সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

' সাহেবের কাটলেট'-যেন শ্রীতমার কাছে হাতে চাঁদ পাওয়ার সমান।



ধরুন একদিন যদি হঠাৎ আপনি হাতে চাঁদ পেয়ে যান, তাহলে কী করবেন? কিংবা আপনার প্রতি রাতের স্বপ্ন যদি হঠাৎ একদিন বাস্তব হয়ে যায়, তাহলে আপনি কী ভাববেন ? উত্তরটা কঠিন হবে জানি, হয়ত আপনার বলার ভাষাও হারিয়ে যেতে পারে। আপনি একটা ঘোরের মধ্যে হারিয়ে যেতে পারেন। হ্যাঁ, প্রায় একই রকম অবস্থা হয়েছে অভিনেত্রী শ্রীতমার! কি চিনতে পারলেন না কে শ্রীতমা দে ? তাহলে বলব একটু ব্যাক গিয়ার মেরে ফিরে যান ‘ধানবাদ ব্লুজ’ ওয়েব সিরিজে! সেই সাহসী চরিত্রে অভিনয় করা মেয়েটিকে খুব সহজেই চিনতে পারবেন, আর তাও যদি না পারেন, তাহলে বলব ‘ সাহবের কাটলেট’ –এর জন্য অপেক্ষা করুন। অঞ্জন দত্ত পরিচালিত ‘ সাহবের কাটলেট’-এর শুটিং শুরু হতে চলেছে এই মাসের ১৫ তারিখ থেকে এবং এই সিনেমার মুখ্য চরিত্র অভিনয় করছেন  শ্রীতমা দে!

আটপৌরেকে অভিনেত্রী জানালেন, ‘’ আমি খুব এক্সাইটেড! ছোট থেকে ওনার সিনেমা দেখে বড় হয়েছি এবং আজকে আমি ওনার সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে চলছি, এটা আমার কাছে একটা বড় পাওয়া।‘’ বিগ ব্যানারে প্রথম ব্রেক যে অঞ্জন দত্তের হাত ধরে হবে, সেটা স্বপ্নেও ভাবেনি শ্রীতমা! তাই এখন সে কিন্তু একটা ঘোরের মধ্যে আছে, তাঁর কথায় ‘’ আমার মনে হচ্ছে যে আমি হাতে চাঁদ পেয়ে গেছি!’’



সিনেমার বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানালেন, ‘’ এটি একটা ফুড মিউজিক্যাল স্টোরি! এখানে আমি একটি মধ্যবিত্ত ঘরের ছাপোষা মেয়ের চরিত্রে অভিনয় করছি, যে তাঁর বাবা-ভাই’কে নিয়ে থাকে। রান্না করে, গান গায় এমন একটা মেয়ে। চরিত্রটির নাম খেঁদি! ছবির শুটিং হবে কলকাতা এবং চন্দননগর জুড়ে।‘’ একটানা বলে অভিনেত্রী একটু থামলেন। জিজ্ঞাসা করলাম, ‘’ তারপর ?’’ হাসতে হাসতে শ্রীতমা জানালেন, ‘’ আর না। আজকের জন্য এইটুকুই!’’

অঞ্জন দত্ত প্রসঙ্গে তিনি জানালেন যে, ‘’ আমি ভাবতেই পারিনি এই মানুষটা আমাকে পুরো গল্পটা নিজে পড়ে শোনাবেন। কিন্তু উনি আমাকে পুরোটা নিজে পড়ে শুনিয়েছেন এবং বুঝিয়েছেনও! আশা করি সেটে গেলে আরও অভিজ্ঞতা হবে।‘’এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক সব প্রমুখ। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত।  

( সাক্ষাৎকার -আদিত্য ঘোষ 
ছবি- সংগৃহীত)  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...