সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কৌশিকের বাড়ির ছাদ থেকে যে কদম গাছটা দেখা যেত, যেখানে রাত হলেই ভিড় করত জোনাকির দল, তারাও আজ নিরুদ্দেশে।




ডিসেম্বরের চিঠি- আদিত্য

জ’এ জয়ী,

বাড়িটা এখন প্রায় খালি। সমস্ত কোলাহল উধাও হয়েছে। উধাও হয়েছে ঝগড়া। নোংরা ফেলার গাড়িটা এখনও বাঁশি বাজায় সকালে, কিন্তু কোথাও যেন হারিয়ে গেছে সেই ব্যস্ততা। পাশের বাড়ির দম্পতিও হঠাৎ চুপ হয়ে গেছে। গলিতে আর অবাঙালী ছেলেদের আড্ডা বসে না। কৌশিকের বাড়ির ছাদ থেকে যে কদম গাছটা দেখা যেত, যেখানে রাত হলেই ভিড় করত জোনাকির দল, তারাও আজ নিরুদ্দেশে। যে উঠোনে আমরা সময় পেলেই একে অন্যকে একটু ছুঁয়ে দেখতাম, সেই উঠোনও আজ শান্ত হয়ে গেছে। দুপুরে যে কাকটা এসে বারবার ডাকত, সেও আজ কোথায় পালিয়ে গেছে। 

পাল্টে গেছে আমার রোজনামচা। সাপ্তাহিক সাতকাহনে বয়স বেড়েছে সেই ছোট্ট মেয়েটার, যে আগে সারাদিন দৌড়ে বেড়াত এই উঠোনে। হ্যাঁ, এটা সেই ডিসেম্বর। এটাই সেই প্রেমের মাস। বাঙালীর সবচেয়ে প্রিয় সময়।

আগের বছরও ঠিক এই সময়ে যার জন্য মন ব্যাকুল থাকত, এখন সে এই শহর ছেড়ে পালিয়েছে। শুধু রেখে গেছে তার গন্ধ। যেটা প্রতিদিন আমাকে বলে, ‘’ভালবাসা কোনওদিন শেষ হয় না। ওটা বেঁচে থাকে অন্য কোনও ভাবে।‘’

জয়ী, আমরা কোনওদিনই কোনও অসম্ভবের দিকে এগোয়নি। আমরা একে অন্যকে পাবো না জেনেও ভালবেসেছি। এটার চেয়ে বড়ো আর কিছু হতে পারে না। আমরা তো চিরকালই আপেক্ষিক ছিলাম, লুকিয়ে ছিলাম। হয়ত এইভাবেই থাকব সারাজীবন। জয়ী, আমাদের মতো কত প্রেম এইভাবে বেঁচে থাকবে, কে জানে! কে জানে, একদিন হয়ত আমরা তাদের আদর্শ হয়ে উঠব।
জানো, তুমি যখন এড়িয়ে যাও তখন বড্ড কষ্ট হয়। তোমাকে বহুবার জিজ্ঞাসা করেও উত্তর পাইনি। তুমি আরও এড়িয়ে গেছো। কোনওদিন কোনও ভালবাসা শেষ করতে হলে, মুখের ওপর বলবে। এইভাবে এড়িয়ে যাওয়াটা কোনও সমস্যার সমাধান নয়। আর আমাকে যদি তোমার থেকে অনেক দূরে সরিয়ে দিতে চাও তাহলে বলব এমনিতেই আমরা উনিশ হাজার তিনশো বাইশ কিলোমিটার দূরে থাকি, আর কত দূরে যেতে চাও?

তোমাকে এইবার কেমন মনমরা লাগছিল, কী হয়েছে জয়ী? আমাকে কাছে পেয়ে কী করব বুঝে উঠতে পারছিলে না, নাকি অধ্যাপক হওয়ার পরীক্ষার চাপে তুমি সূক্ষ্ম হয়ে গেছো? বহুবার জিজ্ঞাসা করেছিলাম!

জানো, আইবুড়ো ভাতের দিন তোমাকে দেখে আমি কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিলাম। কী করব, বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে ফেলি। শুধু তাই নয় বৌভাতের দিনও তুমি আমাকে এড়িয়ে গিয়েছিলে। আমি বহুবার তোমার কাছে আসতে চেয়েও...
তোমার বর আমার কাছে অভিযোগ জানিয়েছিল যে এই বিয়েতে তোমাদের একসঙ্গে একটাও ছবি নেই। যদিও সেটা আমার আর তোমার ছবি দেখার পর। তারপর যদিও তোমাদের ছবি তোলানোর উদ্যোগটা কিন্তু আমিই নিয়েছিলাম। তোমার বরটা বড্ড ভাল। আমার থেকে অনেক অনেক ভাল।

জয়ী, আমি যাই বলব সেটাই তোমার কাছে বোরিং লাগবে অথবা বাজে কথা বলে উড়িয়ে দেবে। এড়িয়ে যাওয়াটা কোনও সমস্যার সমাধান হতে পারে না। আমার চেয়ে দশ বছরের বড় তুমি, এটা তো তোমার বোঝা উচিত। আমিও আর ছেলেমানুষ নেই, তোমার কাছে এসে অনেকটা পরিণত হয়ে গেছি। আমিও জানি আমাদের সম্পর্কের কোনও মানে নেই, কোনও পরিণতি নেই। তাই বলে আমি তো তোমাকে এড়িয়ে যাই না। আমি চাই তুমি আমার আপন হয়ে থাক। একটু বেশি আপন। ব্যস,আর কিছু নেই। আর তুমি যে বন্ধু হওয়ার প্রস্তাব দাও,তার উত্তরে বলি, আমরা যদি বন্ধু না হতাম তাহলে একে অন্যকে ভালবাসতাম কীভাবে? জানি, তুমি এখন ব্যস্ত! তবুও একটু ভেবে দেখ, এড়িয়ে গেলে কি সমস্যার সমাধান হবে? তুমি ভাল থেকো জয়ী,বড্ড ভাল থেকো।

