সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান


                                                          স্টা র বা ক স্-  ঐ শী  
                        
                              

১৯৭১ এ সিটেলস্ পাইক প্লেস মার্কেট থেকে সারা পৃথিবী ঘুরতে ঘুরতে গত ২১ শে মার্চ কলকাতা। হ্যাঁ ঠিকঠাকই ধরেছেন,আমি স্টারবাকস্ -এর কথাই বলছি। 

বেশ কিছুদিন ধরে কলকাতায় উত্তেজনার পারদ চড়ছিল।ফাইনালি সব উত্তেজনার অবসান ঘটিয়ে কলকাতায় খুলে গেছে স্টারবাকস্-এর তিনটি আউটলেট।পার্ক ম্যানসন,সাউথ সিটি এবং অ্যাক্রোপলিস।

ইন্স্টাগ্রাম প্রেমীদের কাছে এ এক এলাহি ব্যাপার।এতোদিন দিল্লি,চেন্নাই,মুম্বই এবং আরো বেশ কিছু বড় বড় শহরে স্টারবাকস্ থাকলেও, কলকাতার আমোদপ্রেমী মধ্যবিত্ত ঠিক কুল করে উঠতে পারছিলনা।অবশেষে #SturbucksInKolkata -সাকসেসফুল।


                                            (নিজস্ব চিত্র )

আমি ব্যক্তিগতভাবে কলকাতার বাইরে স্টারবাকস্ প্রথম ট্রাই করেছি।সত্যি বলতে অ্যাটমোসফিয়ারে একটি ক্লাসি কফি সপ ছাড়া আলাদা করে কিছু মনে হয়নি।

কিন্তু কলকাতার ক্ষেত্রে চিত্রটা একেবারেই আলাদা।সেটা পুরোটাই নতুন পাওয়ার আনন্দ সাথে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে থাকার ঝড়।

মার্চ-এপ্রিল এর এই গরম সাথে স্টারবাকস্-র গ্লাস হাতে নিয়ে সেলফি তে অ্যাটলিস্ট কলকাতার জেন-ওয়াই তো পিছিয়ে থাকতে চায়না।আমি তো একেবারেই না।

তবে হ্যাঁ যারা এখনো ট্রাই করেননি তাদের ক্ষেত্রে বলে রাখি উচ্চ মধ্যবিত্তদের কাছে এটা একপ্রকার কফি হাউজ হলেও নিম্ন মধ্যবিত্তের কাছে কোন এক রবিবারের বিকেল ছাড়া বেশি কিছু হওয়ার সম্ভাবনা না করাই ভালো।


বি:দ্র:- বেশি না ভেবে দেখুন আজ বিকেলেই একবার না হয় তাঁর সাথে ঢুঁ মেরেই আসুন।

আউটলেট: পার্ক ম্যানসন(পার্কস্ট্রীট),সাউথ সিটিমল,অ্যাক্রোপলিস মল।
         খরচ: মোটামুটি ৭০০ ( ফর টু)( যদিও আপনি কী নেবেন, সেটার ওপর নির্ভর করছে খরচ ) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...