সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

“কলকাতা নৃত্য উৎসব ২০১৯” শীর্ষক এই নৃত্যানুষ্ঠানে কিছু মুহূর্ত দেখে নিন ছবিতে ছবিতে


গান বাজনা বা আবৃত্তির একক এবং দলবদ্ধ অনুষ্ঠান আমরা অনেক দেখে থাকি - কিন্তু শুধু নাচের ওপর তিন ঘন্টার অনুষ্ঠান? কোন নৃত্যনাট্য বা ব্যালে নয়, শুধুই বিভিন্ন শিল্পীদের একক / দলগত নৃত্যানুষ্ঠান নিয়ে একটা গোটা অনুষ্ঠান খুব বেশী দেখা যায় না।



 সেরকমই একটা অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকলেন মধুসূদন মঞ্চের শ'দুয়েক দর্শক।



 “কলকাতা নৃত্য উৎসব ২০১৯” শীর্ষক এই নৃত্যানুষ্ঠানে কত্থক, ওড়িশি, কুচিপুড়ি, মণিপুরী, মোহিনী আট্যম, ভারতনাট্যম এর পাশাপাশি বিভিন্ন উদ্ভাবনী নৃত্যের নানা অনুষ্ঠান মিলে এক মনোজ্ঞ সন্ধ্যা আমাদের উপহার দিলেন সন্দীপন মণ্ডল এবং টুম্পা পালের নেতৃত্বে আরণ্যক ডান্স আকাদেমির সদস্যরা।


শ্রী জনার্দন ঘোষ গোটা অনুষ্ঠানটিকে অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করলেন।


অনুষ্ঠানের একটি বিশেষ অংশ ছিল এন জি ও সংস্থা সংলাপের নৃত্যানুষ্ঠান। পাচার হয়ে যাওয়া মেয়েদের এবং তাদের পরিবার পরিজনদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আবার লক্ষ্যে ইউনিসেফ এবং ক্রাই এর সহযোগিতায় কলকাতার গিরিশ পার্ক অঞ্চলে (২৬ নং ওয়ার্ড) কাজ করে সংলাপ।



সেরকম কিছু বাচ্চা মেয়ের পরিবেশিত নৃত্যানুষ্ঠান গোটা সন্ধ্যাটিকে এক অন্য মাত্রা দেয়। আরণ্যক ডান্স আকাদেমির তরফ থেকে সংলাপকে উপহার এবং মানপত্র দেওয়া হয়।


 প্রত্যেক নৃত্যশিল্পী এবং সংস্থাকেও তাদের সংশ্লিষ্ট প্রদর্শনীর শেষে মঞ্চে মানপত্র দিয়ে বরণ করে নেওয়া হয়। সময়ানুবর্তিতা এবং চমৎকার ব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানটির টানটান ভাব সর্বক্ষণই বজায় ছিল।

( ছবি - সংগৃহীত) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...