সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়

ছোট থেকেই তিনি ভেবেছিলেন যে তাঁকে অভিনেত্রী হতে হবে! শুধু তাই নয় অভিনয়ের পাশাপাশি মডেলিংটাও করতে হবে। তিনি কিন্তু পেরেছেন। যদিও তাঁর জার্নিটা সবে মাত্র শুরু হলেও, তিনি তাঁর অভিনয় ক্ষমতা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। কী ভাবছেন, কার কথা বলছি ?  আপনি কি শকেত ব্যানারজী পরিচালিত ‘ওহ!মাদার’ ওয়েব সিরিজটি দেখেছেন ? কিংবা অরিন্দম শীল পরিচালিত ‘ ব্যোমকেশ গোত্র’ সিনেমাটি দেখেছেন ? সেই সিনামায় যিনি মীরার চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁকে মনে পড়ছে? আজ্ঞে হ্যাঁ, আমি অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়-এর কথা বলছি। তবে তাঁর কাজের ঝুলি এখানেই শেষ নয়, আগামী বছরের শুরুতেই আসতে চলেছে রোহন সেন পরিচালিত ছবি ‘ এভাবেই গল্প হোক’। যেখানে তিনি অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ভটভটি’তে তিনি কাজ করছেন। যদিও তাঁর হাতেখড়ি কিন্তু বাংলা ধারাবাহিক দিয়ে। প্রথমে কলকাতায় কাজ শুরু করলেও তিনি কিন্তু পরবর্তী সময়ে কিন্তু পাড়ি দিয়েছেন আরব সাগরের তীরে। হিন্দি ধারাবাহিক ‘ চন্দ্রকান্তা’  তাঁকে দর্শকদের কাছে পরিচিত করেছে। তারপর   তাঁর ‘ওহ!মাদার’-এ...

মিসেস ইন্ডিয়া প্রাইড অফ নেশন উইনার ফেস অফ ইস্ট ২০১৯ হলেন আলোলিকা সারিদে।

তাঁর গল্পটা ফিরে আসার গল্প! শুধুই কি গল্প ? না, এই গল্পগাঁথাটা হয়ত অনেকের কাছেই অনুপ্রেরনা হয়ে যাবে! বাঙালি মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের মধ্যে অনেক স্বপ্ন থাকলেও বিভিন্ন কারণবশত সেই স্বপ্ন পূরণ হয়ে ওঠে না।  কিন্তু কেউ কেউ সেই স্বপ্ন পূরণের জন্য লড়ে যায়, কেউ কেউ সেই লড়াইয়ে জয়ী হয়ে ওঠে আবার কেউবা মাঝপথেই সেই লড়াই ছেড়ে চলে যায়।   আলোলিকা সারিদে (আরায়না) সেই জয়ী মুখগুলোর মধ্যে একজন। তাঁর সোজাসাপটা ভাবভঙ্গিই বলে দেয় যে তিনি লড়াই করতে এসেছেন। তিনি কোনও মতেই হার স্বীকার করতে প্রস্তুত নয়। কোনও ভাবেই তিনি তাঁর স্বপ্নের সঙ্গে কমপ্রমাইজ করতে প্রস্তুত নয়। তিনি হয়ত অনেকের কাছেই এখন আদর্শ, তবে তাঁর এই সাফল্যে তিনি বিন্দুমাত্র আবেগতাড়িত নয়। বরং তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান। আরও আরও পথ পেরিয়ে একদম স্পটলাইটের নীচে এসে দেখিয়ে দিতে চান, আমিও পারি। কী ভাবছেন ? কার এত প্রশংসা করছি। তাহলে একটু ভেঙে বলি। মিসেস ইন্ডিয়া প্রাইড অফ নেশন উইনার ফেস অফ ইস্ট ২০১৯ হলেন আলোলিকা সারিদে। শুধু তাই নয়, বোল্ড অ্যান্ড বিউটিফুল সাব টাইটেলরও উইনার হয়েছেন আলোলিকা। সম্প্রীতি গুরগাও আয়োজিত বিবাহিত নার...

' অদ্ভুতম' সত্যিই এক অদ্ভুত প্রচেষ্টা!

