনেত্রী জানালেন, ‘’ আমি খুব এক্সাইটেড! ছোট থেকে ওনার সিনেমা দেখে বড় হয়েছি এবং আজকে আমি ওনার সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে চলছি, এটা আমার কাছে একটা বড় পাওয়া।‘’ বিগ ব্যানারে প্রথম ব্রেক যে অঞ্জন দত্তের হাত ধরে হবে, সেটা স্বপ্নেও ভাবেনি শ্রীতমা! তাই এখন সে কিন্তু একটা ঘোরের মধ্যে আছে, তাঁর কথায় ‘’ ...

আটপৌরে কী জানালেন অভিনেত্রী শ্রীতমা দে ওরফে 'জন্নত', জেনে নিন

অভিনেত্রী হবেন, এটা কখনও ভাবেননি। তবে অনেক ছোট বয়স থেকেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অভিনেত্রীদের মতো ভাবাটা তাঁকে পেয়ে বসেছিল। তাঁর বাবা- ঠাকুরদা অনেকদিন ধরেই নাটকের সঙ্গে যুক্ত। তাই হয়ত অভিনয়টা তাঁর রক্তেই আছে। শুধু সেটাকে বাইরে আনার অপেক্ষা ছিল। আর সেই অপেক্ষার অবাসান ঘটাল ‘হইচই’। দেবালয় ভট্টাচার্য-এর ‘চরিত্রহীন’ ছিল তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ। তারপর ‘ ধানবাদ ব্লুজ’ তাঁকে স্পট লাইটের সামনে নিয়ে আসে। বাঙালী দর্শকের কাছে অভিনেত্রী শ্রীতমা দে হয়ে ওঠেন ‘জন্নত’। তাঁর অভিনয়ের দক্ষতা প্রশংসা কুড়োয় সবমহলে। তাঁর এই অভিনয়ের ছোট্ট জার্নিটাকে আরও মসৃণ করে তোলে একটা থ্রিলার ওয়েব সিরিজ। অভিনেত্রীর কথায়, ‘’ আমি যেটা করি, সেটা খুব মন দিয়ে করি। ছোট থেকেই পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকতাম। অন্য দিকে মন দিইনি। আমি যখন কলেজের ফাইনাল ইয়ারে, তখন একটি সৌন্দর্য প্রতিযোগিতার হোডিং দেখে ভাবি ‘ একবার তো ট্রাই করে দেখতে পারি, কী হয়!’’ আর তাঁর সেই ‘ট্রাই’ করে দেখাটা আজ হয়ত তাঁকে এই মাইলেজটা দিয়েছে। প্রথমে তিনি ছিলেন ইনটেরিয়র ডিজাইনার। তারপর সেই সৌন্দর্য প্রতিযোগিতায় রানার আপ হওয়ার পর কিছুদিন মডেলি...