‘ লাইটস - ক্যামেরা - অ্যাকশান ’- হটাৎ একজন অপরিচিত অভিনেত্রীর সঙ্গে আলাপ হয়ে গেল । অনেকটা সিনেমার মত । এত তাড়াতাড়ি কোনও অভিনেত্রীর সঙ্গে আলাপ হয় একমাত্র সিনেমায় অথবা সিরিয়ালে ! কিন্তু বাস্তবে আমার সঙ্গে হল । ব্যাপারটা সিনেমার স্ক্রিপ্ট হলে মন্দ হত না ! বেশ গল্প লেখা যেত ! তবে আমি বড্ড নিরুপায় , এটা বাস্তব । অভিনেত্রীকে কাছে পেয়ে , একটা প্রস্তাব দিয়ে বসলাম । কী ভাবছেন , প্রেমের প্রস্তাব ? ধুস , ওটা বড্ড মেলোড্রামাটিক ! অনেকদিন ধরেই ভাবছিলাম , বাংলা ইন্ড্রাস্ট্রির ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো বাইরে আনতে ! তার জন্য এমন একজনকে দরকার ছিল , যিনি বাংলা ইন্ড্রাস্ট্রির সঙ্গে যুক্ত অথচ এখনও তেমন কোনও বড় কাজ করে উঠতে পারেননি । ঘটনাচক্রে এমন একজনকে পেয়েও গেলাম ! নাম প্রকাশে অনিচ্ছুক সেই অভিনেত্রী বেশ আগ্রহ দেখালেন । তাই কাজটা শুরু করে দিলাম । তবে অভিনেত্রীর যেহেতু আসল নাম প্রকাশ করতে পারব না , তাই তাঁর জন্য একটা নাম ঠিক করেছি - ‘ সোহাগ ’! নামের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের মিল নাইবা থাকতে পারে , কিন্তু তিনি বড্ড আদুরে এবং বেশ হাসিখুশি ! সোহাগকে প্রথমেই জিজ্ঞাসা করলাম...