সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
॥কন্টেন্ট রাইটার॥
অন্ধকারে সিগারেট ধরিয়ে বসেছে নোংরা কন্টেন্ট রাইটার।স্ট্রিটলাইট হয়ে চিলেকোঠার ঘরে যেটুকু আলো ঢোকে তাতে রাতের লেখাটা শেষ করা যেতে পারে অনায়াসে।গল্প ভাবছে কী লেখা যায়...শরীর প্রেম সন্ত্রাসবাদ অ্যাসিড রক্ত মিছিল যৌনতা তাজাবোমা ব্যর্থতা আবেগ বিছানা চুমু সেক্স বিচ্ছেদ প্রতিশ্রুতি... অনেক কিছু দলবেঁধে ভিড় করে আসছে মুহূর্তে,কী লিখবে বুঝতে পারছে না।এত বিষয়ের ধোঁয়াশার মাঝে পোড়া ফিল্টারের গন্ধটাই যেন ফিকে হয়ে যাচ্ছে।হঠাৎই তার চোখ পরে ব্যক্তিগত ডায়েরীটার দিকে।পাতা উলটে পাল্টে কিছু একটা খুজতে থাকে সে...আমরা কিন্তু জানি না সেটা কী?সত্যি জানি না তারপরে কী হলো।পরদিন সকালের তীব্র রোদ যখন জানলা দিয়ে ডায়েরীর উপর মুখ থুবড়ে পরে থাকা রাইটারের রাতজাগা চোখ ধাঁধিয়ে দেয় তখন তুমি আমি আয়েশ করে ঘুম ভেঙ্গে বড় হাঁ করে তুড়ি মেরে সোস্যাল পেজে আরো একটি নোংরা লেখা দেখতে পাবো।লাইক করবো, কমেন্ট দেবো,আপ্লুত হয়ে টুথব্রাশে পেস্ট ঘষতে ঘষতে শেয়ার করবো কেউ কেউ,স্ক্রিনশট নিয়ে প্রেমিক বা প্রেমিকাকে পাঠিয়ে বলবো "see baby কী vulgar" অনেকে বলবো ভালো লিখেছে,অনেকে বলবো একটু শালীনতার মাত্রা রাখতে পারতো।ম্যাগাজিনের সম্পাদক অনেকটা ইন্সপায়ার করে বলবে ফাটাফাটি!সমাজে কবিতার এই সেক্সুয়াল অ্যাঙ্গেলটা দারুন খাবে।পেমেন্ট পেয়ে যাবে ভায়া।শুধু লাল চোখ দেখেও কেউ জানতে চায় না কাল রাতে ঘুমিয়েছিলিস?
আমার লাস্ট আপডেটটা আমি নিজেই পড়ছি।শত হলেও গল্পটা তো আমারই।শুনুন...
"আমি রোজ রাতেই লিখি তোমার অদৃশ্য যৌনাঙ্গে জিভ দিয়ে
বিষ তামাক আমাকে কবিতার বিষয় দেয়
পাঠকের নির্জলা এক্সপেক্টেশন জীবনের ব্রাত্য নিয়েছে ছিনিয়ে
ফোঁটাফোঁটা রক্ত জমে থাকে নিবের ডগায়॥"

#সৌভিক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...