সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আজ আলোচনা করব একটু গম্ভীর অথচ খুব কমন সমস্যা নিয়ে  । বিষয় menopause। মেনোপজ হয়েছে বা হবে এমন মহিলাদের বেশ কিছু সাধারণ সমস্যা থাকে , পোস্ট মেনোপওজাল সিম্পটমসও পার করলেও সমস্যা পিছু ছাড়ে না , এসময় কিছু আরও অতিরিক্ত সমস্যা দেখা যায় । এটা অনেকেরই হয় , মেনোপজ না হলেও হয় , আজ তাই সময় নিয়ে গুছিয়ে পোস্টটা দিচ্ছি । 

ওহ্ হ্যাঁ ,  আজ আর একটা contemporary সমস্যার কথা বলব, হতে পারে সায়াটিকা , যার ডায়েট চার্ট আমি বানিয়ে দিয়েছি , ওবেসিটিতেও কাজ করবে । ওটাও এখানে জুড়ে দেবো ।

সাধারণ সমস্যা---

১) পেলভিক মাসল স্টীফনেস -

 এটা হয় অনেকের । পেট যেন নড়ছেই না , অচল স্থির হয়ে গেছে । গ্যাস হয়নি, তাও পেটটা শক্ত । আবার কোমরের নীচে হাড়গুলোও নড়েনা বিশেষ ।
মেনোপজের পর হলে তো এর কারন ইস্ট্রোজেনের অভাব । আর তাছাড়া আগেও হয় , ওবেসিটির জন্য । পেলভিক গার্ডলটায় আছে তিন ভাই , একে অন্যের হাত ধরেই তো গার্ডলটা তৈরী করেছে , ইলিয়াক-ইশ্চিয়াক-পিউবিস , এ তিনটে হাড় । এরা বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হয় , মবিলিটি হারায় , এটাও কারন । আর ওবেসিটি হলে তো কথাই নেই, ও ব্যাটা সব দুর্ভোগের কারন । মায়োএপিথেলিয়াল অ্যডিপোজ, মাসলের আশপাশ জুড়ে জমে যায় , এটা কারন ।
উপশম কী? আপনার সায়াটিকা জাতীয় প্রবলেম না থাকলে আপনি লোয়ার লিম্ব ফ্রী হ্যান্ড করুন । শরীরচর্চাবিদ বিজ্ঞজনেরা আদর করে এক একটা নামে ডাকে তাদের । । যাক গে, আপনারা লোয়ার লিম্ব এক্সারসাইজ গাইড ইউটিউবে পেয়ে যাবেন । ওগুলো করুন । মদ্দাকথা হিঞ্জলিম্বসহ সবকিছুকে সচল সবল রাখতে হবে ।

৩) হাইপারথারমালহাইপারসেনসিটিভিটি টপিকাল রিয়্যাকশন, বা পলিমরফাস লাইট ইরাপশান--

 এটা হল ত্বক তাপের প্রভাবে বা সূর্যের আলোর সংস্পর্শে এলে মারাত্মক চুলকায় , এটা মেনোপজের পর তো হয়ই , আগেও তো হয় । ত্বক অতিরিক্ত তাপের প্রভাবে সংবেদনশীল হয়ে নিজেই অ্যালার্জেন তৈরী করে নিজেই রিয়্যাক্ট করছে , ঐ বাংলায় যাকে বলে "নিজেই নাচে নিজেই গায়"....
 আপনি এরকম ঘামবিহীন বা কম ঘামযুক্ত চুলকানি হলে যা করবেন -- শিগগির গিয়ে ঠান্ডা জলধারায় দাঁড়িয়ে পড়বেন । ত্বকের তাপমাত্রা কমে গেলেই চুলকানি কমে যাবে ।
আর যদি ফটোঅ্যালার্জী হয়, মানে সূর্যের আলোর প্রভাবে অ্যালার্জী,এটা অনেকসময় পলুশ্যনের জন্য বাড়তে থাকা ইউভি সেনসিটিভিটির জন্যও হয় বা সূর্যের আলোর জন্য হাইপারফটোজেনিক রিয়্যাকশনের জন্যও হয়, কারন যাই হোক, ফল একই, এক্ষেত্রে যা করবেন , পরিষ্কার সাদা ফিনফিনে কাপড়ে বাড়ী থেকে বেরোনোর আগে কাপড়টা জলে ভিজিয়ে গায়ে স্পঞ্জ করুন , শুকোলে ঐ কাপড়েই SPF30যুক্ত সানস্ক্রীন নিয়ে ঐ কাপড়টা গায়ে মুছুন , আবার ঐ কাপড় দিয়েই গায়ের উন্মুক্ত অংশ ঢেকে রৌদ্রে বেরোবেন।
প্রসঙ্গত, আপনার সানস্ক্রীন যত নামী আর যতই দামী হোক না কেন, সোজা বের করে গায়ে লেপতে শুরু করবেন না, ওটা নিয়ম না , সানস্ক্রীন ডিরেক্টলী স্কীনে অ্যাপ্লাই করা হয় না । যা বললাম , সুতির কাপড়ে নিয়ে সে কাপড় গায়ে মুছবেন। আর সেটাই গায়ে জড়িয়ে বেরোবেন ।

