সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পুজো মিটলে কী করে থাকবেন ফিট, উপায় বাতলে দিলেন বিশিষ্ট পুষ্টিবিদ এবং যাপন সহায়ক ডাক্তার অনন্যা ভৌমিক


 

আশ্বিনের শারদপ্রাতে বাঙালির পাতে ভরে উঠেছে হরেক রকমের খাবার। ঠাকুর দেখার সঙ্গে হরেক রকমের খাবার খেতেই হবে। রোল, চাউমিন, মোগলাই, চাইনিজ, বিরিয়ানি, ফুচকা এবং আরও কত কী! সারাবছর যারা শরীরচর্চায় মেতে থাকেন, খুব নিয়ম করে খাবার খান তারাও এই সময়টা একটু বেনিয়ম হয়ে পড়েন। তবে কুচ পরোয়া নেহি, পুজো মিটলেই আবার কী করে নিজের শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন সেই কথায় আটপৌরেকে জানালেন বিশিষ্ট পুষ্টিবিদ এবং যাপন সহায়ক ডাক্তার অনন্যা ভৌমিক। 


১) পুজো মিটলেই আমাদের ফিরতে হবে আবার স্বাভাবিক জীবনে।  তাই পুজোর হ্যাংওভার কাটিয়ে নিতে ভীষণভাবে দরকার পড়বে প্রচুর পরিমাণ জলের। জল শরীরের বিষক্রিয়া দূর করতে সাহায্য করে। শরীরের প্রয়োজন মতো দিনে অন্তত তিন থেকে চার লিটার জল খেলে শরীর সুস্থ থাকবে। তবে যাদের বেশী জল খাওয়া বারণ আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া বাকিরা দিনে চার লিটার পর্যন্ত জল পান করলে শরীরের স্বাভাবিক কার্যকলাপ নিয়ন্ত্রিত থাকবে। 



২) মরশুমি ফল খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও নিয়মিত শাকসবজি খেতে হবে। ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমানে ফাইবার এবং আন্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে আবার সতেজ রাখতে সাহায্য করবে। শুধু তাই নয় হজম প্রক্রিয়াকেও তরান্বিত করবে। সবুজ শাকসবজি, বেরিস অর্থাৎ জামের মতো রসাল ফল কিংবা আমলকি, সাইট্রাস জাতীয় ফল অর্থাৎ কমলা লেবু, লেবু ইত্যাদি ক্রুসিফেরাস জাতীয় সবজি যেমন ব্রকোলি, ফুলকপি ইত্যাদি আর এভোগ্রাডো ফল খেলে শরীর সুস্থ থাকবে এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণ হবে। 


৩) প্যাকেটজাত খাদ্যদ্রব্য একদম ত্যাগ করুন। এতে প্রচুর পরিমানে নুন, চিনি এবং রাসায়নিক বস্তু থাকে থাকে যা দেহের পক্ষে ক্ষতিকর। 


৪) পরিমাপ মতো চিকেন, মাছ ইত্যাদি লিন জাতীয় প্রোটিন শরীরে কোষের পুননির্মাণে  সাহায্য করে। এছাড়াও লেগুমেস অর্থাৎ ডাল, মটর, বিনস, সোয়াবিন, বাদাম ইত্যাদি খাবার তালিকায় রাখুন। তাহলে শরীর একদম সতেজ থাকবে। 


৫) হোল গ্রেন অর্থাৎ কুইনোওয়া, ওটস, ব্রাউন রাইস ইত্যাদি খাবার খাওয়া উপকারী। 


৬) মদ্যপান কিংবা বিভিন্ন  ঠান্ডা পানীয় একদমই খাওয়া ভাল নয়। প্রথমত মদ কিংবা এইসব ঠান্ডা পানীয় শরীরে জলের ঘাটতি তৈরি করে এছাড়া মারাত্মক ভাবে লিভারের ক্ষতি করে। 



৭)গ্রীন টি খাওয়ার অভ্যাস করতে হবে। গ্রীন টি শরীর থেকে বিষক্রিয়া দূর করতে সাহায্য করে। শুধু তাই নয় গ্রীন টি খেলে শরীরের মেটাবলিজম রেট ঠিক থাকে। 


৮) প্রতিদিনের খাদ্যাভ্যাসে প্রোবায়োটিক রাখুন।  প্রোবায়োটিক দেহের খারাপ ব্যাকটেরিয়াকে নষ্ট করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। যেমন টক দই, কিমচি, কেফির, সাউরকার্ট ( বাঁধাকপি থেকে তৈরি হয়) ইত্যাদি ডায়েটে রাখলে হজমে সাহায্য হবে। 


