সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শীতকালে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে: সুস্বত দাস

শীতের কামড় শহরে পড়তেই যেমন আনন্দে মেতে উঠেছে শহরবাসী তেমনি গলা খুশখুশ থেকে পেটের সমস্যার জেরবার অনেকেই। খুশির শীতে টুকটাক অসুখ লেগেই থাকে। অনেকেই এলোপ্যাথির ওষুধ ছাড়াও ভরসা করেন হোমিওপ্যাথিতে। আটপৌরের মুখোমুখি হয়ে হোমিওপ্যাথি চিকিৎসক সুস্বত দাস জানালেন, " হোমিওপ্যাথি ওষুধ অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। বিষেশত আমার এমন অনেক পেশেন্টকে আমি একবেলার মধ্যে সরিয়ে তুলেছি।" এই খবরের সত্যটা আটপৌরে যাচাই না করলেও তিনি আরও জানালেন যে, " হোমিওপ্যাথি চিকিৎসা এখন অনেকটা ছড়িয়ে পড়েছে। আগের মতো ধ্যানধারণা এখন আর নেই। আমরা প্রেসক্রিপশনে লিখে ওষুধ দিই। ওই খামে লিখে ওষুধ দেওয়ার দিন চলে গিয়েছে। "

একটু থামিয়ে জিজ্ঞাসা করলাম, " লোকে হোমিওপ্যাথিতে কেন ভরসা করছে?" তিনি জানালেন, " হোমিওপ্যাথিতে কোনও সাইড এফেক্ট নেই। আর হোমিওপ্যাথি সব রোগকেই গোড়া থেকে নির্মূল করে। তবে না জেনে কোনও ওষুধই খাওয়া উচিত নয়।" ওনাকে আবার থামিয়ে জিজ্ঞাসা করলাম, " লোকে বলে হোমিওপ্যাথি ওষুধে কোনও রোগ সারতে অনেক সময় লাগে! আপনি এই কথাটা মানবেন?" ডাক্তারবাবু জানালেন, " একদমই নয়। আসলে এগুলো এক একটা মিথ। রোগ সারাটা সেই রোগের লক্ষণ এবং রুগীর ওপর নির্ভর করে। অন্য কোনও রোগ নির্ণায়ক পদ্ধতির সঙ্গে তুলনা করলে হবে না।" একটু থেমে আরও জানালেন, " কোভিড সময়ে কিংবা কোভিড পরবর্তী সময়ের পর হোমিওপ্যাথি চিকিৎসায় অনেকেই ভরসা করেছেন। কারণ কোভিড পরবর্তী সময়ে অনেকেরই কিছু ক্রনিক রোগের উপসর্গ দেখা যায় এবং অনেকই এলোপ্যাথি ওষুধ ছেড়ে হোমিওপ্যাথি চিকিৎসা করান। এলোপ্যাথি ওষুধের যে পার্শ্বপ্রতিক্রিয়া আছে সেটা হোমিওপ্যাথিতে নেই।"

বললাম," এই শীতকালে সুস্থ থাকার কিছু পরামর্শ দিন।" ডাক্তারবাবু বললেন," যতটা কম সম্ভব ঠান্ডা লাগান। একটু উষ্ণ গরম জলে গার্গেল করুন রোজ। খালি পেটে উষ্ণ গরম জল ভাল কাজ করে। পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। আর যদি অল্পতেই ঠান্ডা লাগার ধাত থাকে তাহলে বাড়িতে রাখতে পারেন জাস্টিসিয়া মাদার টিনচার। এছাড়াও ওসিমাম সেনটাম মাদার টিনচার খুব ভাল কাজ করে। এগুলো দশ ফোঁটা গরম জলে খেলে অনেক উপকার পাওয়া যাবে। বুকে কফ জমা কিংবা অল্প কাশিতে এগুলো ব্যবহার করা যেতে পারে।"

জিজ্ঞাসা করলাম," শীতকালে পেট খারাপের সমস্যা তো লেগেই থাকে, সেক্ষেত্রে কোনও বিশেষ ওষুধের কথা বলবেন ?" তিনি জানালেন," হোমিওপ্যাথিতে ওইভাবে কিছু বলা যায় না। যার যেরকম লক্ষণ তাকে সেইভাবে ওষুধ দিতে হবে। খাদ্যে বিষক্রিয়া হলে আমরা সাধারণত পালসিটিলিয়া দিয়ে থাকি। তবে আমার অনেকক্ষেত্রে নাক্স ভমিকা দিয়ে থাকি। কখনও কখনও আর্সেনিক আলবাম দিয়ে থাকি। এটা এইভাবে বলা মুশকিল। তবে এইটুকু বলতে পারি শীতকালে জল ফুটিয়ে খাওয়া ভাল। বাইরের জল চেষ্টা করবেন এড়িয়ে যাওয়ার।"


সবশেষে জিজ্ঞাসা করলাম," হোমিওপ্যাথিতে কি বিপদকালীন চিকিৎসা সম্ভব?" তিনি বললেন, " সেটা এখন সম্ভব হয়নি। তবে হোমিওপ্যাথি ওষুধ খেলে অনেক জটিল রোগ সেরে যায় যেগুলো বিপদকালীন অসুখ তৈরি করতে সক্ষম। তবে একটাই ব্যাপার বলব নিজে নিজে ডাক্তারি করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন। হোমিওপ্যাথিকে হাল্কা ভাবে নেবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।" 



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...

নাট্যকর্মীকে পুলিশের 'হুমকি', মারধর করা হয়েছে বলেও অভিযোগ

ঘড়িতে তখন সন্ধ্যে পৌনে সাতটা।  শুক্রবার অফিস ফেরত অনেক যাত্রীর মতো নাট্যকর্মী রণিত পাল শিয়ালদহ শাখার মেন লাইনে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার জন্য। ঝড়ের জন্য অনেক ট্রেন সেদিন দেরিতে চলছিল। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যাত্রী একজন যুবককে পকেটমার সন্দেহে মারধর করছেন ।  আর তার ঠিক সামনেই    পুলিশ কিয়স্ক। তিনি প্রথমে পুলিশের দারস্থ হয়ে ওই ব্যক্তিটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু উল্টে তাঁকে বলা হয় যে, ‘’ আপনি গিয়ে করুন না।‘’ তবে নাট্যকর্মী রণিত পাল এবং আরও কয়েকজন যাত্রী অনেক অনুরোধ করলে অবশেষে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে জিআরপি। ঘটনা এখানেই শেষ নয়। রণিত পালের অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ডেকে নিয়ে যান একজন পুলিশকর্মী। তারপর শুরু হয় গালিগালাজ। এখানেই শেষ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ছবি তুলে মিথ্যে মালালায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়। তিনি শিয়ালদহ জিয়ারপিতে অভিযোগ জানাতে গেলে, আরও বিপদে পরেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যদি লিখিত অভিযোগ জানান তাহলে নাকি তিনি সমস্যায় পরতে পারেন। তাঁর বিরুদ্ধে নাকি মানহানির ...