আর সায়াটিকার ডায়েটচার্ট দিচ্ছি আমি, ওবেসিটিও কমবাইনড করে বানিয়েছি, যা নিম্নরূপ---

১)  সদ্য মেনোপজ হয়েছে এমন ক্ষেত্রে  পলিমরফিক লাইট অ্যালার্জী বা ফটোঅ্যালার্জী দেখা দেয় বেশী । এ অবস্থায় সায়াটিকার হিষ্ট্রিও থাকলে যা যা নেবেন না , তা হল স্ট্রিক্টলি--
*tetracyclineজাতীয় antibiotics নেবেন না ।
*ketoprofen জাতীয় analgesic নেবেন না ।
*সালফা বেসড ড্রাগ নেবেন না ।

যা করবেন- রোদে বেরোবার আগে সাদা কাপড়ে ভালো করে এক্সপোশনগুলো ঢাকবে । SPF30 এর সানস্ক্রীন লাগাবে ।

diet চার্ট -
১) ফাইবারসমৃদ্ধ ফল ও সবজী--বেদানা , আপেল , লেনটিল,ব্ল্যাকবীনস , ব্রাউন রাইস ।

২) ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার- দুধ নয় কিন্তু দুধজাত সব । সী ফুড । মাছ,মাংস,আপেল,কলা ।

৩)ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার- ওয়ালনাট ও flaxseed ..

৪) রেটিনলযুক্ত খাবার-- গাজর,পালং,ফর্টিফায়েড মার্জারিন,আপেল ।

৫) অ্যাসকরবিক অ্যাসিড যুক্ত খাবার- সব রুটেসী ও সিট্রাস ফল, আনারস, রাঙালু, ব্রকলী, বাঁধাকপি ।

৬)B6 যুক্ত খাবার- সয়াপ্রোটিন,কলা,ওয়ালনাট ,টমেটো,পীনাট বাটার,পালং ।

৭)B9যুক্ত খাবার- মাশরুম,লিভার,অরেঞ্জ , অ্যাভোকাডো ।

৮) পটাশিয়ামসমৃদ্ধ খাবার- হোয়াইট বীন,কলা,অ্যাপ্রিকট , সব সবুজ সবজী ।

যা যা খাবেননা-
১)হোয়াইট ব্রেড , সাধারন ভাত, লো ফাইবার সিরিয়াল ।
২) অ্যাডেড সুগার আছে এমন খাবার- সব আর্টিফিশিয়াল মিষ্টি আছে এমন খাবার ।
৩) ট্রান্স ফ্যাট আছে এমন খাবার- হাইড্রোজেনেটেড ভেজি অয়েলে ভাজা খাবার ।

মন্তব্যসমূহ

  1. Khub bhalo information...India te menstruation topic ta ekhono social taboo..onek mohila menopause er por depression e thaken ..family er support khub dorkar.ar health professionals dat niyomito e bepare educational program kora uchit.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...

নাট্যকর্মীকে পুলিশের 'হুমকি', মারধর করা হয়েছে বলেও অভিযোগ

ঘড়িতে তখন সন্ধ্যে পৌনে সাতটা।  শুক্রবার অফিস ফেরত অনেক যাত্রীর মতো নাট্যকর্মী রণিত পাল শিয়ালদহ শাখার মেন লাইনে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার জন্য। ঝড়ের জন্য অনেক ট্রেন সেদিন দেরিতে চলছিল। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যাত্রী একজন যুবককে পকেটমার সন্দেহে মারধর করছেন ।  আর তার ঠিক সামনেই    পুলিশ কিয়স্ক। তিনি প্রথমে পুলিশের দারস্থ হয়ে ওই ব্যক্তিটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু উল্টে তাঁকে বলা হয় যে, ‘’ আপনি গিয়ে করুন না।‘’ তবে নাট্যকর্মী রণিত পাল এবং আরও কয়েকজন যাত্রী অনেক অনুরোধ করলে অবশেষে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে জিআরপি। ঘটনা এখানেই শেষ নয়। রণিত পালের অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ডেকে নিয়ে যান একজন পুলিশকর্মী। তারপর শুরু হয় গালিগালাজ। এখানেই শেষ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ছবি তুলে মিথ্যে মালালায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়। তিনি শিয়ালদহ জিয়ারপিতে অভিযোগ জানাতে গেলে, আরও বিপদে পরেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যদি লিখিত অভিযোগ জানান তাহলে নাকি তিনি সমস্যায় পরতে পারেন। তাঁর বিরুদ্ধে নাকি মানহানির ...