সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

'বিউটিফুল' কি নয়না গঙ্গোপাধ্যায়ের নিজের জীবনেরই গল্প ? কী জানালেন অভিনেত্রী, জেনে নিন



‘’ কোথায় আছেন, কলকাতা না মুম্বই ?’’ অভিনেত্রী হাসতে হাসতে বললেন, ‘’ হায়দ্রাবাদ!’’ থমকে জিজ্ঞাসা করলাম, ‘’ হায়দ্রাবাদ কেন? কলকাতা-মুম্বই ছেড়ে সোজা ফিল্ম সিটি ?’’ অভিনেত্রী আবারও হাসতে হাসতে বললেন , ‘’ ‘বিউটিফুল’-এর কিছু শুটিং এখনও বাকি আছে, সেইগুলো শেষ করতেই এখানে আসা!’’

কিছু বুঝতে পারলেন ? কোন অভিনেত্রীর কথা বলছি বলুন তো ? একবার ইউটিউবে ‘বিউটিফুল’ লিখে সার্চ করে দেখতে পারেন! তাহলে বুঝতে পারবেন কে সেই অভিনেত্রী! আর যদি সার্চ নাইবা করতে চান তাহলে  ‘বিউটিফুল’ শব্দটি শুনে আপনার মাথায় এই মুহূর্তের কোন অভিনেত্রীর কথা মনে পড়ছে ? বাংলার সিঙ্গেল ছেলেদের মনে ছক্কা হাঁকানো ‘কিরণময়ী’কে এখন বাংলার দর্শক ভোলেননি। আর ভোলার কথাও নয়! কারণ অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়-এর একের পর এক কাজ যে দর্শককে মোহিত করেছে। শুধু বাংলা ইন্ড্রাস্টি নয়, হিন্দি, তামিল, তেলেগু জগতেও তিনি এখন একজন তারকা! কী একটু বেশী বলে ফেললাম ? অভিনেত্রী শুনে কিন্তু রাগ করতে পারে! তবে তিনি রাগ করলেও আমার কিছু করার নেই কারণ তিনি তাঁর কাজের মধ্যে দিয়ে অনেক দূরে পৌঁছে গিয়েছেন এবং আরও আরও দূরে যেতে চান।



সম্প্রতি ‘বিউটিফুল’-এর ট্রেলর ঝড়ের মতো শেয়ার হচ্ছে! রাম গোপাল ভরমা-এর ‘রঙ্গিলা’ কথা মনে পড়ে ? ১৯৯৫ সালের সেই বিখ্যাত ছবির সিক্যুয়েল হল এই ‘বিউটিফুল’। এই সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন আমাদের বাংলার নয়না গঙ্গোপাধ্যায়। এছাড়াও এই সিনেমায় দেখা যাবে পার্থ সুরিকে। সিনেমাটি পরিচালনা করেছেন অগস্থ মঞ্জু। খুব সম্ভবত এই বছরের শেষেই মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।

এই সিনেমার ট্রেলরে যদিও কোনও ডায়লগ নেই, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু দর্শকদের মুগ্ধ করেছে। সিনেমার গল্পের ব্যাপারে তেমন কিছু বলতে না চাইলেও অভিনেত্রী আটপৌরেকে জানালেন যে, ‘’ একটা প্রেমের গল্প! একটু অন্য রকমের প্রেম। পুরো সিনেমাটি আমরা একটা একটা ছবির মতো করে ভেবে শুট করেছি। একটা সাধারণ ঘরের মেয়ে কীভাবে নিজের সাফল্যে পৌঁছে যায় তাঁর সবকিছু পিছুটান ছেড়ে, সেটাই এই গল্পে দেখানো আছে। তবে আরও অনেক টুইস্ট আছে, যেটা জানার জন্য হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে।‘’



জিজ্ঞাসা করলাম, এটাই কি আপনার জীবনের গল্প। অভিনেত্রী কিছুটা চুপ থেকে জানালেন, ‘’ আমার জীবনে কোনও প্রেম নেই! তবে কিছুটা হলেও আমার গল্প। আমি আমার পরিবারকে বড্ড মিস করি, কলকাতাকে বড্ড মিস করি। আমিও এইভাবে স্ট্রাগেল করতে করতে আজ এই জায়গায় এসে পৌঁছেছি। অনেক পিছুটান ছেড়ে এসেছি।‘’ কথাগুলো বলতে বলতে অভিনেত্রী একটু ইমোশানাল হয়ে পড়লেন।

এছাড়াও এই বছরেই তাঁর আরও একটি ছবি ‘জোহার’ আসতে চলেছে। এখানেই শেষ নয়, তিনি জানালেন যে ফেব্রুয়ারি অবধি তিনি ভীষণ ব্যস্ত। জিজ্ঞাসা করলাম , ‘’ আর কী কী কাজ আসতে চলেছে ?’’তিনি হাসতে হাসতে জানালেন যে, ‘’ পিকচার তো আভি বাকি হে মেরে দোস্ত!’’    

( ছবি- সংগৃহীত
সাক্ষাৎকার- আদিত্য ঘোষ ) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...