সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

''আপনি কি প্রেম করছেন?'' উত্তরে কী জানালেন অভিনেত্রী এনা সাহা, জেনে নিন



টলিপাড়ার কান পাতলেই নাকি শোনা যাচ্ছে ‘’ এনা সাহা আর আরিয়ান ভৌমিক প্রেম করছেন!’’ কিছু লোকে বলছেন, ‘’ওসব গুজব!’’ আবার কেউ কেউ বলছেন, ‘’ ডাল মে কুছ তো কালা হে!’’ তবে সম্প্রতি আরিয়ান ভৌমিক আর এনা সাহাকে একসঙ্গে বহুবার দেখা গিয়েছে বলে খবর! শুধু তাই নয় গত বছরে তাঁরা একসঙ্গে দুটি ছবিতেও কাজ করেছেন। এছাড়াও তাঁদের সোশ্যাল মিডিয়া ঘাঁটলে, তাঁদের ছবি চোখে পরেছে বহু নেটিজেনদের। তাঁদের মধ্যে আবার কেউ কেউ কমেন্ট করে জিজ্ঞাসাও করেছেন, ‘’ আপনরা কি প্রেম করছেন?’’



কিন্তু আটপৌরেকে অভিনেত্রী এনা সাহা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে, ‘’ না! প্রেম আমরা করছি না। তবে আরিয়ান আমার এই মুহূর্তে খুব ভাল বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড।‘’ একটু থেমে আবার বললেন, ‘’ অনেকে অনেক কিছু বলছে, তবে তাতে আমার কিছু এসে যায় না। আমরা বন্ধু মাত্র। গত বছরে আমরা দুটো ছবিতে একসঙ্গে কাজ করেছি, তাই সেই জন্য অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি, ব্যস এর চেয়ে বেশী কিছু নয়।‘’ 



এখানেই শেষ নয়, তিনি আরও জানালেন যে, ‘’ আমরা এখনও সময় পেলে দেখা করি, আড্ডা মারি।  যেমন দুজন বন্ধু করে ঠিক তেমনই, খুবই সাধারণ একটা ব্যাপার। ওসব প্রেম-ভালবাসা নেই।‘’ ‘’ তাহলে আপনি কি সিঙ্গেল ?’’ অভিনেত্রী হাসতে হাসতে বললেন, ‘’ হ্যাঁ, একদম! আমি সিঙ্গেল।‘’
নতুন কাজ প্রসঙ্গে অভিনেত্রী জানালেন, ‘’ খুব শিগগিরি নতুন খবর পাবেন! তবে এই মুহূর্তে কিছু বলব না। তবে অনেকগুলো খবর একসঙ্গে পাবেন।‘’




এই মুহূর্তে তিনি ফটোশুটে ব্যস্ত রয়েছেন। শুধু ফটোশুট নয়, কাজের ফাঁকে তাঁর ঘুরতে যাওয়াতেও খামতি নেই। সম্প্রতি নর্থ বেঙ্গল গিয়েছিলেন তিনি। জিজ্ঞাসা করলাম ‘’একা গিয়েছিলেন ?’’ হাসতে হাসতে তিনি বললেন, ‘’ না না! ফ্যামিলির সঙ্গে।‘’

( সাক্ষাৎকার- আদিত্য ঘোষ 
ছবি- সংগৃহীত) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...