সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কীভাবে চিনবেন সারভিসাইটিস না ইউটিআই


                                                  #কীভাবে_চিনবেন_সারভিসাইটিস_না_ইউটিআই

গরম আসছে, মহিলাদের শারিরীক ঝঞ্জাগুলোও লাইন বেঁধে আসছে । তবে একটু সতর্ক থাকলে এই সাধারণ সমস্যাগুলো থেকে রেহাই পাবেন ।

সারভিসাইটিস ও ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশনে উপসর্গের কিছু বেসিক পার্থক্য থাকে, যা জানা থাকলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন । তারমানে আমি এটা বলছিনা আপনি নিজে মেডিসিন স্টোরে গিয়ে বললে সেখান থেকে যা-ই অ্যান্টিবাইয়োটিক ধরিয়ে দেবে সেটার ওপর ভরসা করে বসে থাকুন । না, এটা কখনও করবেন না । যদি তিনদিনের বেশী জ্বরে ভোগেন, প্যারাসিটামলেও না কমে, ডাক্তারের পর্যবেক্ষণ বাঞ্ছনীয় । এবার চট করে পয়েন্ট ওয়াইজ দেখে নিই উল্লিখিত রোগদুটোর কারন ও উপসর্গ-

১) ধরুন, দুদিনের ওপর বেদম জ্বর, সর্দি নেই,কিন্তু হাই টেম্পারেচার । এটা হাইপারথারমিক কনডিশন । ভাবছেন কমে যাবে, রেস্ট নি,অ্যান্টিপাইরেটিক নিই, ডাক্তারের কী দরকার? আজ্ঞে না, এ ভুল করবেন না । জ্বর কিন্তু আসল রোগ নয়, রোগের বহিঃপ্রকাশ । আপনার শরীরে কোনো অংশে ইনফেকশন হয়েছে, তাই অ্যান্টিজেনের বিরূদ্ধে অ্যান্টিবডির ইমিউনাইজেশনে আপনার তাপমাত্রা বাড়ছে । আপনি বলবেন, গলা নাক তো ঠিক আছে, তবে ল্যারিংক্সাইটিস, সাইনুসাইটিস নেই তো , পেটের সিস্টেম ঠিক আছে, গ্যাস্ট্রোইনটেসটিনাল ইনফেকশন নেই । তো ইনফেকশন হল কোথায়? ইনফেকশন আপনার জেনিট্যালিয়ায় । 
গরমের সময় একটা সমস্যা অনেকের হয়, White discharge.. যোনিপথ দিয়ে ক্রমাগত সাদা সাদা তরল বেরিয়েই যায়, কখনও বর্ণহীন । আপনি পাত্তা দেন না । জমতে থাকে, নিজেই শুকিয়ে যায় । তৈরী করে ব্যাকটেরিয়ার গ্রোথ এনভায়রনমেন্ট । তখন এরোফিলিক প্যাথোজেন গুলো খাবারের সন্ধান পেয়ে বাসা বাঁধে ভ্যাজাইনায়, ও পরে সারভিক্সে । জ্বালা করবে, ইউরিনেশনে কষ্ট হবে , অনেকসময় ভ্যাজাইনা সোয়েল করবে । আর যেটা হবে, ছিটে ফোঁটা রক্ত আসবে, পিরিয়ডের অবশেষ ভেবে ভুল করবেন না । এটা হল, সারভিসাইটিস । আপনার জ্বর ওই সংক্রমনের বহিঃপ্রকাশ । শিগগির গায়েনকলজিষ্টের কাছে যান । বলুন সমস্যাগুলো , উনি আপনার দেহের অবস্থা অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিয়ে দেবেন । 

২) এবার আসি দ্বিতীয় সমস্যায় । ইউরিনের রং হঠাৎ পাল্টে গেছে, হলদে হচ্ছে, আপনি লিভারের কথা ভেবে গাদা গাদা সেদ্ধ সবজি খাচ্ছেন তখন থেকে । কিন্তু আপনার যে সমস্যা লিভারের নয়, ইউরিনারি ট্র্যাক্টে । কিছুদিন পর দেখছেন অরুচি লাগছে, অবসাদ লাগছে, ঘন ঘন জ্বর আসছে , ইন্টারকোর্সের সময় প্রচন্ড জ্বলছে । মিকচ্যুরিশান (প্রস্রাব) ঠিক করে হচ্ছে না , ফোঁটা ফোঁটা করে হচ্ছে অজান্তেই, কিন্তু ব্লাড আসবে না এক্ষেত্রে । আপনার ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে শরীরে ঢুকে পড়েছে এরোব্যাসিলাস প্যাথোজেন । এক্ষেত্রে আপনি প্রথমে গায়েনকলজিস্টের কাছে যাবেন, উনি যদি ইউরোলজিস্টের কাছে রেফার করেন তবে তাই করবেন । কয়েকটা কড়া অ্যান্টিবায়োটিক দেবেন তিনি, পাঁচদিনে ঠিক হয়ে যাবেন ।

আশা করি রিলেট করতে পারবেন । ধন্যবাদ । আরো কোয়্যারী?  কমেন্টে.....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...

নাট্যকর্মীকে পুলিশের 'হুমকি', মারধর করা হয়েছে বলেও অভিযোগ

ঘড়িতে তখন সন্ধ্যে পৌনে সাতটা।  শুক্রবার অফিস ফেরত অনেক যাত্রীর মতো নাট্যকর্মী রণিত পাল শিয়ালদহ শাখার মেন লাইনে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার জন্য। ঝড়ের জন্য অনেক ট্রেন সেদিন দেরিতে চলছিল। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যাত্রী একজন যুবককে পকেটমার সন্দেহে মারধর করছেন ।  আর তার ঠিক সামনেই    পুলিশ কিয়স্ক। তিনি প্রথমে পুলিশের দারস্থ হয়ে ওই ব্যক্তিটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু উল্টে তাঁকে বলা হয় যে, ‘’ আপনি গিয়ে করুন না।‘’ তবে নাট্যকর্মী রণিত পাল এবং আরও কয়েকজন যাত্রী অনেক অনুরোধ করলে অবশেষে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে জিআরপি। ঘটনা এখানেই শেষ নয়। রণিত পালের অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ডেকে নিয়ে যান একজন পুলিশকর্মী। তারপর শুরু হয় গালিগালাজ। এখানেই শেষ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ছবি তুলে মিথ্যে মালালায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়। তিনি শিয়ালদহ জিয়ারপিতে অভিযোগ জানাতে গেলে, আরও বিপদে পরেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যদি লিখিত অভিযোগ জানান তাহলে নাকি তিনি সমস্যায় পরতে পারেন। তাঁর বিরুদ্ধে নাকি মানহানির ...