সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

পর্ণ সাইটে ট্রেন্ডিং ‘‘সেক্রেড গেমস’এর অভিনেত্রী ঈশিকা কী জানালেন, জেনে নিন

হাওড়া থেকে সোজা মুম্বই! তবে এই যাওয়ার পথটা একেবারেই মসৃণ ছিল না। উত্থান-পতন ছিল তাঁর নিত্য সঙ্গী। উদবাস্তু হয়েছেন বহুবার। কুড়ি দিন প্রায় বাড়ির বাইরে ছিলেন। শুধু তাই নয়, প্রতিবেশীদের কুকথাও শুনেছেন। তবুও তিনি কলকাতায় ফিরে আসেননি। দাঁতে দাঁত চেপে মায়ানগরীতেই পরে ছিলেন। তিনি জানতেন যে তিনি একদিন ঠিক পারবেন। আর এই বিশ্বাসটাই তাঁকে আজ জয়ী করে দিয়েছে। তবে বাংলার ঈশিকা দে এই সাফল্যে খুশি হলেও তিনি আরও আরও কাজ করে যেতে চান। আপাতত নওয়াজউদ্দিন সিদ্দিকের বিপরীতে শয্যা দৃশ্যে অভিনয় করা ঈশিকা এখন সমস্ত পর্ণ সাইটে ট্রেন্ডিং! শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজেও তিনি এখন মিমে হয়ে উঠেছেন। তবে তিনি এই বিষয়ে একেবারেই ভাবিত নয়। আটপৌরেকে তিনি এই ব্যাপারে জানালেন , ‘’যাদের ওসব করা কাজ, তারা ওইসবই করবে। আমি ওসব ভাবি না, আমি শুধু কাজটা করি।‘’ ঈশিকার ঝুলিতে রয়েছে টলিউড, বলিউড এবং হলিউড প্রজেক্ট। প্রায় ১৩টি বাংলা সিনেমায় তিনি অভিনয় করছেন, যার মধ্যে রয়েছে, ‘ প্রলয়’, ‘ ঈগলের চোখ’ সহ আরও হিট সিনেমা। শুধু তাই নয় হলিউডের ‘সোল্ড’-এ তিনি ছিলেন, কিন্তু তিনি খবরের শিরোনামে এলেন নেটফ্লিক্স-এর ‘...

সেই কণ্ঠস্বর, যেটা বারেবারে বলে, ‘ আমি বাংলার একমাত্র ডিজে, ডিজে বাপন!

ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার এক লাখ ছাড়িয়েছে ! সংবেদনশীল বাঙালিও তাঁর গান শুনে এখন সুস্থ হয়ে ওঠেন । ব্যাঙ্কেও অনেক সময় অনেকে বলে ওঠেন , ‘’ আপনি কি ডিজে বাপন ?’’ তাঁর জনপ্রিয়তা এখন দেশের সীমানা ছাড়িয়ে বহুদূরে ছড়িয়ে পড়েছে ।   তবে মানুষটার মধ্যে সেই বিষয়ে বিন্দুমাত্র অহংকার নেই ।   একেবারে ছাপোষা মধ্যবিত্ত ঘরের ছেলের মতো তিনি আরও কাজ করে যেতে চান ।   আরও আরও গান উপহার দিতে চান । বাংলা গানের জন্য আরও অনেক কিছু করতে চান । পরিচয়টা আগে ছিল না ! তাই একটু ইতস্তত হয়েই ফোনটা করে ফেললাম । ফোনের ওপারে একটা উদাসীন কণ্ঠস্বর । সেই কণ্ঠস্বর , যেটা বারেবারে বলে , ‘ আমি বাংলার একমাত্র ডিজে , ডিজে বাপন । ’ তবে এই কথাটার মধ্যে যে হাস্যরসটা লুকিয়ে আছে , সেটা তাঁর গান শুনলেই বোঝা যায় । প্রথমেই জিজ্ঞাসা করলাম , ‘’ প্রায় একবছর কয়েক মাসের মধ্যে , এক লাখ সাবস্ক্রাইবার , এতটা কি আশা করেছিলেন ? ‘’ অনিন্দ্য চক্রবর্তী ওরফে ডিজে বাপন আটপৌরেকে জানালেন , ‘’ না । আশা করেনি । তবে অনেকেই জানেন না যে আমি দীর্ঘ ১১ বছর ধরে ইউটিউবে আমার গান সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করি , যদিও সেগুলো আমা...

যৌবনও এত আবেগতাড়িত ছিল না, কিন্তু কিছু একটা আছে, যেটা আমাকে বারবার টানে।

( ১ ) সালটা ২০১২ ! একটা বিয়ে বাড়িতে গিয়ে প্রথম সেই মেয়েটাকে দেখি । আমি তখন স্কুলে । স্কুল জীবনের সেটাই শেষ বছর । তবে সেই মেয়েটার মধ্যে সেদিন তেমন কিছু বিশেষত্ব খুঁজে পাইনি । আর পাওয়ারও সুযোগ পাইনি , কারণ সেই মেয়েটা তখন বিয়ের পিড়িতে । সে তখন একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে আর আমি একজন নতুন আত্মীয় পাচ্ছি , ব্যস একটুকুই খুশি ছিল , এই বাইরে কিছু নয় । তবে সেই মেয়েটার মধ্যে সেদিন তেমন কিছু বিশেষত্ব খুঁজে না পেলেও এইটুকু বুঝেছিলাম , এই মেয়েটা বড্ড বাচাল ! হ্যাঁ , একদম উড়নচণ্ডী । বিয়ের পিড়িতে বসেও দিব্যি ইয়ার্কি মারছে , হাসছে , ছবির জন্য পোজ দিচ্ছে ।   কোনও চিন্তাই তাকে ছুঁতে পারেনি সেদিন , শুধু সেদিন কেন , আজও পারিনি । আজও অসময়ে তার মুখটা মনে পরলে , শুধু হাসতেই দেখি । আর আমিও হাসি এই ভেবে যে , একদিন যার বিয়েতে গিয়েছিলাম সেই মেয়েটা হঠাৎ কীভাবে আমার খেলাঘরের সঙ্গী হয়ে গেছে । হয়ত যা হয়েছে ভালর জন্যই হয়েছে , যা হচ্ছে সেটাও ভালর জন্যই হচ্ছে । ( ২ ) ...