সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আটপৌরের মুখোমুখি মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা রায় কুন্ডু


 ছোট থেকেই তাঁর গানের প্রতি ঝোঁক। ইচ্ছে ছিল একদিন গান নিয়েই তিনি এগিয়ে যাবেন। কিন্তু ভাগ্য তাঁর জন্য অন্যকিছু ঠিক করে রেখেছিল। আজ তিনি জনপ্রিয় মডেল অভিনেত্রী। তিনি প্রিয়াঙ্কা রায় কুন্ডু। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'সুইজারল্যান্ড'। সেখানে তিনি একটি ট্রাভেল এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। জিৎ ফ্লিম ওয়ার্কসের ছবি 'সুইজরাল্যান্ড'-এ প্রধান চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র।


প্রথমেই জিজ্ঞাসা করলাম,"জীবনের প্রথম সিনেমা এত বড় ব্যানারে, ভেবেছিলেন?" প্রিয়াঙ্কা হাসতে হাসতে বললেন, "না ভাবিনি। আসলে আমার জীবনে সবকিছুই কেমন ঘটে গেছে।" আবারও জিজ্ঞাসা করলাম, " কিন্তু চরিত্রটা তো ছোট। সেই নিয়ে কি মনখারাপ আছে?" তিনি বললেন, " একদম নয়। জীবনে তো সবকিছুই তো ছোট থেকেই শুরু করতে হয়।আমি এখন অভিনয় নিয়ে বড্ড ফোকাস"।


এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অন্যতম পরিচিত মুখ কিন্তু প্রিয়াঙ্কা রায় কুন্ডু। যদিও এটাও নাকি ঘটনাবশত হয়ে গেছে। অন্তত মডেল অভিনেত্রী তাই জানিয়েছেন। তাঁর কথায়, " মডেলিংটাকেও যে কেরিয়ার হিসেবে নেবো তেমন কোনও প্ল্যান ছিল না। একদিন আমার পরিচিত একজন এমনিই আমার একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর সেটা বেশ ভাল ফিডব্যাক পেয়েছিল। তারপর ধীরে ধীরে মডেলিংটাকে জানলাম এবং করতেও শুরু করলাম। বেশ ভালই ফিডব্যাক পাচ্ছিলাম। তারপর তো এটাই কেরিয়ার হিসেবে বেছে নিলাম।""


মাত্র দু' বছর হয়েছে তিনি মডেলিংকে তাঁর কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু এর মধ্যেই তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। শুধু তাই নয় বেশ কিছু ওয়েব সিরিজের অফারও পেয়েছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে," স্ক্রিপ্ট আমার ভাল না লাগলে আমি ঠিক কাজটা করতে পারব না। এর আগেও প্রচুর অফার পেয়েছি। কিন্তু সেগুলো সবই ফিরিয়ে দিয়েছি।" 


জিজ্ঞাসা করলাম, " গান নিয়ে এখন কিছু করতে ইচ্ছে করে না?" তিনি জানালেন, ''সব কিছু করতে গেলে তো ঘেঁটে যাবে। তবে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে গান গেয়েছি। ছবিটির নাম 'ম্যাসকিউরেড'। এছাড়াও আরও একটি ছবিতে গান গাওয়ার কথা আছে।'' 

তিনি আরও জানালেন যে, " তাঁর এই কেরিয়ারের প্রতিটা মোড়ে তাঁর স্বামী এবং পরিবার তাঁর পাশে আছে বলেই তিনি এতটা এগিয়ে যেতে পেরেছেন। প্রসঙ্গত আমার স্বামী একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার।"


সবশেষে জিজ্ঞাসা করলাম, " এবার প্ল্যান কী?" তিনি বললেন, " জাস্ট কাজের প্রতি ফোকাস করতে চাই। ভাল কাজ করতে চাই ব্যস।"

(সাক্ষাৎকার- আদিত্য ঘোষ

ছবি- সংগৃহীত)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...