সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সমালোচনা


সিনেমা -অসমাপ্ত
কাস্টিং-ব্রাত্য বসু,স্বস্তিকা মুখোপাধ্যায়,ঋত্বিক চক্রবর্তী,পাওলি দাম,পৌলমি দাস এবং প্রমুখ।
পরিচালনা-সুমন মুখোপাধ্যায়
রেটিং-2.5/5
 প্রেম-পরকীয়া-ঈর্ষা-লোভ-সৌন্দর্য্য ইত্যাদি নিয়ে ঘন্টা দুয়েক কেটে গেলো।পাহাড়ের গল্পগুলো অসমাপ্ত  রয়েই গেলো।ঋত্বিকের দাঁতে ব্যাথা থেকে পবন সিংয়ের কলকাতার গল্প  আর ব্রাত্যর  কোটেশানের ঝলকানি থেকে স্বস্তিকার পরকীয়া সবই এক একটা অবুজ ফ্রেম হয়ে থেকে গেলো।তার মধ্যে আবার নবতম সংযোজন পাওলি এবং তার ননদ। শীতের ভোরে  নায়কের আবির্ভাব।মানে ঋত্বিক ,তার দাঁতে ব্যাথা নিয়ে চলে এলো তার হারানো শৈশব খুঁজতে তাও আবার পনেরো বছর না দেখা হওয়া বন্ধুর বাড়িতে।ব্রাত্য বসুর অভিনয় নিয়ে কোনো কথা না বলাই ভালো।এবং আশা করি এই সিনেমায় ওনার অভিনয় নিয়ে কেউ কথা বলবে বলে তো আমার মনে হয় না।একজন ফ্রাস্টেটেড অধ্যক্ষ।প্রচন্ড রাগী এবং প্রাকটিক্যাল।যিনি নিজের দাম্পত্য জীবন নিয়ে খুবই পাঁকে পরে আছেন।অন্য দিকে স্বস্তিকা একজন দক্ষ অভিজ্ঞ অভিনেতার মত শুধু নিজের কাজটা করে গেছেন।ওনার একাধিক প্রেম এবং সেগুলো বড্ড জটিল।দর্শকের মাথার ওপর দিয়ে যাবে।তারপর হটাৎ পাওলি এবং তার বর আর ননদের আবির্ভাব।পাওলির নাকি ঋত্বিকের প্রাক্তন।বিয়ের দিন নাকি ঋত্বিক বিয়ে করতেই আসেনি।চরিত্রের  মুখেই শোনা যায় উনি নাকি বোকা।কিন্তু বেশ কিছু দৃশ্যে উনি বেশ চালকের পরিচয় দিয়েছেন।শীতের পাহাড়ে প্রেমটা ঠিকই জমেছিলো কিন্তু আঁতলামিটা একটু বেশি হয়ে গেলো।মাঝে মাঝে বেশ  কিছু ছোট চরিত্রের আসা যাওয়া।তবে এই আসা যাওয়ার মাঝে অসম্পূর্ণ থেকো গেলো মূল বিষয়।শুধু বলব নামকরণের সার্থকতা ছাড়া আর কিছুই নেই।হয়ত আমার এই লেখাটাও অসমাপ্ত থেকে গেলো।
-------------------------------------------------------------------------------------------------- Aditya Ghosh

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...