সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ফেলনা নিয়ে কী বললেন অভিনেত্রী রোশনী , জেনে নিন


 রোশনী তন্বী ভট্টাচার্য শুধু কাজটা ভালবাসেন। আর সেই কাজের জন্যই তিনি মাঝেমাঝে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যান। আর যখন ফিরে আসেন তখন আবার তাক লাগিয়ে দেন। হৃদয়হরণ বিএ পাশের নায়িকা রোশনী আবারও ছোট পর্দায় বড় ভূমিকায়। এবার তিনি 'ফেলনা' ধারাবাহিকে বেণীর চরিত্রে অভিনয় করছেন। তাঁর কথায়,"আমাকে দর্শক এর আগে যে চরিত্রে দেখেছেন, সেই চরিত্র থেকে অনেকটা আলাদা এইবারের চরিত্র।" আসলে তিনি প্রতিবারই চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। 




রাজ চক্রবর্তী পরিচালিত এই ধারাবাহিকে বেণী একজন ম্যাজিশিয়ান। কিন্তু কোথাও মেয়ে বলে এই পুরুষতান্ত্রিক সমাজ এবং পরিবার তাঁকে দমিয়ে রেখেছে। তবুও বেণী প্রতিবাদী। তবুও বেণী জেদী। ধীরে ধীরে বেণীর জীবনের পট পরিবর্তন হয় এবং এই গল্পে আরও অনেক চরিত্র আসে। বেণীর জীবনের ম্যাজিক আসে, আসে বহু উত্থান-পতন। তবুও বেণী আলাদা। আগামী ১মার্চ থেকে আসতে চলেছে ধারাবাহিক ফেলনা। স্টার জলসায় পর্দায় প্রতিদিন রাত ৮.৩০ থেকে দেখা যাবে এই ধারাবাহিক।


অভিনেত্রী রোশনীকে জিজ্ঞাসা করলাম," মাঝে এতদিনের ব্রেক, এটা কি কাকতলীয়?" তিনি হাসতে হাসতে বললেন," আমার একটু সময় লাগে। একটা চরিত্র থেকে বেরিয়েই আবার অন্য একটা চরিত্রে চলে যেতে একটু তো ব্রেক নিতেই হয়।" আবারও জিজ্ঞাসা করলাম, "বড় পর্দায় কাজ করার কথা ভাবছেন কি?" তিনি একবাক্যে বললেন ," হ্যাঁ। তবে এই মুহূর্তে সিরিয়ালে ফোকাস করতে চাইছি। যেটা করব সেটা ভাল করে করব।"



জিজ্ঞাসা করলাম," একটা সময় আপনি বলেছিলেন এই ইন্ডাস্ট্রি জুনিয়র আর্টিস্টদের তাঁদের প্রাপ্যটুকু দেয় না! এখনও কি তাই?" তিনি একটু থেমে বললেন," সময় বদলেছে, ইন্ডাস্ট্রিও। এখন জুনিয়র আর্টিস্টরা তাঁদের প্রাপ্যটুকু পায়।" আবারও জিজ্ঞাসা করলাম, " পিছনের কথা ভেবে আপনার অনুতাপ হয় এখনও?" তিনি একটু হেসে বললেন, " না। হয় না। তবে আমি সবটা দেখে এসেছি। ক্রাউডে কাজ করতে করতে আজ এখানে এসে পৌঁছেছি। তাই দুঃখ হয় না। বরং ভালই লাগে।" 

রোশনী নিজের জীবনের খুব সোজাসাপটা। তিনি বরাবরই এগিয়ে যেতে ভালবাসেন। যে কাজটা করেন সেটা খুব মন দিয়ে করেন। আর করেন বলেন এখনও তিনি দর্শকদের মণিকোঠায়। জিজ্ঞাসা করলাম, " এতদিন বাদেও ছোটপর্দার দর্শক আপনাকে মনে রেখেছে?" তিনি হাসতে হাসতে বললেন, " নিশ্চয়। ভাল কাজ করলে নিশ্চয় রাখবে।" সবশেষে জিজ্ঞাসা করলাম, " আপনি কি প্রেম করছেন?" একটু থেমে বললেন, " প্রেম কি শুধু মানুষের সঙ্গেই হয়? গাছ, পাখি, স্ক্রিপ্ট এগুলোর সঙ্গে হয় না?" রহস্যটা যদিও রহস্যই থেকে গেল।

(সাক্ষাৎকার-আদিত্য ঘোষ

ছবি-সংগৃহীত)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...