সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রথম লোকটা বেশ বিরক্ত হয়ে বলল, ‘’ ধুর বাল! আপনি কি কিছু বলবেন নাকি একবারে ওপরে উঠে বললেন? ‘'



‘’ দাদা, দেশলাই হবে নাকি?’’ খালের ধারে বসে থাকা অন্য লোকটি একবারে নিশ্চুপ! প্রথম লোকটির কথা সে হয়ত শুনতেও পেল না। কিন্তু অন্য লোকটি মুখে একটা বিড়ি ধরিয়ে বেশ হন্তদন্ত হয়ে দেশলাই খুঁজছে। লোকটি আবার বলল, ‘’ ও দাদা, দেশলাই হবে নাকি ?’’কিন্তু কোনও কথায় লোকটির কানে গেল না! এবার সেই প্রথম লোকটি দ্বিতীয় লোকটির কাছে এসে বলল, ‘’ আরে দাদা, যা হওয়ার তা হয়ে গেছে, ওসব নিয়ে ভেবে আর লাভ নেই।‘’

বিকেল গড়িয়ে সন্ধ্যে নামবে। ব্রিজের নীচে খালটা এমনই ফাঁকাই থাকে, কিন্তু আজ বেশ ভিড়। বিশেষত পুলিশ এবং সাংবাদিকদের। তবে এই দু’জন তার থেকে অনেকটা দূরে একটা নিরিবিলি জায়গায় আছে। সামনেই রেললাইন। যদিও এই লাইনে ট্রেন খুব একটা আসা যাওয়া করে না। সারাদিনে হয়ত পাঁচ জোড়া। খালের জল ধীর গতিতে বয়ে চলেছে। তবে যতদূর দেখা যায়, খালের সামনেটা বেশ নোংরা! কয়েকটা কুকুর মরা পড়ে রয়েছে। বেশ গন্ধও বেরোচ্ছে। তবে ঐ দু’জন ব্যক্তি সেই সব কিছু থেকে বিচ্ছিন্ন।  

প্রথম লোকটি দেশলাই না পেয়ে কিছুটা বিরক্ত হয়েই দ্বিতীয় লোকটির পাশে বসে পড়ে বলল, ‘’ ধুর শালা! কী জন্য বেড়িয়েছিলাম আর কী হয়ে গেলো! বউটার জন্য খুব কষ্ট হচ্ছে জানেন তো। ছেলেটা সবে মাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছে আর এই সময় এসব হবে কে জানত!’’ দ্বিতীয় লোকটি এখনও নীরব ভাবে জলের দিকে চেয়ে আছে। প্রথম লোকটি একটু থেমে আবার বলল, ‘’ জানেন তো একটা ওষুধের কোম্পানিতে ছিলাম! এই মাসের মাইনেটাও পেয়েছি কিন্তু প্রায় সব টাকা ব্যাঙ্কে পড়ে আছে! বউ এর আগে কোনওদিন আমাকে ছাড়া ব্যাঙ্কে যাইনি। টাকাগুলো তুললে পারবে কিনা, কে জানে! এদিকে এটিম কার্ডটাও আমার কাছে রয়ে গেছে।‘’ কিন্তু তাও দ্বিতীয় লোকটা নিথর!

এইবারে প্রথম লোকটা বেশ বিরক্ত হয়ে বলল, ‘’ ধুর বাল, তখন থেকে আমি একাই কথা বলে যাচ্ছি, আপনি কি কিছু বলবেন নাকি একবারে ওপরে উঠে বললেন? ‘’ এইবার দ্বিতীয় লোকটি ক্ষীণ কণ্ঠস্বরে বলল, ‘’ আমার বউ অন্তঃস্বত্বা! এই সপ্তাহে ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু... ‘’ বলতে বলতে লোকটির কথা থেমে গেল। চোখ দিয়ে জল পড়তে শুরু করল!

ততক্ষণে খালের ওপরের ব্রিজটা থেকে বেশ সোরগোলের আওয়াজ পাওয়া যাচ্ছে। দমকলের শব্দও শোনা যাচ্ছে। বেশ কিছু সেনা কর্মীও এসেছে। কিন্তু এই দুটো মানুষ সবার নজরের বাইরে।
প্রথম লোকটি এবার সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করল, ‘’ আপনি কী করতেন ?’’ দ্বিতীয় লোকটি এবার কিন্তু উত্তর দিল, ‘’ একটা চায়ের দোকানে কাজ করতাম!’’ ‘’ বাড়িতে কে কে আছে ?’’

‘’ আমি আর আমার বউ!’
‘’ এখন তাহলে কী হবে ?’’
‘’ জানি না! ইচ্ছে করছে এই খালে ডুবে মরে যায়।‘’
প্রথম লোকটি হাসতে হাসতে বলল, ‘’ সে আর হবে না! জন্মও একবার, মৃত্যুও একবার’’
দ্বিতীয় লোকটি বেশ জোড়ের সঙ্গে বলল, ‘’ কিন্তু আমার বউ কী দোষ করেছিল? যে আসছে সেইবা কী দোষ করেছিল ?  ঈশ্বর বড় নিষ্ঠুর! বেচারা বউটা এবার কী করবে ? কে ওকে হাসপাতালে নিয়ে যাবে? ধুর আমার কিছু ভাল লাগছে না ’’

‘’ দাদা! একটু শান্ত হয়ে বসুন! আমি গতবছর বাড়ির জন্য ৫ লাখ টাকা লোন নিয়েছিলাম। সবেমাত্র এক লাখ টাকা শোধ করেছিলাম। বাকিটাকা কে শোধ করবে সেটাই ভাবছি! যদিও কিছু টাকার বিমা আছে কিন্তু ছেলেটার ভবিষ্যৎ ! ‘’
‘’ সব চোর! শালা সব চোরের দল! সরকারী টাকা খেয়ে আত্মসাৎ করবে আর সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলবে! শালা সব চোর!’’

‘’ ঠিক বলেছেন! টুকে পাশ করে সব ইঞ্জিনিয়ার হয়ে গেছে! সব ঘুষখোর!’’
ব্রিজের ওপর থেকে এবার কুকুরের ডাক শোনা যাচ্ছে! এইদিকেই আসছে বলে মনে হচ্ছে। প্রথম লোকটি দ্বিতীয় লোকটিকে বলল। দ্বিতীয় লোকটি বলল, ‘’ হ্যাঁ! মনে হচ্ছে আমাদের যাওয়ার সময় এসে গেছে।‘’

‘’ কিন্তু আমাদের বডিটা খুঁজে পাবে ? ‘’
‘’হ্যাঁ, পাবে! কুকুর ঠিক গন্ধ শুঁকে বের করে দেবে।‘’
‘’   তাহলে চলুন! যাওয়া যাক’’

‘’হ্যাঁ! চলুন!’’ যেতে যেতে ওরা  সাংবাদিকদের কথোপকথন শুনতে পেল। ওরা নিজেদের বলাবলি করছে, ‘’ নবান্ন সূত্রে খবর ব্রিজ ভেঙে মৃত পাঁচ!যার মধ্যে দুজনের মৃত দেহ এখনও খুঁজে পাওয়া যাইনি ! জখম অন্তত ২৫ জন।‘’ 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...