সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নিত্যই নৃত্য, জীবনটাই নৃত্য…..


 ট্রেডমিলে হাঁটতে হাঁটতেও নাচের ভঙ্গি! নৃত্যই জীবন, নিত্যই নৃত্য। এটাই রুমেলী দত্ত মজুমদারের বীজমন্ত্র। এটাই রুমেলীর বেঁচে থাকার গান। বিশিষ্ট নৃত্যশিল্পী রুমেলীর নাচের সঙ্গে পরিচয় মাত্র আড়াই বছর বয়সে। তারপর কলেজে জীবন পর্যন্ত আক্ষরিক অর্থে নাচের তালিম নেওয়া এবং একটা সময়ের পরে নিজেকে নৃত্যশিল্পী হিসেবে তুলে ধরা। এখানেই শেষ নয় তারপরে নিজের একটি সংস্থা 'রুমেলী এবং রিদিমস' গড়ে তোলা। বিদেশ থেকে দেশ, সব মঞ্চেই সমান আদরে সম্মান পেয়েছে রুমেলী। সব দেশেই পরিচিত হয়েছে শিল্পী হিসেবে। এত কম সময়ে এত সাফল্য পেয়েও রুমেলী অকুতোভয়, নির্বাক। তাঁর লক্ষ্য ভাল মানুষ হওয়া। তাঁর লক্ষ্য আরও ভাল কাজ করে যাওয়া।

আসলে প্রত্যেকটা সাফল্যের পিছনে একটা গল্প থাকে। রুমেলীরও আছে। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, '' আমি এমন একটি পরিবারে বড় হয়ে উঠেছিলাম যেখানে সংস্কৃতির পরিবেশ আগে থেকেই ছিল। তবে কেউ নাচের সঙ্গে যুক্ত ছিল না।"একটু থেমে তিনি আরও জানালেন, " একটা সময় পর্যন্ত নাচ শিখেছিলাম। তবে একটা বাদে আমাকে বিদেশ চলে হয়। তখন আমার খুব কষ্ট হয়েছিল কলকাতাকে ছেড়ে যেতে, কারণ আমার নাচের পীঠস্থান ছিল কলকাতা। তবে বিদেশে গিয়ে প্রথম কিছুমাস খারাপ কাটলেও আমি ধীরে ধীরে ওইখানে নাচের প্রস্তুতি শুরু করি। তারপর কিছু জায়গায় নাচ শেখানো, নাচের শো করা। ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে গেল। আমি আবার আমার হারানো মঞ্চটা খুঁজে পেলাম।"

একটু থেমে তিনি আরও জানালেন,নিজের মতো করে নাচের ভাষা খুঁজে পেয়েছেন। তাঁর কথায়, '' নাচ মানেই কোমড় দোলানো নয়। নাচ মানে নিজের মনের কথা অন্যকে বলা। নিজের ভাষা অন্যকে বোঝানো। " একটু থেমে আবার বললেন, "নাচের নিজস্ব ধরণ যেমন আছে ঠিক তেমনি নাচের একটা ধরণ আমি আমার মতো করে তুলে ধরছি। নতুন ধরণ। নাম দিয়েছি রসা ক্যাডেন্স।"

যদিও তিনি আবার মাটির টানে এইদেশে ফিরেছেন। নাচের প্রশিক্ষণ দিচ্ছেন। শো করছেন। আবার অনলাইনে বিদেশে দিব্যি ক্লাসও নিচ্ছেন। ওই যে শুরুতে বললাম নিত্যই নৃত্য। তবে নাচের পাশাপাশি তাঁর প্রিয় কাজ ছবি আঁকা, গান শোনা। তিনি আরও জানালেন যে, " মাঝে বেশ কয়েকটা সিনেমায় কাজের অফার পেয়েও প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। তবে ইচ্ছে আছে সিনেমায় কাজ করার।" সবশেষে জিজ্ঞাসা করলাম, " প্রেম নিয়ে কী বলবেন?" তিনি হাসতে হাসতে জানালেন, " নাচই আমার প্রথম প্রেম।"

মন্তব্যসমূহ

  1. Rumeli dir nach amar khub bhalo lage. Ami regular follow korii❤

    উত্তরমুছুন
  2. Inspirational narrative and wishing you the very best for you to reach the pinnacle of success. Stay blessed !!!

    উত্তরমুছুন
  3. Sotti sundor tomar naach o naacher vongima..aaro egiye jao, God bless you my child

    উত্তরমুছুন
  4. You are a fabulous dancer...your dancing moves and expressions are flawless and classy...and above all you are a very nice human being and a responsible teacher...I am very happy as a mother that you are my kid's teacher ..she is in good hands ..she will learn stylish dance as well become a good human being.

    উত্তরমুছুন
  5. খুব ভালো লাগলো blogটা পড়ে - রুমেলী, তোকে আরও নতুন করে চিনলাম - তোকে যতই দেখি, যতই জানি - তোর সান্নিধ্য পাওয়ার, তোকে নিয়ে কাজ করার আকাঙ্ক্ষার পরিধি ততই বাড়তে থাকে - গর্বিত আমি তোর মত একজনকে ছোট্ট বোনের মত কাছে পেয়ে - এগিয়ে চল - নৃত্যজগতে উজ্জ্বল এক নক্ষত্র হয়ে চিরকাল বিরাজ কর, এই কামনাই করি

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...

নাট্যকর্মীকে পুলিশের 'হুমকি', মারধর করা হয়েছে বলেও অভিযোগ

ঘড়িতে তখন সন্ধ্যে পৌনে সাতটা।  শুক্রবার অফিস ফেরত অনেক যাত্রীর মতো নাট্যকর্মী রণিত পাল শিয়ালদহ শাখার মেন লাইনে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার জন্য। ঝড়ের জন্য অনেক ট্রেন সেদিন দেরিতে চলছিল। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যাত্রী একজন যুবককে পকেটমার সন্দেহে মারধর করছেন ।  আর তার ঠিক সামনেই    পুলিশ কিয়স্ক। তিনি প্রথমে পুলিশের দারস্থ হয়ে ওই ব্যক্তিটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু উল্টে তাঁকে বলা হয় যে, ‘’ আপনি গিয়ে করুন না।‘’ তবে নাট্যকর্মী রণিত পাল এবং আরও কয়েকজন যাত্রী অনেক অনুরোধ করলে অবশেষে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে জিআরপি। ঘটনা এখানেই শেষ নয়। রণিত পালের অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ডেকে নিয়ে যান একজন পুলিশকর্মী। তারপর শুরু হয় গালিগালাজ। এখানেই শেষ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ছবি তুলে মিথ্যে মালালায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়। তিনি শিয়ালদহ জিয়ারপিতে অভিযোগ জানাতে গেলে, আরও বিপদে পরেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যদি লিখিত অভিযোগ জানান তাহলে নাকি তিনি সমস্যায় পরতে পারেন। তাঁর বিরুদ্ধে নাকি মানহানির ...