সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তোমায় নিয়েই গল্প সাজাচ্ছি আজকাল। তোমার গল্পে আমার ছোট্ট ভূমিকা


জানো,
            টুকটাক লেখালেখির বেয়াড়া অভ্যাসটা মজ্জাগত হয়ে পড়েছে আজকাল। ক্লান্ত কলমটা আবার কালি মেখেছে মুখে, ঠোঁটের ডগায় আঁকড়ে রেখেছে কলঙ্ক। হিজিবিজি বকে চলেছে মগজ, হিসেবগুলো গুলিয়ে দিচ্ছে মন। ঠিক আগের মতই। তবে যে আমি ভাবতাম, কলম আর লিখবে না?
          পুরোনো letter box এর ধুলো ঝেড়েছি কাল। বক্সের ডালার ওপর ফেলে রেখেছি মাধবীলতার গুল্ম। জানি, এবার চিঠি আসবেই। দু'লাইন বুকে করে রুল টানা কাগজে আসবে উড়ো চিঠি। আবার, ঠিক আগের মতই। তবে যে আমি জানতাম, চিঠি আর আসবে না?

           তোমায় নিয়েই গল্প সাজাচ্ছি আজকাল। তোমার গল্পে আমার ছোট্ট ভূমিকা। উপসংহার জানিনা আমি, ভাবিনি। ভরিয়ে চলেছি পাতার পরে পাতা। বাঁধানো খাতাটা শিকড় গেঁথে নিচ্ছে। ভুলে যাচ্ছি আগের গল্পগুলো। প্লট - সময় - অবুঝ চরিত্রগুলোর কথা লেখা ছিল একটা বাদামী নোটবুকে। ড্রয়ারে আর দেখতে পাইনা সেটা। শব্দগুলোই ভুলে যাচ্ছি না শুধু -অভিধান খুঁড়ে তুলতে হয়না আর। ভুলিয়ে দিচ্ছ অকথা - কুকথা যত। ভুলিয়ে দিচ্ছ অতীত নিয়ে থাকা পোড়ামাটির ধ্বংসস্তুপ। উড়িয়ে দিচ্ছ আ্যাশট্রে উল্টে নিকোটিন মাখা ছাই। এমব্রয়ডারি করা টেবিল ক্লথ পেতে গুছিয়ে দিচ্ছ টেবিল। আমিও সাজাচ্ছি প্রেমের উপন্যাস। ঠিক আগের মতই। তবে যে আমি বলতাম, মন আর ভালোবাসবে না?

পুরাতন আর প্রাক্তন তো চিরন্তন,
তবুও কেমন মনে পড়ছে না নাম!
ভাসছে মনে শুধুই তোমার মুখ,
উড়িয়ে দিচ্ছি ডায়রিতে রাখা খাম।
আমার পাড়ায় আবার আসবে তুমি,
আদর মাখবে গলির গুপ্তপথ -
কানের লতি কামড়ে ধরে আমি
ফিসফিসিয়ে বলব - "সম্মত।"
আমার গল্পে নায়ক ছিল কিছু,
তোমার গল্পে নায়িকারা বেশ ছিল!
এই গল্পে সবই আছে, তবু
আবছা হয়েছে ধূসর স্মৃতিগুলো।
পুরোনো গল্পে তুমিই নায়ক ছিলে -
নায়িকারা ছিল আসা যাওয়া করা ঢেউ;
এই গল্পে আমি বালুকাবেলা,
ফেলে যাওয়া ছাপ ধরে রাখেনি তো কেউ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"যোগাসনের বিকল্প কিছু নেই" :শিবগঙ্গা টিঙ্কু গঙ্গোপাধ্যায়

  আজকাল সুস্থ থাকার জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি। ইদানীং কালে খুব কম বয়সে হৃদরোগের কিংবা ডায়াবেটিসের সমস্যা থেকে আরও জটিল প্রাণঘাতী রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। প্রতিদিন সময়ের তালে ছুটে চলার তাগিদে আমাদের জীবন ক্রমশ কঠিন হয়ে উঠেছে। আর এই কঠিন সময়ে শরীরচর্চার যে সময়টুকু পাওয়া যায়, আমরা অনেকেই জিমে গিয়ে ভারী ভারী লোহালক্কর তুলে থাকি আবার অনেকেই ভোরবেলা হেঁটে থাকেন। প্রাচীন কাল থেকে যোগঅভ্যাস আর প্রাণায়ামের সুখ্যাতি আছে। অনেকেই অভ্যাস করে থাকেন। অনেকের জীবনে   বদলে দিয়েছে যোগঅভ্যাস। তবে জিম না যোগঅভ্যাস এই নিয়ে তুমুল তর্কবিতর্ক আছে। নাকি শুধুমাত্র হাঁটলেই মিলবে অনেক রোগ থেকে মুক্তি? তর্ক চলবেই। অনেক বিশেষজ্ঞরা অনেক পরামর্শ দিয়েই থাকেন তবে কোভিড পরবর্তী সময়ে যোগঅভ্যাসের একটা বিরাট প্রচলন শুরু হয়েছে। বিশেষত একটা সময় বয়স্করা প্রতিনিয়ত যোগঅভ্যাস করে থাকলেও ইদানীং সববয়সীদের মধ্যে এই প্রচলন দেখা যাচ্ছে। যোগব্যায়াম বিশেষজ্ঞ শিবগঙ্গা টিঙ্কু গঙ্গোপাধ্যায় আটপৌরের মুখোমুখি হয়ে জানালেন যে," যোগব্যায়ামের বিকল্প কিছু নেই। প্রাণায়াম এবং যোগব্যায়াম একজন মানুষকে সম্পূর্নরূপে বদলে দিত...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

নাট্যকর্মীকে পুলিশের 'হুমকি', মারধর করা হয়েছে বলেও অভিযোগ

ঘড়িতে তখন সন্ধ্যে পৌনে সাতটা।  শুক্রবার অফিস ফেরত অনেক যাত্রীর মতো নাট্যকর্মী রণিত পাল শিয়ালদহ শাখার মেন লাইনে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার জন্য। ঝড়ের জন্য অনেক ট্রেন সেদিন দেরিতে চলছিল। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যাত্রী একজন যুবককে পকেটমার সন্দেহে মারধর করছেন ।  আর তার ঠিক সামনেই    পুলিশ কিয়স্ক। তিনি প্রথমে পুলিশের দারস্থ হয়ে ওই ব্যক্তিটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু উল্টে তাঁকে বলা হয় যে, ‘’ আপনি গিয়ে করুন না।‘’ তবে নাট্যকর্মী রণিত পাল এবং আরও কয়েকজন যাত্রী অনেক অনুরোধ করলে অবশেষে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে জিআরপি। ঘটনা এখানেই শেষ নয়। রণিত পালের অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ডেকে নিয়ে যান একজন পুলিশকর্মী। তারপর শুরু হয় গালিগালাজ। এখানেই শেষ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ছবি তুলে মিথ্যে মালালায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়। তিনি শিয়ালদহ জিয়ারপিতে অভিযোগ জানাতে গেলে, আরও বিপদে পরেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যদি লিখিত অভিযোগ জানান তাহলে নাকি তিনি সমস্যায় পরতে পারেন। তাঁর বিরুদ্ধে নাকি মানহানির ...