এই বাড়িটাও এখন মনমরা! সমস্ত কোলাহল উধাও হয়েছে। উধাও হয়েছে ঝগড়া। নোংরা ফেলার গাড়িটা এখনও বাঁশি বাজায় সকালে, কিন্তু কোথাও যেন হারিয়ে গেছে সেই ব্যস্ততা। পাশের বাড়ির দম্পতিও হঠাৎ চুপ হয়ে গেছে। গলিতে আর অবাঙালী ছেলেদের আড্ডা বসে না। 

কৌশিকের বাড়ির ছাদ থেকে যে কদম গাছটা দেখা যেত, যেখানে রাত হলেই ভিড় করত জোনাকির দল, তারাও আজ নিরুদ্দেশে। যে উঠোনে আমরা সময় পেলেই একে অন্যকে একটু ছুঁয়ে দেখতাম, সেই উঠোনও আজ শান্ত হয়ে গেছে। দুপুরে যে কাকটা এসে বারবার ডাকত, সেও আজ কোথায় পালিয়ে গেছে। পাল্টে গেছে আমার রোজনামচা। সাপ্তাহিক সাতকাহনে বয়স বেড়েছে সেই ছোট্ট মেয়েটার, যে আগে সারাদিন দৌড়ে বেড়াত এই উঠোনে। হ্যাঁ, এটা সেই ডিসেম্বর। এটাই সেই প্রেমের মাস......
                                                                                                                                   
                                                                                                                                  ইতি
                                                                                                                                  তোমার ভালবাসা      

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"যোগাসনের বিকল্প কিছু নেই" :শিবগঙ্গা টিঙ্কু গঙ্গোপাধ্যায়

  আজকাল সুস্থ থাকার জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি। ইদানীং কালে খুব কম বয়সে হৃদরোগের কিংবা ডায়াবেটিসের সমস্যা থেকে আরও জটিল প্রাণঘাতী রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। প্রতিদিন সময়ের তালে ছুটে চলার তাগিদে আমাদের জীবন ক্রমশ কঠিন হয়ে উঠেছে। আর এই কঠিন সময়ে শরীরচর্চার যে সময়টুকু পাওয়া যায়, আমরা অনেকেই জিমে গিয়ে ভারী ভারী লোহালক্কর তুলে থাকি আবার অনেকেই ভোরবেলা হেঁটে থাকেন। প্রাচীন কাল থেকে যোগঅভ্যাস আর প্রাণায়ামের সুখ্যাতি আছে। অনেকেই অভ্যাস করে থাকেন। অনেকের জীবনে   বদলে দিয়েছে যোগঅভ্যাস। তবে জিম না যোগঅভ্যাস এই নিয়ে তুমুল তর্কবিতর্ক আছে। নাকি শুধুমাত্র হাঁটলেই মিলবে অনেক রোগ থেকে মুক্তি? তর্ক চলবেই। অনেক বিশেষজ্ঞরা অনেক পরামর্শ দিয়েই থাকেন তবে কোভিড পরবর্তী সময়ে যোগঅভ্যাসের একটা বিরাট প্রচলন শুরু হয়েছে। বিশেষত একটা সময় বয়স্করা প্রতিনিয়ত যোগঅভ্যাস করে থাকলেও ইদানীং সববয়সীদের মধ্যে এই প্রচলন দেখা যাচ্ছে। যোগব্যায়াম বিশেষজ্ঞ শিবগঙ্গা টিঙ্কু গঙ্গোপাধ্যায় আটপৌরের মুখোমুখি হয়ে জানালেন যে," যোগব্যায়ামের বিকল্প কিছু নেই। প্রাণায়াম এবং যোগব্যায়াম একজন মানুষকে সম্পূর্নরূপে বদলে দিত...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

নাট্যকর্মীকে পুলিশের 'হুমকি', মারধর করা হয়েছে বলেও অভিযোগ

ঘড়িতে তখন সন্ধ্যে পৌনে সাতটা।  শুক্রবার অফিস ফেরত অনেক যাত্রীর মতো নাট্যকর্মী রণিত পাল শিয়ালদহ শাখার মেন লাইনে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার জন্য। ঝড়ের জন্য অনেক ট্রেন সেদিন দেরিতে চলছিল। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যাত্রী একজন যুবককে পকেটমার সন্দেহে মারধর করছেন ।  আর তার ঠিক সামনেই    পুলিশ কিয়স্ক। তিনি প্রথমে পুলিশের দারস্থ হয়ে ওই ব্যক্তিটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু উল্টে তাঁকে বলা হয় যে, ‘’ আপনি গিয়ে করুন না।‘’ তবে নাট্যকর্মী রণিত পাল এবং আরও কয়েকজন যাত্রী অনেক অনুরোধ করলে অবশেষে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে জিআরপি। ঘটনা এখানেই শেষ নয়। রণিত পালের অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ডেকে নিয়ে যান একজন পুলিশকর্মী। তারপর শুরু হয় গালিগালাজ। এখানেই শেষ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ছবি তুলে মিথ্যে মালালায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়। তিনি শিয়ালদহ জিয়ারপিতে অভিযোগ জানাতে গেলে, আরও বিপদে পরেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যদি লিখিত অভিযোগ জানান তাহলে নাকি তিনি সমস্যায় পরতে পারেন। তাঁর বিরুদ্ধে নাকি মানহানির ...