আমন্ত্রন জানাই কি করে? নতুন বছরে পর্বগুলিকে অতীত টানছে যে বড় নেশাগ্রস্থ আমি ক্যালেন্ডারে নতুনত্বের মায়া নাকি কবিতার বইয়ের আবেগ? এই তুলনা যে বড়ই জোটিল একবার না হয় ফিরে দেখলাম ভালোবাসার পর্দায় লুকোনো রাগ অভিমান আর প্রেমের দোহাই দিয়ে ব্যর্থ কয়েক মুহুর্তের চুম্বন একবার না হয় ফিরে দেখলাম স্বপ্ন গড়া ও স্বপ্ন ভাঙা সেই রাতগুলি তোমার মুখের হাসির বিনিময়ে যখন দিলাম তোমাকে আমার অজস্র অশ্রুজল, এই আশায় যে কখনো ফিরে তাকাতে হবে না আমাকে আমাদের ব্যর্থ প্রেমের দৃশ্যে নতুন বছর তো চলেই এল অথচ আজ লুকিয়ে আছে সেই পুরোনো প্রেম, সেই পুরোনো চুম্বন সেই পুরোনো স্বপ্ন, ইচ্ছে আমারর হৃদয়ের প্রতিটা হৃদস্পন্দনে আমন্ত্রন জানাই কী করে নতুনত্বকে? ইতিহাসের জোটিলতায় নেশাগ্রস্থ আমি অতীতের টান যে বড্ড প্রিয়।।
একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান। গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন