সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এসব উপসর্গ খুব সাধারণ, আমরা স্বাভাবিক জীবনে গুরুত্ব দিইনা, এড়িয়ে যায়



আজ আমি এমন কিছু বিশেষ রোগের বিষয়ে বলব যা বাইরের কোনো pathogen বা virus bacteria এর জন্য ঘটে না, বরং মানবদেহ নিজের কারণেই রোগগুলি সৃষ্টি করে । নিজের দেহ নিজের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করলে তাকে autoimmunity বলা হয়।  এর নির্দিষ্ট কোনো কারণ এখনো আবিষ্কৃত হয়নি । রোগগুলি হল -

1. Glomerulonephritis- এটি কিডনি সংক্রান্ত রোগ । 
উপসর্গ- কোমরে ব্যথা, প্রথমে কোমর ও পরে তা buttock এর। দিকে ছড়িয়ে পড়ে। এক কথায় lower back pain।
কারণ- streptococcus bacteria এর বিরুদ্ধে দেহ antibody তৈরি করতে জানে । কোনো সময় কিডনির কোষ গুলোকেই দেহ strep bac ভাবতে শুরু করে ও কিডনি কোষগুলিকে ধ্বংস করতে থাকে।  তাই এই রোগ হয় ।

2. Grave disease- thyroid gland অতি সক্রিয় হয়ে যায়।
উপসর্গ- ওজন কমে যাওয়া , হৃদগতি ও রক্তচাপ বেড়ে যায় ।
কারণ- পিটুইটারি থেকে আগত thyroid stimulating hormone receptor কে thyroid gland কখনো antigen হিসেবে দেখতে শুরু করে ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে । 

3. Juvenile diabetes- জন্মকাল থেকেই রক্তে ইনসুলিন এর অভাব।
উপসর্গ- দুর্বলতা , অধিক তৃষ্ণা, অধিক খিদে ।
কারণ- অগ্ন্যাশয় এর বিটা কোষকে দেহ antigen ভাবতে শুরু করে ও ধ্বংস করতে থাকে, ফলে রক্তে insulin ঘাটতি হতে থাকে ।

4. Haemolytic anaemia- রক্তে haemoglobin এর অভাব ।
উপসর্গ- শ্বাসকষ্ট, অবসাদ, দুর্বলতা ।
কারণ- লোহিত রক্তকণিকা দেহে উৎপন্ন antibody এর প্রভাবে ধ্বংস হতে শুরু করে ।

5. Scleroderma- ত্বকের রোগ ।
উপসর্গ- ত্বক হঠাৎ মোটা, শক্ত, কালো ও রেখাযুক্ত হতে শুরু করে ।
কারণ- ত্বকের সংযোজক কলা ধ্বংস হতে থাকে ।

6. Systemic lupus erythamtosus- বিশেষ রোগ , একসাথে অনেক উপসর্গ দেখা যায় ।
উপসর্গ- প্রথমে 3-4 দিন ব্যাপী জ্বর, মুখে rash বের হয়, কিডনি নষ্ট হতে থাকে ।
কারণ- একসাথে DNA, স্নায়ুকোষ, রক্তকণিকা ধ্বংস হতে শুরু করে ।

এসব উপসর্গ খুব সাধারণ, আমরা স্বাভাবিক জীবনে গুরুত্ব দিইনা, এড়িয়ে যাই, তবে ছোট ছোট উপসর্গ হতে পারে বড় রোগের পরিচয়বাহক, তাই এ ধরনের কোনো উপসর্গ উপেক্ষা না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া বাঞ্চনীয় ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...

নাট্যকর্মীকে পুলিশের 'হুমকি', মারধর করা হয়েছে বলেও অভিযোগ

ঘড়িতে তখন সন্ধ্যে পৌনে সাতটা।  শুক্রবার অফিস ফেরত অনেক যাত্রীর মতো নাট্যকর্মী রণিত পাল শিয়ালদহ শাখার মেন লাইনে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার জন্য। ঝড়ের জন্য অনেক ট্রেন সেদিন দেরিতে চলছিল। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যাত্রী একজন যুবককে পকেটমার সন্দেহে মারধর করছেন ।  আর তার ঠিক সামনেই    পুলিশ কিয়স্ক। তিনি প্রথমে পুলিশের দারস্থ হয়ে ওই ব্যক্তিটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু উল্টে তাঁকে বলা হয় যে, ‘’ আপনি গিয়ে করুন না।‘’ তবে নাট্যকর্মী রণিত পাল এবং আরও কয়েকজন যাত্রী অনেক অনুরোধ করলে অবশেষে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে জিআরপি। ঘটনা এখানেই শেষ নয়। রণিত পালের অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ডেকে নিয়ে যান একজন পুলিশকর্মী। তারপর শুরু হয় গালিগালাজ। এখানেই শেষ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ছবি তুলে মিথ্যে মালালায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়। তিনি শিয়ালদহ জিয়ারপিতে অভিযোগ জানাতে গেলে, আরও বিপদে পরেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যদি লিখিত অভিযোগ জানান তাহলে নাকি তিনি সমস্যায় পরতে পারেন। তাঁর বিরুদ্ধে নাকি মানহানির ...