সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেলনা নিয়ে কী বললেন অভিনেত্রী রোশনী , জেনে নিন

 রোশনী তন্বী ভট্টাচার্য শুধু কাজটা ভালবাসেন। আর সেই কাজের জন্যই তিনি মাঝেমাঝে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যান। আর যখন ফিরে আসেন তখন আবার তাক লাগিয়ে দেন। হৃদয়হরণ বিএ পাশের নায়িকা রোশনী আবারও ছোট পর্দায় বড় ভূমিকায়। এবার তিনি 'ফেলনা' ধারাবাহিকে বেণীর চরিত্রে অভিনয় করছেন। তাঁর কথায়,"আমাকে দর্শক এর আগে যে চরিত্রে দেখেছেন, সেই চরিত্র থেকে অনেকটা আলাদা এইবারের চরিত্র।" আসলে তিনি প্রতিবারই চ্যালেঞ্জ নিতে ভালবাসেন।  রাজ চক্রবর্তী পরিচালিত এই ধারাবাহিকে বেণী একজন ম্যাজিশিয়ান। কিন্তু কোথাও মেয়ে বলে এই পুরুষতান্ত্রিক সমাজ এবং পরিবার তাঁকে দমিয়ে রেখেছে। তবুও বেণী প্রতিবাদী। তবুও বেণী জেদী। ধীরে ধীরে বেণীর জীবনের পট পরিবর্তন হয় এবং এই গল্পে আরও অনেক চরিত্র আসে। বেণীর জীবনের ম্যাজিক আসে, আসে বহু উত্থান-পতন। তবুও বেণী আলাদা। আগামী ১মার্চ থেকে আসতে চলেছে ধারাবাহিক ফেলনা। স্টার জলসায় পর্দায় প্রতিদিন রাত ৮.৩০ থেকে দেখা যাবে এই ধারাবাহিক। অভিনেত্রী রোশনীকে জিজ্ঞাসা করলাম," মাঝে এতদিনের ব্রেক, এটা কি কাকতলীয়?" তিনি হাসতে হাসতে বললেন," আমার একটু সময় লাগে। একটা চরিত্র থেক...

'মিটার ডাউন' নিয়ে কী বললেন অভিনেত্রী পৌলমী দাস, জেনে নিন

 মিটার ডাউন! সঙ্গে সঙ্গে প্রশ্ন আসতেই পারে, কীসের? সহজ উত্তর ট্যাক্সির! হুম, ঘাঁটা লাগছে তো। সেটাই স্বাভাবিক। একটু ভেঙে বলি। এই মাসের শেষে শুটিং শুরু হতে চলেছে বাংলা ছবির ' মিটার ডাউনের'। পরিচালক কিংশুক সরখেলের ছবি মিটার ডাউনের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা সৌরভ দাস এবংঅভিনেত্রী পৌলমী দাস। এছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন সময় দাস, পারমিতা মুখোপাধ্যায়,শুভমিতা মুখোপাধ্যায় এবং প্ৰমুখ। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অম্লান চক্রবর্তী। ছবিটি প্যানডোরাস বক্সের প্রযোজনায় আর কিছুদিনের মধ্যেই সিনেমা হলে আসতে চলেছে এই সিনেমাটি।  অভিনেত্রী পৌলমী দাস জানালেন যে," এই ছবিটির গল্পটি বেশ আলাদা। এখানে আমি সৌরভের বোনের চরিত্রে অভিনয় করব। সৌরভ একজন ট্যাক্সি চালক।গল্পটা একদম একটা মধ্যবিত্ত পরিবারের গল্প। যেখানে একটা বিবাহিত মেয়ে তাঁর ভাইয়ের কাছে এসে ওঠে। তারপর গল্পের প্লট ধীরে ধীরে বদলাতে শুরু করে। এখানেই শেষ নয়, বিভিন্ন সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া আসতে শুরু করে।" অভিনেত্রী হঠাৎ থেমে গেলেন। আমি বললাম, "তারপর?" তিনি হাসতে হাসতে বললেন, "এখন এইটুকুই! বাকিটা নৈব নৈব চ।...

