সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অপেক্ষার ৭০ বছর পর


-----------------------------------------------------------------------------------------------------------------চয়ন

অপেক্ষার ৭০ বছর পর আকাশ জুড়ে এই চাঁদ,
সম্মুখে জ্যোৎস্না ভেজা দিগন্ত জোড়া সমুদ্র,
যুবক দাঁড়িয়ে সৈকতে।
.
ঢেউয়ে পা ভেজে, জোছনায় ভেজে গা,
পাশে এসে দাঁড়াবার, হাত ধরে জলরাশি দেখবার কেউ থাকে না,
ময়লা জিন্সের পকেটে দুহাত গুঁজে দিয়ে চোখে হাতড়ায়,
পাষাণ সমুদ্রের শেষ কোথায়...
.
বন্ধুরা জিজ্ঞেস করে, তোর কি ইচ্ছা ?
- তোরা যা করিস তাতেই খুশি।
কেউ অপমান করে, মুখ বুজে সবটা সয়ে নেয়, 
আর কেউ জানতেও পারে না।
কেউ কেউ হুমকিও দিয়ে বসে,
প্রত্যুত্তরহীনের মতন প্রস্থান করে যুবক...
.
অতীতের 'ভাল ছাত্র' তকমা পাওয়া ছেলেটি তার ক্ষয়ে যাওয়া অবস্থা সম্পর্কে অবগত।
নিকোটিনের একটা ঘন দেয়াল গড়ে ঘিরে রেখেছে সে নিজেকে অন্যদের থেকে...
.
শোনা যায় তুমি নেই,
তবুও এই সমুদ্র সৈকতে আমার পাশে এক বায়বীয় অশরীরী হয়ে তুমি থেকে যাও,
আমার পায়ের পাশে আরো একজোড়া পায়ের ছাপ দেখতে  পাওয়া যায়...
.
বারবার ঢেউ এসে সে ছাপ ধুয়ে দিয়ে যায়,
তবু মুছে যায় না বেদনার বালুর চরে...
.
এইসব চাঁদনী রাতে ভীষণ ভর করে একাকীত্বে তোমার ভাবনা...
তাই তো সবার হাসি ঠাট্টার উৎসবে সবসময় হাজিরা দিতে পারি না...
.
আমি কি ৭০ বছর অপেক্ষার পর হারানো উৎসব ফিরে পাব?? 
.
হাসি নয়, চোখের দিকে তাকাও,
মিথ্যে তো মুখই বলে, চোখ কখনো বলে না...।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...