৯) এছাড়া সঠিক সময়ে খাদ্য গ্রহণ করা। খাবার সময় নিয়ে চিবিয়ে খাওয়া। খাওয়ার সময় ফোন কিংবা অন্যান্য সামাজিক মাধ্যম থেকে বিরত থাকা। নিয়ম করে সাত থেকে আট ঘন্টা ঘুম জরুরী।



( ডাক্তার অনন্যা ভৌমিক

বিশিষ্ট পুষ্টিবিদ এবং যাপন সহায়ক

কোড ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"যোগাসনের বিকল্প কিছু নেই" :শিবগঙ্গা টিঙ্কু গঙ্গোপাধ্যায়

  আজকাল সুস্থ থাকার জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি। ইদানীং কালে খুব কম বয়সে হৃদরোগের কিংবা ডায়াবেটিসের সমস্যা থেকে আরও জটিল প্রাণঘাতী রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। প্রতিদিন সময়ের তালে ছুটে চলার তাগিদে আমাদের জীবন ক্রমশ কঠিন হয়ে উঠেছে। আর এই কঠিন সময়ে শরীরচর্চার যে সময়টুকু পাওয়া যায়, আমরা অনেকেই জিমে গিয়ে ভারী ভারী লোহালক্কর তুলে থাকি আবার অনেকেই ভোরবেলা হেঁটে থাকেন। প্রাচীন কাল থেকে যোগঅভ্যাস আর প্রাণায়ামের সুখ্যাতি আছে। অনেকেই অভ্যাস করে থাকেন। অনেকের জীবনে   বদলে দিয়েছে যোগঅভ্যাস। তবে জিম না যোগঅভ্যাস এই নিয়ে তুমুল তর্কবিতর্ক আছে। নাকি শুধুমাত্র হাঁটলেই মিলবে অনেক রোগ থেকে মুক্তি? তর্ক চলবেই। অনেক বিশেষজ্ঞরা অনেক পরামর্শ দিয়েই থাকেন তবে কোভিড পরবর্তী সময়ে যোগঅভ্যাসের একটা বিরাট প্রচলন শুরু হয়েছে। বিশেষত একটা সময় বয়স্করা প্রতিনিয়ত যোগঅভ্যাস করে থাকলেও ইদানীং সববয়সীদের মধ্যে এই প্রচলন দেখা যাচ্ছে। যোগব্যায়াম বিশেষজ্ঞ শিবগঙ্গা টিঙ্কু গঙ্গোপাধ্যায় আটপৌরের মুখোমুখি হয়ে জানালেন যে," যোগব্যায়ামের বিকল্প কিছু নেই। প্রাণায়াম এবং যোগব্যায়াম একজন মানুষকে সম্পূর্নরূপে বদলে দিত...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

নাট্যকর্মীকে পুলিশের 'হুমকি', মারধর করা হয়েছে বলেও অভিযোগ

ঘড়িতে তখন সন্ধ্যে পৌনে সাতটা।  শুক্রবার অফিস ফেরত অনেক যাত্রীর মতো নাট্যকর্মী রণিত পাল শিয়ালদহ শাখার মেন লাইনে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার জন্য। ঝড়ের জন্য অনেক ট্রেন সেদিন দেরিতে চলছিল। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যাত্রী একজন যুবককে পকেটমার সন্দেহে মারধর করছেন ।  আর তার ঠিক সামনেই    পুলিশ কিয়স্ক। তিনি প্রথমে পুলিশের দারস্থ হয়ে ওই ব্যক্তিটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু উল্টে তাঁকে বলা হয় যে, ‘’ আপনি গিয়ে করুন না।‘’ তবে নাট্যকর্মী রণিত পাল এবং আরও কয়েকজন যাত্রী অনেক অনুরোধ করলে অবশেষে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে জিআরপি। ঘটনা এখানেই শেষ নয়। রণিত পালের অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ডেকে নিয়ে যান একজন পুলিশকর্মী। তারপর শুরু হয় গালিগালাজ। এখানেই শেষ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ছবি তুলে মিথ্যে মালালায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়। তিনি শিয়ালদহ জিয়ারপিতে অভিযোগ জানাতে গেলে, আরও বিপদে পরেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যদি লিখিত অভিযোগ জানান তাহলে নাকি তিনি সমস্যায় পরতে পারেন। তাঁর বিরুদ্ধে নাকি মানহানির ...