সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

'' আমাকে নিয়ে যে ট্রল করেছিল, সে বলেছিল যে, সে আমার বিরাট ফ্যান"



বাঙালি দর্শক তাঁকে ‘ডালি’ নামেই বেশী চেনেন। ‘ ভজগোবিন্দ’ সিরিয়ালের সেই মেয়েটা, যে বাংলা সিরিয়ালের দর্শকদের মণিকোঠায় থেকে গিয়েছেন এখনও। তাঁর অভিনয়ের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। তিনি সবসময় চান একটু অন্য কিছু করতে।  যেকোনও চরিত্র করুন না কেন তিনি সেই চরিত্রের মধ্যে দিয়ে দর্শককে ছুঁতে চান। তিনি বারবার মনে করিয়ে দিতে চান, প্রত্যেকটা চরিত্রের মধ্যে আলাদা আলাদা গুন আছে এবং সেটাই কিন্তু ওনার ইউএসপি! টলিউড ডিভা স্বস্তিকা দত্ত তাঁর এই ছ’বছরের কেরিয়ারে ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন।

তাঁর অভিনীত ‘ পারব না আমি ছাড়তে তোকে’ ‘ হরিপদ ব্যান্ডওয়ালা’ ‘ অভিমান’ প্রত্যেকটি ছবিই কিন্তু বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। শুধু তাই নয়, এই ছবিগুলো তাঁর কেরিয়ারের প্রথম দিকের কাজ।



এই মুহূর্তে তিনি ছোট পর্দায় কাজ করছেন। সম্প্রতি স্টার জলসায় ‘ ঠাকুমার ঝুলিতে’ তিনি একটি ‘মাইথোলজিক্যাল’চরিত্রে অভিনয় করেছেন। যার শুটিং হয়েছে ব্যাংককে। আটপৌরেকে তিনি জানালেন ‘’ প্রথমে এই অফারে রাজি হয়নি। আসলে আমি এই মাইথোলজিক্যাল ক্যারেক্টার পারি না। কিন্তু পরে ভাবলাম যে আমাকে এই ‘ ডালি’ থেকে বেরোতে হবে। সারাজীবন ওটা নিয়ে বসে থাকলে হবে না। তাই কাজটা করলাম।‘’

তিনি যখন ক্লাস টেনে পড়েন, সেই সময় থেকে মডেলিং-এর সঙ্গে যুক্ত।  একটি সংবাদপত্রের জন্য প্রায় তিন বছর তিনি মডেলিং করছেন এবং তারপর ঘটনাক্রমে সিনেমায় আসা। শুধু তাই নয় রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করা। কেরিয়ারের শুরুতেই এমন সৌভাগ্য ক’জনের হয়েছে সেটা বলা মুশকিল।



মাস কমিউনিকেশনের ছাত্রী ছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তবে তিনি ঠিকই করে নিয়েছিলেন যে সাংবাদিক হবেন না। তবে ক্যামেরার পিছনে কিছু ক্রিয়েটিভ কাজ করবেন। তবে এটা ভাবেননি যে কেরিয়ারের শুরুতেই এত বড় একটা সাফল্য পাবেন।

অভিনেত্রীকে জিজ্ঞাসা করলাম ‘’ ইনটারভিউ দিতে ভাল লাগে নাকি ইনটারভিউ নিতে ?’’ অভিনেত্রী হাসতে হাসতে বললেন, ‘’ এখন আসলে ইনটারভিউ দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি, তাই নিতে আর ভাল লাগে না। ‘’ অভিনেত্রীকে একটু থামিয়ে জিজ্ঞাসা করলাম, ‘’ ‘ডালি’ই কি আপনার জীবনের টারনিং পয়েন্ট ?’’ স্বস্তিকা জানালেন , ‘’কিছুটা তো অবশ্যই। আর আমি যা করি, চেষ্টা করি সেটা মন দিয়ে করার। আমার প্রত্যেকটা কাজের মধ্যে একটা ‘ সিগনেচার’ থাকে। তাই কোনও সিরিয়ালের হয়ে শো করতে গেলে, শো শেষে কিন্তু আমাকে অনেকেই বলে, ‘ললনা’ গানটির কথা। মানে আমার সিনেমার কথা।‘


অভিনেত্রী আবার জিজ্ঞাসা করলাম, ‘’ আচ্ছা, বাংলা সিরিয়াল নিয়ে তোঁ প্রচুর ট্রল হয়। এই নিয়ে আপনি কী বলবেন ?’’ স্বস্তিকা জানালেন, ‘’ ‘ভজগোবিন্দ’ যখন করতাম তখন প্রচুর ট্রল হয়েছি। সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে একটা বাজে ট্রল হয়েছিল। যে পেজটা ট্রল করেছিল, তার অ্যাডমিনকে আমি মেসেজ করেছিলাম যে তারা এটা কেন করেছে। সেই উত্তরে তারা বলেছিল, ‘ দিদি আমারা তোমাদের বিরাট ফ্যান’।

স্বস্তিকা দত্ত এমনিতে বড্ড মিশুকে এবং সোজাসাপটা। তিনি আটপৌরেকে জানালেন, ‘’ আমি কিন্তু বড্ড কুঁড়ে! এমনিতেও পার্টিতে খুবই কম যায়। আর সেটাও যদি বাড়িতে হয় তাহলে খুব ভাল। কাজ না থাকলে ওই ঘুম, খাওয়া, জিম আবার ঘুম!’’ তিনি একটু থেমে আবার বললেন, ‘’ ইতিমধ্যে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তবে কাসল যাওয়ার বড্ড ইচ্ছে। দেখি এইবছর পুজোতে যদি হয়।‘’



স্বস্তিকাকে প্রেম নিয়ে জিজ্ঞাসা করতেই তিনি একটু ভাবুক হয়ে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, ‘’ আপনি কি এখন কমিটেড?’’ তিনি হাসতে হাসতে জানালেন, ‘’ এই কিছুদিন আগে তো কমিটেড বানানটা শিখলাম।‘’ আবার জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন পুরুষ আপনার পছন্দ ?’’ একটু ভেবে তিনি বললেন, ‘’ সে যাই করুক, সে যেন তাঁর কাজের প্রতি ফোকাসড হয়। আমাকে বুঝবে। আমার সঙ্গে গল্প করবে আর...’’ তারপর ফোনের ওপার থেকে শুধু হাসির শব্দ পেলাম।

( সাক্ষাৎকার - আদিত্য ঘোষ 
ছবি - স্বস্তিকা দত্ত- এর থেকে সংগৃহীত) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...