সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কলকাতার নতুন ঠিকানা ' উইসডম ট্রি- দ্য হ্যাপিনেস ক্যাফে’



আপনি কি নতুন কোনও ক্যাফে খুঁজছেন? প্রতিদিন একই ক্যাফেতে গিয়ে গিয়ে মুখটা তেতো হয়ে গিয়েছে? নাকি প্রেমিকা বায়না ধরেছে নতুন কোথাও গিয়ে ট্রিট দেওয়ার জন্য ? নাকি একটু শান্তি আর উষ্ণ অভ্যর্থনা খুঁজছেন? তাহলে আপনাকে বলব, আপনার সব প্রশ্নের উত্তর একটাই, ‘ উইসডম ট্রি’!

বৃহস্পতিবার উদ্বোধন হয়ে গেল কলকাতার নতুন ক্যাফে, ‘ উইসডম ট্রি- দ্য হ্যাপিনেস ক্যাফে’।  ২০, ডোভার রোড বালিগঞ্জ অবস্থিত এই ক্যাফের বিশেষত্ব হল উষ্ণ অভ্যর্থনা আর সুন্দর একটি পরিবেশ। শুধু তাই বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে  হ্যান্ডমেড চকলেট, স্যানডুইচ, চা, কফি এবং আরও অনেককিছু। এখানেই শেষ নয়, এতকিছু সবই আপানর সাধ্যের মধ্যে। তারওপর উপরি পাওনা, এই ক্যাফের ব্যবস্থাপনা এবং সুন্দর পরিষেবা। প্রতিটি আইটেম খুব সুন্দর করে পরিবেশন করা থেকে তাদের খাবারের গুণগত মান কিন্তু আপনাকে আবার আসতে বাধ্য করবে। আর এই ক্যাফেটি কিন্তু সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত।


উদ্বোধনের দিন ক্যাফেতে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা, অভিনেতা ইন্দ্রজিৎ মুজমদার, অভিনেতা ঈশান মজুমদার। এছাড়াও ছিলেন লেখিকা শ্রীময়ী পিউ কুণ্ডু।




অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা আটপৌরেকে জানালেন যে, ‘’ আমার বেশ ভাল লেগেছে ক্যাফেটা। আমি চা খেতে খুব ভালবাসি আর এখানে অনেক রকমের চায়ের আইটেম পাওয়া যায়।‘’
তাহলে কী ভাবছেন? সময় পেলেই একবার ঘুরে যান এই ক্যাফেটিতে।

( লেখা- আদিত্য ঘোষ 
ছবি- সায়ন্তনী গুহঠাকুরতার থেকে সংগৃহীত) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...