সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এই ধারাবাহিকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে গৌরীর ভূমিকায়



কিছুদিন আগেই অভিনেত্রী নিজের জন্মদিন পেরিয়ে এসেছেন। সেই জন্মদিনের রেশ এখনও লেগে আছে। আর এইবারের জন্মদিনের আনন্দটা তিনি ভাগ করে নিয়েছেন তাঁর নতুন পরিবারের সঙ্গে। বাংলার টেলিতারকা সুদীপ্তা চক্রবর্তীর নতুন পরিবার ‘রেশম ঝাঁপি’! একের পর এক ধারবাহিকে তাক লাগিয়ে দেওয়ার পর, এবারও অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী নতুন কিছু করতে প্রস্তুত।




এই ধারাবাহিকে সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে গৌরীর ভূমিকায়। এই গৌরীর মধ্যে রয়েছে এক আধ্যাত্মিক শক্তি। ভবিষ্যতের কোনও ঘটনা সে বলে দিতে পারে অতি সহজেই।  শুধু তাই নয়, সেটি অক্ষরে অক্ষরে মিলেও যায়। তার মামা-মামী এই শক্তিকেই কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেন।


ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছে গৌরী। মামা-মামীর কাছেই তাঁর বড় হয়ে ওঠা। কিন্তু মামা-মামী তাকে স্নেহ করার বদলে, তার উপর চালাত অকথ্য অত্যাচার। আর অত্যাচারের চিহ্ন ঢাকতে সিঁদুরেরে প্রলেপ দেওয়া হত। 




একদিন এই অত্যাচারে থেকে মুক্তি পেতে গৌরী বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তারপরই ঘটে যায় এক দুর্ঘটনা। লরির ধাক্কায় গুরুতর জখম হয় সে। তারপরই গল্পে আসে এক নতুন মোড়! তবে বাকিটা জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে ‘রেশম ঝাঁপি’, কালারস বাংলায় প্রতিদিন রাত ৮.৩০ মিনিটে।


প্রসঙ্গত সুদীপ্তা চক্রবর্তীকে জিজ্ঞাসা করলাম, রাজ্যের নাম পরিবর্তন নিয়ে তাঁর কী বক্তব্য।  সুদীপ্তা চক্রবর্তী আটপৌরেকে জানালেন, ‘’ওল্ড ইস গোল্ড! আমি ছোট থেকেই পশ্চিমবঙ্গ নামটা জেনে এসেছি। প্রথম প্রেম যেমন ভোলা যায় না, তেমনি আজ থেকে দশ বছর পরেও এই নামটা মনে থেকে যাবে। যদি ভবিষ্যতে রাজ্যের নাম পরিবর্তন হয়ে বাংলা হয়, তাহলে সেটাই গ্রহনযোগ্য। আমরা সব সময় চাই নতুন কিছু আসুক, ঠিক সেইভাবেই এটাও আসবে। আগে টালিগজ্ঞ মেট্রো ষ্টেশন ছিল, এখন তার নাম পরিবর্তন হয়ে হয়েছে মহানায়ক উত্তর কুমার! এটাই আমাদের অভ্যাস হয়ে গেছে। ঠিক সেই ভাবেই এটাও হয়ে যাবে।’’



(সাক্ষাৎকার- আদিত্য)

(ছবি - সুদীপ্তা চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল থেকে)   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...