নীল নির্জনে এনা সাহা

 ছুটি কাটাতে এনা সাহা এখন দুবাইতে। রোদ মাখা এই ডিসেম্বরে তিনি ছড়িয়ে দিয়েছেন উষ্ণতা। তিনি এখন শুধুমাত্র অভিনেত্রী নয়, প্রযোজকও। সম্প্রতি তাঁর ছবি, ' এসওএস কলকাতা'-এর সাফাল্যের পরে নাকি আরও চমক আসতে চলেছে! যদিও সেই বিষয়ে তিনি কিছু খোলসা করেননি। তবে তাঁর দুবাই ঘোরার ছবি এখন আটপৌরের হাতে, দেখে নিন সেই ছবি। ফুরফুরে মেজাজে অভিনেত্রী এনা সাহা।  অপরূপ রূপে ধরা দিলেন এনা সাহা।  লাস্যময়ী এনা সাহা দুবাইয়ের জলে রোদ ছড়াচ্ছেন। তাঁর রূপের আভা ছড়িয়ে পড়েছে দুবাইয়ের জলে।  তিনি সর্বদা সাহসী, আর সেই সাহসের জোড়েই তিনি আজ বাংলা ইন্ড্রাস্টির অন্যতম মুখ।  ( ছবি- সংগৃহীত) 

আসতে চলেছে 'প্রতিদ্বন্দ্বী'

 পরিচালক সপ্তাশ্ব বসুর দ্বিতীয় ছবি 'প্রতিদ্বন্দ্বী'-এর ট্রেলর লঞ্চ হয়ে গেল। তাঁর প্রথম ছবি ' নেটওয়ার্ক' এর সাফল্যের পরে দ্বিতীয় ছবিও নিয়েও ইতিমধ্যেই বেশ আলোচনা শুরু হয়ে গিয়েছে। আগামী বছর ১ জানুয়ারী মুক্তি পেতে চলেছে এই ছবিটি। সম্পূর্ণ একটি ডার্ক থ্রিলার! এই ছবির প্রতিটি মুহূর্তে রয়েছে একটি চেনা গল্পের অচেনা ছবি। পরিচালক আটপৌরেকে জানিয়েছেন যে, '' ছবির কোয়ালিটি খুব ভাল। আমার এক্সপেকটেশন খুব বেশি। তবে একটাই ভয় যে কোভিড পরবর্তী সময়ে কত লোক হলে এসে সিনেমা দেখবে। কিন্তু তাই বলে আমি আমার ছবি কখনই ওটিটি প্ল্যাটফর্মে দেবো না।" এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, সায়নী ঘোষ, মাহি কর, রিনি ঘোষ, খান ফায়জ প্রমুখ। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে কলকাতার সিনেমার হল বন্ধ কেন এই নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন যে, '' কলকাতার অনেক সিনেমা হল বন্ধ, কেন? কেন দর্শক আসনের মাঝে ক্রস কেন? অথচ রেস্টুরেন্টে কোনও সোশ্যাল ডিস্ট্যান্সিং নেই! এটা কেন হবে?"  এই সিনেমায় ভিলেন-এর চরিত্রে অভিনয় করেছেন খান ফায়জ। তিনি আটপৌরেকে জানিয়েছে যে, '...

আটপৌরের মুখোমুখি মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা রায় কুন্ডু

 ছোট থেকেই তাঁর গানের প্রতি ঝোঁক। ইচ্ছে ছিল একদিন গান নিয়েই তিনি এগিয়ে যাবেন। কিন্তু ভাগ্য তাঁর জন্য অন্যকিছু ঠিক করে রেখেছিল। আজ তিনি জনপ্রিয় মডেল অভিনেত্রী। তিনি প্রিয়াঙ্কা রায় কুন্ডু। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'সুইজারল্যান্ড'। সেখানে তিনি একটি ট্রাভেল এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। জিৎ ফ্লিম ওয়ার্কসের ছবি 'সুইজরাল্যান্ড'-এ প্রধান চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। প্রথমেই জিজ্ঞাসা করলাম,"জীবনের প্রথম সিনেমা এত বড় ব্যানারে, ভেবেছিলেন?" প্রিয়াঙ্কা হাসতে হাসতে বললেন, "না ভাবিনি। আসলে আমার জীবনে সবকিছুই কেমন ঘটে গেছে।" আবারও জিজ্ঞাসা করলাম, " কিন্তু চরিত্রটা তো ছোট। সেই নিয়ে কি মনখারাপ আছে?" তিনি বললেন, " একদম নয়। জীবনে তো সবকিছুই তো ছোট থেকেই শুরু করতে হয়।আমি এখন অভিনয় নিয়ে বড্ড ফোকাস"। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অন্যতম পরিচিত মুখ কিন্তু প্রিয়াঙ্কা রায় কুন্ডু। যদিও এটাও নাকি ঘটনাবশত হয়ে গেছে। অন্তত মডেল অভিনেত্রী তাই জানিয়েছেন। তাঁর কথায়, " মডেলিংটাকেও যে কেরিয়ার হিসেবে নেবো তেমন কোনও প্ল্যান ছিল ন...

