সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় তাঁর কেরিয়ারের প্রতিটা মোড়ে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন


 অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় তাঁর কেরিয়ারের প্রতিটা মোড়ে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন, শুধু ভালই ভালবাসেন না সেই সঙ্গে সেই চ্যালেঞ্জকে সফল করে পোঁছে যান আরও উঁচু শিখরে। সেই 'চরিত্রহীন'-এর কিরণময়ী একের পর এক শিখর ছুঁতে ছুঁতে বিন্দুমাত্র ক্লান্ত হয়ে পড়েননি, ছুটে চলেছেন নিজের গতিতে। 

 

এই বছর শেষেই আসতে চলেছে 'ডেনজেরাস'! রাম গোপাল ভার্মা প্রযোজিত এবং পরিচালিত এই সিনেমার পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ঝড় তুলেছে। আপনি ভাবতেই পারেন, পোস্টার কি করে ঝড় তুলবে? আসল ব্যাপারটা হল পোস্টারতে একটি কথা লেখা আছে, ' ভারতের প্রথম লেসবিয়ান ক্রাইম একশন ফ্লিম!' থমক লাগল? লাগারই কথা কারণ রাম গোপাল ভার্মা সবসময় একটু আলাদা, তিনি ইউনিক। তাঁর ছবি কথা বলে। আর তার চেয়েও বড় কথা হল সাহসী নয়না গঙ্গোপাধ্যায় কিন্তু সবসময় চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। এর আগেও তো ' জোহর' কিংবা ' ভাঙ্গাবেটি' কিংবা ' বিউটিফুল' অথবা ' চরিত্রহীন ১ এবং ২' সবকটি চরিত্রেই তিনি ঝড় তুলেছেন। অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন এবং সবর্পরি দর্শকদের মনে স্থান করে নিয়েছেন।


অভিনেত্রী জানালেন," প্রথমে ভেবেছিলাম এই রকম চরিত্রে আমি অভিনয় করব না। কারণ এটা বেশ চ্যালেঞ্জিং ছিল। এর আগে এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। কিন্তু পরে ভাবলাম পারব, পারতেই হবে। চ্যালেঞ্জ নিতে হবে।" যদিও অভিনেত্রী সিনেমার গল্প নিয়ে বেশী মুখ খুললেন না, শুধু জানালেন, " প্রেমের গল্প। শুধু প্রেমই নয় অনেক টুইস্টও আছে। প্রতিটা মোড়ে মোড়ে এক একটা নতুন পল্ট, একশন, ড্রামা, থ্রিলার সবই আছে।"


এই সিনেমার তাঁর চরিত্রের নাম নলিনী। সিনেমার শুটিং হয়েছে গোয়াতে। সিনেমাটি নিয়ে অভিনেত্রী বেশ আশাবাদী। তিনি জানালেন, " এই ধরনের সিনেমা আগে হয়নি। আর আমি একটু বেছেই কাজ করি। এই সিনেমার কন্টেন্ট বেশ স্ট্রং। রিলিজ করলেই দর্শকরা বুঝতে পারবে।" এই সিনেমায় রাজপাল যাদবও অভিনয় করেছেন। 

জিজ্ঞাসা করলাম, " আপনি এত চ্যালেঞ্জ নিতে নিতে ক্লান্ত হয়ে যান না?" হাসতে হাসতে বলল, " অনেক কাজ এখনও বাকি। ক্লান্ত হলে চলবে?"


( লেখা- আদিত্য ঘোষ 

ছবি - সংগৃহীত) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...