অবৈধ - আদিত্য ‘’ কার সঙ্গে কথা বলছিলে?’’ ‘’ বরের সঙ্গে!’’ ‘’ প্রায় আধ-ঘণ্টা ধরে ফোনটা ব্যস্ত বলছিল।‘’ ‘’ হ্যাঁ, কিছু ব্যক্তিগত কথা বলছিলাম।‘’ ‘’ বরকে ছেড়ে এতদিন এই বাড়িতে ভাল লাগছে?’’ ‘’ একদমই না! কবে চলে যেতে পারব ভাবছি।‘’ ‘’ আমাকে ছেড়ে চলে যাবে ?’’ ‘’ যেতেই হবে, কাউকে কথা দিয়ে এসেছি।‘’ ‘’ আমাকেও তো কথা দিয়েছিলে, আমার পাশে থাকবে সারাজীবন।‘’ ‘’ থাকব তো, তবে এইভাবে নয়।‘’ দুপুরটা আজ শান্ত। প্রতিদনের মতো কুকুরগুলো ঘেউ ঘেউ করছে না। পাশের বাড়িতে ঝগড়াটা আজ অনেক আগেই থেমে গেছে। জানলা দিয়ে পুকুরটা দেখা যায়। পুকুর পাড়ে কয়েকটা অবাঙালী ছেলেদের আড্ডা বসেছে। প্রতিদিনের মতো পুকুরের ওপাশের বাড়িতে স্বামী-স্ত্রীয়ের মারপিট চলছে। বাবা-মা তুলে গালাগাল দিচ্ছে একে...