সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

kobita6

অতৃপ্তি বহুদিন হয়ে গেল তোমায় দেখিনি। রোজ সকালে ঘুম ভাঙার সময় যখন অগাধ বিশ্বাস নিয়ে চোখ খুলি, না…তোমায় আর দেখতে পাই না। অথচ প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার সময় সেইদিনটার কথা ভেবেই ঘুমোই। তোমার সেদিনের কথা মনে পড়ে? সেই যে গো… তুমি আচমকা এসে আমার ঘুম ভাঙালে! আমার তো আজও সেদিনটার কথা বিশ্বাস হয় না! কি করে তুমি পাখি হয়ে উড়ে এসে আমায় জাগিয়ে দিলে, ভাবতেও অবাক লাগে। তোমায় আধো ঘুম চোখে দেখে ফ্যাল ফ্যাল করে চেয়েছিলাম… আর তারপর… না থাক! বাকিটা তো তুমি জানোই। দোতলার ঘরের জানলার গোলাপ ফুলের গাছটা আজ আর নেই জানো! অনেকদিন হল… দেওয়ালে কবিতা লেখা কাগজগুলো অবশ্য আছে… হ্যাঁ তোমার লেখা। এক বাক্স গ্রিন টি, গতবছর শেষ করতে পারিনি। তাই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি তোমার সঙ্গে গ্রিন টি খাই। হ্যাঁ তোমার সঙ্গে! ভাবছো সে আবার কি করে হয় তাই তো? আমাদের একটা অনেক বড়ো ছবি আছে,তোমারই দেওয়া। আমার টেবিলের ওপর রাখা… তার সামনে বসি। মন খারাপ হলে গান গাই… হ্যাঁ, রবীন্দ্রনাথ। আমাদের একমাত্র জীবনদেবতা। শীতকাল এলেই আমার আবার শ্বাসকষ্ট শুরু হয়। গতবছর টানা এক সপ্তাহ ভুগেছিলাম… এবছর তোমার শীতের উপহারগুলো আমায় জড়িয়ে আছে বেশ! তাই এখনো সুস্থই আছি। আজ রাতে এসব কেন লিখছি কে জানে! লিখছি আর গান শুনছি, “ শ্রান্তি লাগে… পায়ে পায়ে শ্রান্তি লাগে।” দেখো,কেমন একটা বছর পেরিয়ে গেল নিমেষেই। সময় বড় নির্মম! এভাবেই ফেলে রেখে যায় আমাদের… স্মৃতির অন্দরে! তবে আমি বেশ নিশ্চিন্ত… কাল সকালে উঠে জানি তোমায় দেখতে পাবো। আমায় জড়িয়ে ধরে আছো আমার সামনেই…

-সর্বজিৎ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...