সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ARUNIMA ROY

--------------------------------------------------------------------------------------------------------ARUNIMA ROY
..বিকেল ফুরোতে দেখিনি কখনও,
বড্ড মন খারাপ হয়ে যায়,
ঝাপসা হয়ে আসা আকাশটা,
ওর তো অনেককিছু বলা বাকি থাকে তখনও,
 যেমন করে তুমি বলো না সবটা,
যেমন করে পাখিরা বাসায় ফেরে সকালটাকে ফেলে,
ওদেরই মতো। ছাদের আলসে জুড়ে রয়ে যায় আমার অপেক্ষা,
কত কী ফিরে ফিরে আসার....
জমা যত কালো মেঘ ভিড় করে আসে আমাদের রাস্তায়,
তবুও বৃষ্টি নামে না,
জানি,বৃষ্টি নামলে সব দূরত্ব ঝাপসা হয়ে যাবে,
সব জমানো ইচ্ছেরা আকাশ খুঁজে পাবে।
 জানি,বৃষ্টি নামলে সব কান্নারা মিশে যাবে জলফোঁটাদের আদরে,
 সব আগলে রাখা স্বপ্নেরা জানলা দিয়ে উড়ে যাবে।
 তবুও বৃষ্টি নামে না, তবুও সব কথা,কথা হয়ে ওঠে না,
চাপা পড়ে যায় প্রতিদিনের দুর্ঘটনায়।
 তবুও মেঘেরা জমতে থাকে,
শান্ত হেমন্তে আচমকা বৃষ্টির প্রতীক্ষায়।।
 ফিরে তাকাইনি কাল।
 পিছুটান ছিলো না তো, তাই।
কিন্তু আজকে একটা টান লাগছে –
 মনে মনে। সবুজ মাঠ আর নীল মেঘের নীচে দাঁড়িয়ে স্পষ্ট কোনো উত্তর পাচ্ছি না ।
 সব 'তুমি'ই সব 'তোমাকে' পেতে চাইছে, খাতা-পেন্সিল নেই,
 তাই, হিসেব কষতে পারছি না।
শুধু একটা গন্ধ পাচ্ছি, পস্তানোর গন্ধ।
 ইচ্ছে গুলো বড্ড বেশি রকমের বাড়াবাড়ি করছে।
এবার সোজা হাঁটতে হবেই। কিন্তু...
আজকেই একটা টান লাগছে... পিছুটান... মনে মনে...।।

Review: ek klanto bikel r bisonno sokaler majhamajhi jeno dariye somoy....bhalolegeche...


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...

নাট্যকর্মীকে পুলিশের 'হুমকি', মারধর করা হয়েছে বলেও অভিযোগ

ঘড়িতে তখন সন্ধ্যে পৌনে সাতটা।  শুক্রবার অফিস ফেরত অনেক যাত্রীর মতো নাট্যকর্মী রণিত পাল শিয়ালদহ শাখার মেন লাইনে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার জন্য। ঝড়ের জন্য অনেক ট্রেন সেদিন দেরিতে চলছিল। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যাত্রী একজন যুবককে পকেটমার সন্দেহে মারধর করছেন ।  আর তার ঠিক সামনেই    পুলিশ কিয়স্ক। তিনি প্রথমে পুলিশের দারস্থ হয়ে ওই ব্যক্তিটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু উল্টে তাঁকে বলা হয় যে, ‘’ আপনি গিয়ে করুন না।‘’ তবে নাট্যকর্মী রণিত পাল এবং আরও কয়েকজন যাত্রী অনেক অনুরোধ করলে অবশেষে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে জিআরপি। ঘটনা এখানেই শেষ নয়। রণিত পালের অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ডেকে নিয়ে যান একজন পুলিশকর্মী। তারপর শুরু হয় গালিগালাজ। এখানেই শেষ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ছবি তুলে মিথ্যে মালালায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়। তিনি শিয়ালদহ জিয়ারপিতে অভিযোগ জানাতে গেলে, আরও বিপদে পরেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যদি লিখিত অভিযোগ জানান তাহলে নাকি তিনি সমস্যায় পরতে পারেন। তাঁর বিরুদ্ধে নাকি মানহানির ...