সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ননসেন্স গল্প -১

---------------------------


দামী বাড়ি ,দামী গাড়ি ,অর্ধেক রাজত্ব আর সঙ্গে রাজকন্যা । হাতে গিটার , গ্লাসে মদ ,মুখে চুরুট আর মাথায় আতলামি ।বাঙালি মানেই নাকি শুনেছি আড্ডা মারা আর চায়ের ঠেকে বাতেলা ঝাড়া । আমিও বাদ যায় না ওই লিস্ট থেকে । আসলে মাঝে মাঝে মনে হয় সবই যেন স্ক্রিপ্টেড , সবকটা বাঙালি যেন ওই স্ক্রিপ্ট ফলো করে আসছে যুগ-যুগান্ত ধরে । আজকাল আবার একটা নতুন ধারা যুক্ত হয়েছে তাতে। বিদেশী ধাঁচে , এক এবং একাধিক পুরুষ কিংবা মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে যুক্ত হওয়া , যার যত বেশী এ মার্কেটে তার দাম তত বেশী, এই জন্যই তো ইদানীং খুনের কেসগুলো বেশী ঘটছে , মদের দোকানে লাইন পরছে , কণ্ডোম বেশী বিক্রি হচ্ছে , এবং আরও আরও । আজকাল তো শনি - রবিবার পার্টি না করলে জীবন মিথ্যে । কফি হাউসে বসে ফিলিং নসটালজিক মার্কা স্ট্যাটাস আপলোড না করলে কেউ পাত্তা দেবে না । বাঙালি দিন দিন ন্যাকা হয়ে যাচ্ছে । এখন আর কেউ স্কন্দকাটার ভয় পায়না , সব এখন ড্রাইভারদের ভয় পায় । আহেম আহেম, যেটা বলছিলাম বাঙালি এখন ঘরে রবি দাদুর ছবি রাখে না , বরং কোনো উন্মুক্ত নারীর বক্ষযুগলের ছবি টাঙানো থাকে । বাঙালি এখন পিনকল খায় না , আর বিদেশী ছাড়া চলে না ।  প্রেমও এখন তার কবিতা পাল্টে ফেলেছে , ওসব যুগ শেষ কাকা , যাই হোক এখন থেকে প্রতিদিন আমি থাকছি বাঙালির কিছু  কুচুটে গল্প নিয়ে আটপৌরের ব্লগে । নাম দিয়েছি ননসেন্স গল্প । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...