বাংলা ব্যান্ডের তালিকায় ঠিক কতগুলো ইনসটুমেন্টাল ব্যান্ড আজও বুক ফুলিয়ে তাঁদের বাজার ধরে রাখতে পেরেছে, সেই নিয়ে কিন্তু তর্ক থাকতেই পারে, হয়ত আছেও। তবে ‘ অদ্ভুতম’ যে সেই বাংলা ব্যান্ডের তালিকায় বেশ কিছুটা উপরের দিকে আছে, সেই নিয়ে কিন্তু কোনও সন্দেহ নেই। আবার কেউ কেউ তো তাঁদের একদম ‘সেরা’ বলেও তকমা দিয়েছেন। যদিও শুধু বাংলা ব্যান্ডের তালিকায় বললে যদিও কিছুটা ভুল বলা হবে। কারণ তাঁদের তো কোনও গণ্ডি নেই, নেই কোনও পিছুটান। ভাষার দাপটকে দূরে ঠেলে তাঁরা পৌঁছে গিয়েছে অগণিত দর্শকদের মধ্যে। সারা ভারত দাপিয়ে এসেছে এই ‘ অদ্ভুতম’ এই তিন দামাল যুবক। জিতে নিয়েছে অজস্র জাতীয় স্তরের পুরস্কার। তাঁদের ঘরনার নাম ‘রাগা-রক ফিউশান’ এবং তাঁদের বিশেষত্ব হল ‘অরিজিনালস’ অর্থাৎ নিজেদের তৈরি মিউজক। ২০১৪ সালে তৈরি হয় ‘অদ্ভুতম’। কিন্তু ২০১৬ সাল থেকে শ্রোতারা তাঁদের চিনতে শুরু করেন। তাঁদের কাজ ধীরে ধীরে সবার প্রশংসার পেতে শুরু করে। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের অপূর্ব মেলবন্ধন তাঁদেরকে সেরার সেরা করে তোলে। তবে ‘ অদ্ভুতম’-এর সদস্য সোমক সিনহাকে জিজ্ঞাসা করলাম, ‘’ শ্রোতারা কি শুধুমাত্র ইনসটুমেন...

''আজকাল তো যে টিকটকে ভিডিও বানাচ্ছে সেও নিজেকে অভিনেতা ভাবছে: আনন্দ চৌধুরী''

কর্পোরেটের কচকচানি থেকে সোজা বাংলা ধারাবাহিকের মেলোড্রামা! লেগ স্ট্যাম্পের গুগলিকে এগিয়ে এসে সোজা মাঠের বাইরে বল পাঠিয়ে হাসতে হাসতে অভিনেতা আনন্দ চৌধুরী বলছেন, ‘’ এই তো জীবন, যাক না যেদিকে যেতে চাক!’’ কী ভাবছেন ? কাকে নিয়ে এত প্রশংসা করছি ? তাহলে একটু ভেঙে বলি। আপনি কি বাংলা ধারাবাহিকের একজন নিয়মিত দর্শক ? তাহলে আপনি নিশ্চয় আনন্দ চৌধুরীকে চিনবেন। এই মুহূর্তে ‘ চুনি-পান্না’ ধারাবাহিকে তিনি অয়নের চরিত্রে অভিনয় করেছেন। শুধু ‘চুনি-পান্না’ কেন ? তাঁর ঝুলিতে রয়েছে আরও জনপ্রিয় বাংলা ধারাবাহিক। ‘ আমি সিরাজের বেগমে’ তিনি সৌকত-এর ভূমিকায় অভিনয় করেছেন। ‘ ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ’ ধারাবাহিকে তিনি সানন্দ-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ‘ মহাপ্রভু শ্রী চৈতন্য’ ধারাবাহিকে তিনি রত্নেস্বর-এর চরিত্রে তাঁকে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও ‘ঝিল ডাঙ্গার কন্যাতে’ তিনি বিদ্যুৎ-এর চরিত্রে অভিনয় করেছেন। এখানেই শেষ নয়, রোহন সেনের ছবি ‘ এভাবেই গল্প হোক’ এবং সুমন মৈত্রের ছবি ‘ অ’ আগামী বছরের শুরুতেই আসতে চলেছে।   এই দুটি সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন আনন্দ চৌধুরী। ছোটথেকেই অভিনয় করার শখ থাকলেও...

অভিনেত্রী মৌসুমি স্যানাল দাশগুপ্ত 'কেদারা' নিয়ে কী জানালেন আটপৌরেকে, জেনে নিন

তিনি বেশ সাবলীল এবং মিষ্টি। তাঁর এই ছয় বছরের কেরিয়ারের ঝুলিতে যতই সিনেমা থাক না কেন, দর্শক কিন্তু তাঁকে এখনও পর্দার বাইরে সেইভাবে চিনে উঠতে পারেনি। তবে এই না পারাটা কিন্তু তাঁর কাছে আরও আশার পথ খুলে দিয়েছে। তিনি যদিও এই নিয়ে একদম চিন্তিত নন বরং আরও আরও ভাল কাজ করার আশা রয়েছে তাঁর মনে। তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে দর্শকদের বুঝিয়ে দিয়েছেন যে তিনি লম্বা রেসের ঘোড়া! কী ভাবছেন ? কার নামে এত প্রশংসা করছি ? তাহলে এবার একটু খুলে বলি। আপনি ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘ কেদারা’ দেখেছেন? সেখানে ‘মেনকা’- এর চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছে, তাঁকে খেয়াল আছে ? আমি কিন্তু সেই মেয়েটিরই কথা বলছি। শুধু ‘কেদারা’ নয়, এছাড়াও ‘কল্পতরু’, ‘দূরে কোথাও’, ‘স্বর্গে ডিস্ক’,- এর মতো সিনেমায় তিনিই ছিলেন লিড রোল! এখানেই শেষ নয়, ‘মন তোকে চায়’, ‘শেষ সংবাদ’- এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তিনি বাংলাদেশেও কাজ করেছেন। ‘বয়ফ্রেন্ড’, ‘ বাজে ছেলে দ্য লোফার’-এর মতো ওপার বাংলার ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। এছাড়া ‘ মন্টু পাইলট’ নামক ওয়েব সিরিজেও তাঁকে দেখা যাবে। ইন্দ্রদীপ দাশগুপ্তের আগামী ছবি ‘ আগুন্তুক’-এ তিনি ...

