সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

"হীরের জন্য সবাই পাগল। কাঁচ খুঁজবি তুই?"


- "জানো তো, সুখী মানুষদের মনগুলো বড্ড সুন্দর হয়! হীরের মত।
- "তাই বুঝি? আর যারা ভালো থাকে না? অসুখী? তাদের মনগুলো?"
- "কোনো অসুখী মানুষের হাসি দেখেছ? মিথ্যের আবডাল। একচিলতে plastered smile। ঝুটো ঠোঁটের curve। তাদের মনগুলোও চকচক করে, তবে কাঁচের মত।"
- "কাঁচের মত মন?"

- "হুঁ। নাহলে বারবার ভাঙবে কিকরে? ভেঙে গুঁড়িয়ে যাবে রোজ। একটু একটু করে। শৌখিন কাঁচের মত। ক্ষণভঙ্গুর মন। তবে ভাঙা টুকরোগুলো ধারালো।"
- "কাঁচ আজকাল fevi quik এ জোড়া লাগে।"
- "Fevi quik আছে।"
- "Open heart surgery?"

- "না। ভালোবাসা। দুটো অসুখী মানুষ পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদলে, তাদের মনের ভাঙা টুকরোগুলো জুড়ে যায় একে অপরের শূন্যস্থান অধিকার করে। অনেকটা jigsaw puzzle এর প্রায় matching pieces এর মত।"

- "বুঝলাম। আর যদি কোনো সুখী মানুষ জড়িয়ে ধরে অসুখী মানুষটাকে?"
- "ওই যে বললাম। সুখী মানুষের মন হীরের মত! কমদামী কাঁচের ওপর দাগ কেটে যায় তারা। আরো ক্ষতবিক্ষত করে দেয়। গুঁড়িয়ে দেয় আরও। আমরা যারা দিনেরাতে ঝুটো হাসির মুখোশ পরে ঘুরি, তাদের কপালে ওই হীরে সয়না গো। ভাগ্যবান ছাড়া নীলা কেউ ধরে রাখতে পারেনা। নীলাও কিন্তু হীরে। কাঁচের ক্ষমতা কি তাকে বহন করার? তারচেয়ে কাঁচের টুকরো দিয়ে মাঞ্জা দেব সুতোয়, জড়িয়ে রাখব দুটো আঙুল। সারাজীবন।"

- "হীরের জন্য সবাই পাগল। কাঁচ খুঁজবি তুই?"
- "কাঙালের কাছে চকচক করা রাংতাও সোনা হয় গো! ঝুটো কাঁচই তাদের হীরে।"
- "বেশ। খুঁজিস কাঁচ। নিজের মনের পরশপাথরে গড়ে নিস তোর মিথ্যে হীরে, লিখে নিস তোর গল্প। ততক্ষণ, জুড়ে যাক কাঁচের jigsaw puzzle টা! মাঞ্জা লাগুক! স্বপ্ন উড়ুক!"

-@সুচন্দ্রা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...