সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দেহব্যবসায় নাম জড়াল একাধিক টলিউড নায়িকার!


শিরোনাম পড়ে চমকালে সে দায় আপনার৷ কারণ তেলুগু ছবির ইন্ডাস্ট্রিও টলিউড বলেই পরিচিত৷সেই দক্ষিণী ছবির জগতটাই ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে৷
দেহব্যবসায় সরাসরি যুক্ত থাকার অপরাধে দক্ষিণী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ, দিব্যাশ্রীরা ধরা পড়ায় ভারতীয় সিনেমার এক কলঙ্কিত অধ্যায় প্রকাশিত হয়ে পড়েছে৷ঠিক যেভাবে কান টানলে মাথা আসে সেভাবেই এই ঘটনার সঙ্গে সঙ্গে বহু রথী-মহারথীর নাম জড়িয়ে পড়েছে৷প্রশ্ন উঠেছিল তাঁদের ভূমিকা নিয়েও৷পুলিশ তদন্তে নেমে ভয়ঙ্কর সব তথ্য উদ্ধার করেছিল৷
নায়িকারা জানিয়েছিলেন জীবিকা নির্বাহ করতে দেহব্যবসায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা৷ একটা দীর্ঘসময় ইন্ডাস্ট্রিতে বহু চেষ্টা করেও কাজ মেলেনি শ্বেতার মতো প্রতিভাবান অভিনেত্রীদের৷কোনও কাজ না পেয়ে তিনি যখন কিংকর্তব্যবিমূঢ় তখন সিনেমা জগতের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তিই শ্বেতাকে রাতারাতি টাকা রোজগারের জন্য যৌনকর্মে আসতে বাধ্য করে৷
কারা শ্বেতাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্র ধরে দেহ ব্যবসায় নামিয়েছে তা জানতে পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে৷ কে বা কারা দায়ী তা নিয়ে তদন্ত চলছে চলবে৷ হয়তো সত্য প্রকাশিত হবে কিংবা ধামা চাপা পড়বে৷কিন্তু এই চাপানউতোরের ফলে দক্ষিণী সিনেমা জগৎ তথা ভারতীয় সিনেমার ভাবমূর্তি নষ্ট হল এবং যে নির্মম সত্য বেরিয়ে এল তাতে আখেরে আম ভারতবাসীর পক্ষে লজ্জাজনক৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...

নাট্যকর্মীকে পুলিশের 'হুমকি', মারধর করা হয়েছে বলেও অভিযোগ

ঘড়িতে তখন সন্ধ্যে পৌনে সাতটা।  শুক্রবার অফিস ফেরত অনেক যাত্রীর মতো নাট্যকর্মী রণিত পাল শিয়ালদহ শাখার মেন লাইনে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার জন্য। ঝড়ের জন্য অনেক ট্রেন সেদিন দেরিতে চলছিল। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যাত্রী একজন যুবককে পকেটমার সন্দেহে মারধর করছেন ।  আর তার ঠিক সামনেই    পুলিশ কিয়স্ক। তিনি প্রথমে পুলিশের দারস্থ হয়ে ওই ব্যক্তিটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু উল্টে তাঁকে বলা হয় যে, ‘’ আপনি গিয়ে করুন না।‘’ তবে নাট্যকর্মী রণিত পাল এবং আরও কয়েকজন যাত্রী অনেক অনুরোধ করলে অবশেষে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে জিআরপি। ঘটনা এখানেই শেষ নয়। রণিত পালের অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ডেকে নিয়ে যান একজন পুলিশকর্মী। তারপর শুরু হয় গালিগালাজ। এখানেই শেষ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ছবি তুলে মিথ্যে মালালায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়। তিনি শিয়ালদহ জিয়ারপিতে অভিযোগ জানাতে গেলে, আরও বিপদে পরেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যদি লিখিত অভিযোগ জানান তাহলে নাকি তিনি সমস্যায় পরতে পারেন। তাঁর বিরুদ্ধে নাকি মানহানির ...