সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়




ছোট থেকেই তিনি ভেবেছিলেন যে তাঁকে অভিনেত্রী হতে হবে! শুধু তাই নয় অভিনয়ের পাশাপাশি মডেলিংটাও করতে হবে। তিনি কিন্তু পেরেছেন। যদিও তাঁর জার্নিটা সবে মাত্র শুরু হলেও, তিনি তাঁর অভিনয় ক্ষমতা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। কী ভাবছেন, কার কথা বলছি ? 

আপনি কি শকেত ব্যানারজী পরিচালিত ‘ওহ!মাদার’ ওয়েব সিরিজটি দেখেছেন ? কিংবা অরিন্দম শীল পরিচালিত ‘ ব্যোমকেশ গোত্র’ সিনেমাটি দেখেছেন ? সেই সিনামায় যিনি মীরার চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁকে মনে পড়ছে? আজ্ঞে হ্যাঁ, আমি অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়-এর কথা বলছি। তবে তাঁর কাজের ঝুলি এখানেই শেষ নয়, আগামী বছরের শুরুতেই আসতে চলেছে রোহন সেন পরিচালিত ছবি ‘ এভাবেই গল্প হোক’। যেখানে তিনি অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ভটভটি’তে তিনি কাজ করছেন।



যদিও তাঁর হাতেখড়ি কিন্তু বাংলা ধারাবাহিক দিয়ে। প্রথমে কলকাতায় কাজ শুরু করলেও তিনি কিন্তু পরবর্তী সময়ে কিন্তু পাড়ি দিয়েছেন আরব সাগরের তীরে। হিন্দি ধারাবাহিক ‘ চন্দ্রকান্তা’  তাঁকে দর্শকদের কাছে পরিচিত করেছে। তারপর  তাঁর ‘ওহ!মাদার’-এ অভিনয় অজস্র প্রশংসা কুড়িয়েছে। সেই থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

যদিও অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় একদমই শর্টকাটে বিশ্বাসী নন। তিনি পরিশ্রম করতে ভালবাসেন। ভাল কাজ করতে ভালবাসেন। অভিনয়ের সঙ্গে যেন তাঁর আত্মিক যোগ! শুধু তাই নয় তিনি যে কোনও ইন্ড্রাস্টিতেও কাজ করতে ইচ্ছুক। কলকাতা-মুম্বই নিয়ে তাঁর কোনও সমস্যা নেই! তাঁর কথায়, ‘’ ভাল কাজটাই আসল!’’



অভিনেত্রীর ছোটবেলা কেটেছে রাজস্থানে। তারপর কলকাতায় পড়তে আসা। সেই থেকেই মডেলিং এবং তারপর মুম্বই পাড়ি দেওয়া। তাঁর কথায়, ‘’ আমার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভাল লাগে না, আবার এক জায়গায় বেশীদিন থাকতেও ভাল লাগে না।‘’ কথাটা শেষ করেই অভিনেত্রী হাসতে হাসতে বললেন, ‘’ কাজ ছাড়া যদিও আমি খুব একটা এদিক-ওদিক করি না!’’

জিজ্ঞাসা করলাম ‘’বাংলার কোন পরিচালকের সঙ্গে কাজ করতে ইচ্ছুক?’’ তিনি হাসতে হাসতে বললেন, ‘’ যিনি আমাকে যোগ্য বলে মনে করবেন, তাঁর সঙ্গে!’’ আবারও জিজ্ঞাসা করলাম, ‘’ কোন অভিনেতার বিপরীতে কাজ করতে ইচ্ছুক ?’’ তিনি জানালেন, ‘’ আবীর চট্টোপাধ্যায়!’’ সবশেষে জিজ্ঞাসা করলাম, ‘’ আপনি কি সিঙ্গেল না কমিটেড ?’’ তিনি হাসতে হাসতে বললেন, ‘’ নো কমেন্ট!’’  

( সাক্ষাৎকার- আদিত্য ঘোষ
ছবি- সংগৃহীত) 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...