সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

''আজকাল তো যে টিকটকে ভিডিও বানাচ্ছে সেও নিজেকে অভিনেতা ভাবছে: আনন্দ চৌধুরী''




কর্পোরেটের কচকচানি থেকে সোজা বাংলা ধারাবাহিকের মেলোড্রামা! লেগ স্ট্যাম্পের গুগলিকে এগিয়ে এসে সোজা মাঠের বাইরে বল পাঠিয়ে হাসতে হাসতে অভিনেতা আনন্দ চৌধুরী বলছেন, ‘’ এই তো জীবন, যাক না যেদিকে যেতে চাক!’’

কী ভাবছেন ? কাকে নিয়ে এত প্রশংসা করছি ? তাহলে একটু ভেঙে বলি। আপনি কি বাংলা ধারাবাহিকের একজন নিয়মিত দর্শক ? তাহলে আপনি নিশ্চয় আনন্দ চৌধুরীকে চিনবেন। এই মুহূর্তে ‘ চুনি-পান্না’ ধারাবাহিকে তিনি অয়নের চরিত্রে অভিনয় করেছেন। শুধু ‘চুনি-পান্না’ কেন ? তাঁর ঝুলিতে রয়েছে আরও জনপ্রিয় বাংলা ধারাবাহিক। ‘ আমি সিরাজের বেগমে’ তিনি সৌকত-এর ভূমিকায় অভিনয় করেছেন। ‘ ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ’ ধারাবাহিকে তিনি সানন্দ-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ‘ মহাপ্রভু শ্রী চৈতন্য’ ধারাবাহিকে তিনি রত্নেস্বর-এর চরিত্রে তাঁকে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও ‘ঝিল ডাঙ্গার কন্যাতে’ তিনি বিদ্যুৎ-এর চরিত্রে অভিনয় করেছেন। এখানেই শেষ নয়, রোহন সেনের ছবি ‘ এভাবেই গল্প হোক’ এবং সুমন মৈত্রের ছবি ‘ অ’ আগামী বছরের শুরুতেই আসতে চলেছে।  এই দুটি সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন আনন্দ চৌধুরী।



ছোটথেকেই অভিনয় করার শখ থাকলেও, প্রথম থেকেই কিন্তু তিনি অভিনয় জগতে ঝাঁপ দিতে পারেননি। প্রথমে স্কুলের গ্রুপ থিয়েটার এবং তারপর কিছুদিন অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়ের কাছে প্রশিক্ষণ নেওয়া। যদিও তাঁর বড় হয়ে ওঠা কিন্তু মালদায় তবে কলেজ জীবন কেটেছে কলকাতায়। বছর দুয়েক মতো একটি বহুজাতিক সংস্থায় কাজ করার পর অবশেষে তিনি ঠিক করে ফেলেন, এবার শুধুমাত্র অভিনয়টাই করতে হবে। তাঁর কথায়, ‘’ আমার ছোট থেকে ইচ্ছে থাকলেও প্রথমেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে পারিনি। কিন্তু একটা সময়ের পর এসে মনে হয় যে শুধুমাত্র অভিনয়টাই করব। আমরা ফ্যামিলির একটা বিরাট সাপোর্ট ছিল এর পিছনে। কারণ একটা মোটা মাইনের ফিক্সড চাকরি ছেড়ে অভিনয় করাটা একটু কঠিন ব্যাপার তো!’’

তবে শুধু অভিনয় নয়, একসময় তাঁর ক্রিকেটার হওয়ারও শখ ছিল তবে এখনও সময় পেলে তিনি চুটিয়ে ক্রিকেট খেলেন। তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘’ ক্রিকেটে বাংলা ইন্ড্রাস্টির বিরাট কোহলি কে ?’’ তিনি একবাক্যে বললেন, ‘’ যীশু সেনগুপ্ত।’’



আনন্দ চৌধুরী নিজের অভিনয় নিয়ে বড্ড ফোকাসড। তাঁর কাছে ভাল অভিনয় করাটাই আসল কথা। তাঁর মতে , ‘’ সিরিয়াল কিংবা সিনেমা কিংবা ওয়েব সিরিজ আসলে সবই আমার কাছে কাজ এবং আমার মনে হয় প্রতিটা জায়গায় আমার ভাল অভিনয় করা। তবে আজকাল তো যে টিকটকে ভিডিও বানাচ্ছে সেও আজ অভিনেতা হয়ে গেছে!’’ একটু থেমে তিনি আরও বললেন, ‘’ এখন সবই পাল্টে যাচ্ছে। সিরিয়ালের কনসেপ্টও পাল্টাচ্ছে, সিনিমাও! তাই আমাদের উচিৎ আরও সচেতন হয়ে কাজ করার।‘’

সবশেষে জিজ্ঞাসা করলাম, ‘’সুযোগ পেলে বাংলার কোন অভিনেত্রীর সঙ্গে ডেটে যেতে চাইবে ?’’ তিনি হাসতে হাসতে বললেন , ‘’ প্রিয়াঙ্কা সরকার!’’ পাল্টা জিজ্ঞাসা করলাম, ‘’ কেন ?’’ তিনি হাসতে হাসতে বললেন, ‘’ এটা নয় পরের সাক্ষাৎকারের জন্য তোলা থাক!’’

( সাক্ষাৎকার- আদিত্য ঘোষ
ছবি - সংগৃহীত)       

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...