সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী


 থিয়েটার দিয়ে তাঁর জীবনে অভিনয়ের হাতেখড়ি, তারপর সিনেমা এবং ধারাবাহিক। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর ছোট থেকেই নাচের শখ, অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল মনে। সেই ইচ্ছে পূরণ হয়েছে আজ বহুদিন হলো। অন্তত বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি বেড়েছে বলে তিনি দাবি করেন। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, " ২০১৪ সাল থেকে কাজ করতে শুরু করেছি, ধীরে ধীরে অনেককটা বছর কেটে গিয়েছে। একটু হলেও আগের চেয়ে পরিচিতি বেড়েছে।" 


যদিও তাঁর পরিচিতি এই মুহূর্তে অন্যতম কারণ 'ফেরারী মন' ধারাবাহিক। এই ধারাবাহিকে তিনি গলু নামক একটি পার্শ্বচরিত্রের অভিনয় করছে। যদিও পার্শ্বচরিত্র হলেও, তাঁর অভিনয়ের সাবলীল ভাষা দর্শকদের মন ছুঁয়েছে। ইতিমধ্যেই এই ধারাবাহিক বাংলার দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। অভিনেত্রীকে জিজ্ঞাসা করাতে তিনি জানালেন, ' আসলে ধারাবাহিকের গল্পগুলো যদি একটু অন্যরকম হয় তাহলেই দর্শকরা সেই ধারাবাহিক সহজেই পছন্দ করে।" একটু থেমে তিনি আরও জানালেন,' একটি কলেজ জীবনের গল্প দিয়ে ধারাবাহিক শুরু হয়েছিল। তারপর সেই গল্প ধীরে ধীরে অন্যদিকে মোড় নিয়েছে।" 


অভিনেত্রী কোয়েল সঞ্চারী যে চরিত্রটি অভিনয় করছেন সেই চরিত্রটি একটি হাসির চরিত্র। অভিনেত্রী জানালেন, ' এই গলু সারাদিন খাই খাই করে। একটু মোটাসোটা এই চরিত্রটি একটু মনভোলা, সবসময় হাসি লেগে থাকে মুখে।" জিজ্ঞাসা করলাম, ' সঞ্চারীও কি ব্যক্তিগত জীবনে এইরকম খাই খাই করে?' ফোনের ওপার থেকে হাসির শব্দ পেলাম। 




সঞ্চারী এর আগে ইকির মিকির, বেদের মেয়ে জোসনা, এখানে আকাশ নীল,গ্যাংস্টার গঙ্গা-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। শুধু ধারাবাহিক নয়, 'কে তুমি নন্দিনী'-এর সফল সিনেমায় তিনি অভিনয় করেছেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'শুধু আসা যাওয়া'। এই সিনেমায় সঞ্চারী সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন।

ফেরারী মন ধারাবাহিক নিয়ে সঞ্চারী খুব আশাবাদী। সদ্য উত্তরবঙ্গ থেকে শুটিং করে ফিরেছে টিম ফেরারী। এই প্রসঙ্গে তিনি বললেন, ' কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে শুটিং হলো। আমাদের টিম খুব ভাল। একসঙ্গে মিলেমিশে কাজ করি আমরা।"

জিজ্ঞাসা করলাম, " সিনেমা করার অফার কিছু পাননি?" তিনি বললেন, " হ্যাঁ, ভাল কাজ পেলে অবশ্যই করব। তবে ইদানীং তেমন ভাল কাজের অফার পাইনি।"

(ছবি-সংগৃহীত)

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...