‘’ সুযোগ পেলে আমি রাজনীতিতে আসতে ইচ্ছুক!’’

‘’ অ্যান্ড মাইলস টু গো বিভোর আই স্লীপ ’’! হ্যাঁ , এটাই আপাতত অপ্সরা গুহঠাকুরতার বীজমন্ত্র । এখন ‘’ মিসেস উওম্যান অফ দ্য ইউনিভার্স’’-এর খেতাব রয়েছে তাঁর মাথায়। তবে এই প্রতিযোগিতায় তিনি তৃতীয় হলেও, তিনি তাঁর দেশকে গর্বিত করেছেন। অক্টোবর মাসের ১৪ থেকে ১৮ তারিখ অবধি ডোমেনিক রিপাবলিকে বসেছিল এই প্রতিযোগিতার আসর। সেই প্রতিযোগিতায় তিনি তৃতীয় হয়ে তাঁর স্বপ্নের সিঁড়ির আরও একধাপ উপরে উঠে গেলেন। এর আগে ২০১৮ সালে তিনি পেয়েছিলেন ‘’ মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থ’-এর খেতাব। তবে তাঁর চলার পথ মোটেও মসৃণ ছিল না! তাঁকে অনেক পিছুটান ছেড়ে আজকে এই জায়গায় আসতে হয়েছে। একসময়ে দীর্ঘদিন শিক্ষাকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তারপর এসেছেন মডেলিং জগতে। নিজেকে প্রতিনিয়ত গ্রুম করেছেন। তবে এখানেই শেষ নয়, তিনি ‘জ্যাজ নেলস’ নামে একটি নেল স্টুডিও খুলেছেন। যুক্ত রয়েছেন এনজিও-এর সঙ্গে। এছাড়াও নৃত্যকলা তাঁর রক্তে মিশে রয়েছে। তাঁর আজ এই সাফল্যের জন্য তিনি বারবার ধন্যবাদ দিয়েছেন তাঁর পরিবার, স্বামী এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের। তবে তাঁর মুখে বারবার শোনা গিয়েছে তাঁর স্বামীর কথা।  তিনি বলেছেন, ‘’ ও আজ পাশে না থ...

'বিউটিফুল' কি নয়না গঙ্গোপাধ্যায়ের নিজের জীবনেরই গল্প ? কী জানালেন অভিনেত্রী, জেনে নিন

‘’ কোথায় আছেন , কলকাতা না মুম্বই ?’’ অভিনেত্রী হাসতে হাসতে বললেন , ‘’ হায়দ্রাবাদ !’’ থমকে জিজ্ঞাসা করলাম , ‘’ হায়দ্রাবাদ কেন ? কলকাতা - মুম্বই ছেড়ে সোজা ফিল্ম সিটি ?’’ অভিনেত্রী আবারও হাসতে হাসতে বললেন , ‘’ ‘ বিউটিফুল ’- এর কিছু শুটিং এখনও বাকি আছে , সেইগুলো শেষ করতেই এখানে আসা !’’ কিছু বুঝতে পারলেন ? কোন অভিনেত্রীর কথা বলছি বলুন তো ? একবার ইউটিউবে ‘বিউটিফুল’ লিখে সার্চ করে দেখতে পারেন! তাহলে বুঝতে পারবেন কে সেই অভিনেত্রী! আর যদি সার্চ নাইবা করতে চান তাহলে   ‘বিউটিফুল’ শব্দটি শুনে আপনার মাথায় এই মুহূর্তের কোন অভিনেত্রীর কথা মনে পড়ছে ? বাংলার সিঙ্গেল ছেলেদের মনে ছক্কা হাঁকানো ‘কিরণময়ী’কে এখন বাংলার দর্শক ভোলেননি। আর ভোলার কথাও নয়! কারণ অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়-এর একের পর এক কাজ যে দর্শককে মোহিত করেছে। শুধু বাংলা ইন্ড্রাস্টি নয়, হিন্দি, তামিল, তেলেগু জগতেও তিনি এখন একজন তারকা! কী একটু বেশী বলে ফেললাম ? অভিনেত্রী শুনে কিন্তু রাগ করতে পারে! তবে তিনি রাগ করলেও আমার কিছু করার নেই কারণ তিনি তাঁর কাজের মধ্যে দিয়ে অনেক দূরে পৌঁছে গিয়েছেন এবং আরও আরও দূরে যেতে চান। ...