তিনি অফিস থেকে ফিরতে ফিরতে একটি গান লিখে ফেললেন। তবে সেটা একদিনেই নয়, প্রথমে কিছু এলোমেলো কথা এলো তারপর একদিন সেই কথাগুলো ডানা মেলল ‘ কোনও সন্ধ্যেবেলায়’ কিংবা ‘ কোনও মেঘলা দিনে’! কোনও নিম্নচাপের শহর যেন এক নিমেষে তাঁর ব্যক্তিগত আবেগে কলিংবেল বাজিয়ে বলল, ‘’ জন্মদিন তো গেছে, এবার নিম্নচাপ আসুক!’’ আপনারা যারা যারা মোনোলোগাস ক্রোমোজোম-এর কাজ দেখেছেন মানে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা হোক কিংবা গান, তারা জানেন মোনোলোগাস ক্রোমোজোমের কাজ কিন্তু একটু হলেও আলাদা। আর এই আলদা হয়ে ওঠার পেছনে যে মানুষটি ঘাপটি মেরে থাকেন, তিনি হলেন সায়ন সেন। তাঁর লেখায় মোনোলোগাস ক্রোমোজোমের নতুন গান ‘ নিম্নচাপ’ আসতে চলেছে আগস্ট মাসের ৩১ তারিখ। তবে সায়ন সেন তাঁর গোটা টিমের প্রশংসা করতে কিন্তু ভোলেননি। তিনি জানালেন, ‘’ অনুপম আইচ এই গানটার সুর করেছেন আর গানটি গেয়েছেন শুভজিৎ। ওঁদের অসাধারণ মেলবন্ধন এই গানটিকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।‘’ একটু থেমে তিনি আরও জানালেন যে, ‘’ গানের একটি অংশে ভায়োলিন বাজিয়েছে অপ্রতিম নায়ক। যেদিন এই রেকডিংটা হয়েছিল, আমার মনে হচ্ছিল যে সারাদিন ধরে বসে বসে ভায়োলিনটা শ...