'প্রেরণা স্ট্রীট ইডারলি কেয়ার'

 'প্রেরণা স্ট্রীট ইডারলি কেয়ার', একটি সংগঠন যারা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী  জেলাগুলোতে বিগত ২০১৬ সাল থেকে সমাজের একটি স্তরের মানুষের জন্য কাজ করে চলেছে। বিশেষত যারা বয়স্ক তাঁদের জন্য এই সংঠগন তাঁদের সাধ্যমতো সবটুকু করার চেষ্টা করছে এবং আগামীদিনেও তাঁরা এই কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন।  সমাজের একটি স্তরের মানুষ এখন অপুষ্টির শিকার। এখনও তাঁরা একবেলা খেয়ে দিন কাটান। কিংবা অনেক পরিবারের বয়স্কদের তাঁদের পরিবার দেখেন না এমনও মানুষদের পাশে দাঁড়িয়েছে স্ট্রীট ইডারলি। তাঁদের খাবার দেওয়া, শীতকালে তাঁদের গরম জামাকাপড় দেওয়া কিংবা এই কোভিড পরিস্থিতিতে তাঁদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন।  যদিও কলকাতার বুকে এহেন সংগঠন প্রচুর, তবুও প্রতিটি সংগঠন তাঁদের সাধ্যমতো চেষ্টা করছে এবং এই চেষ্টাটাই এই বিংশ শতাব্দীতে খুব দরকারী।  এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন  অনসূয়া মন্ডল ,ডক্টর তনিমা মন্ডল, পূর্ণিমা মন্ডল, লিটন শোরেন, এমিলি মন্ডল, অসীমা বোস, বর্ণালী নাগ চৌধুরী, ডক্টর পার্থ সারথী পাল , শ্রীজিতা চক্রবর্তী, অনসূয়া সেনগুপ প্রমুখ। এই সংগঠন প্রতি বছর বিশ্ব বয়স্ক দিবসে...

ফেলুদা ফেরতে নীলিমা দেবীর চরিত্রে দেখা যাবে পৌলমীকে

 ফেলুদা ফেরত! হ্যাঁ সমস্ত বাঙালির প্রিয় চরিত্র যখন আবার সিলভার স্ক্রিনে, তখন কি অপেক্ষা করা আর সম্ভব হয়? তাও আবার সৃজিত মুখোপাধ্যায় হাত ধরে। গল্প তো জমে ক্ষীর। ছিন্নমস্তার অভিশাপ নিয়ে তৈরি হয়েছে ফেলুদা ফেরত। যদিও সব ঠিক থাকলে মানে এই কোভিড পরিস্থিতি না থাকলে এতদিনে বাঙালি ফেলুদা ফেরতের স্বাদ পেয়ে যেত কিন্তু এই অপেক্ষা বাঙালির স্বাদটাকে আরও বাড়িয়ে দিয়েছে। শুধু দর্শকই নয়, অভিনেত্রী পৌলমী দাসও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কী বুঝলেন না তো? ভেঙে বলি। ফেলুদা ফেরতে নীলিমার চরিত্রে অভিনয় করেছেন পৌলমী দাস। গতবছরের শেষের দিকেই এই সিনেমার শুটিং প্রায় শেষই হয়ে গিয়েছিল কিন্তু কোভিদের জন্য সবটাই পিছিয়ে গেল। তবে কথায় আছে, যা হয় ভালর জন্যই হয়। এবার দেখার এই সিনেমা কি বাঙালির মনে নতুন ফেলুদা অর্থাৎ টোটা রায়চৌধুরীকে রেখে দিতে পারবে? যদিও সময়ই হয়ত তার উত্তর দেবে। তবে এই সিনেমা নিয়ে কিন্তু বেশ আশাবাদী অভিনেত্রী পৌলমী দাস। জিজ্ঞাসা করলাম, '' সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন?" তিনি জানালেন যে," বেশ ভাল। উনি কাজের প্রতি বড্ড একাত্ম। খুব মনযোগ দিয়ে কাজ করেন। আর আমি এই সিনেমা...