সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নয়না গঙ্গোপাধ্যায় এখন শিরোনামের শিরোনামে।


 তিনি সর্বদা চরিত্র নিয়ে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। আর ভালবাসেন বলেই তো সারা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজের নাম করে নিয়েছেন।  নয়না গঙ্গোপাধ্যায় এখন শিরোনামের শিরোনামে। হ্যাঁ, এতটুকুও বাড়িয়ে বলছি না। সম্প্রতি তাঁর অভিনীত 'ডেনজারাস' -এর ট্রেলর মুক্তি পেয়েছে এবং বহুল চর্তিত হয়েছে। কারণ রাম গোপাল ভরমার এই ছবিটি প্রথম লেসবিয়ান ক্রাইম থ্রিলার! কী খটকা লাগল মনে? তবে এই খবর প্রথম আটপৌরেই ব্রেক করেছিল বেশ কিছুদিন আগে।  রামগোপাল ভর্মা বরাবরই একটু হাটকে খেলেন। তাঁর সিনেমা সবসময়ই একটু দগদগে হয়, আসলে মানুষটাই এমনই। আর এই মানুষটির সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন নয়না গঙ্গোপাধ্যায়। একটু শুধরে নিই, সাহসী নয়না গঙ্গোপাধ্যায়। 



আটপৌরেকে তিনি জানালেন যে, " চরিত্রকে নতুন ভাবে নিয়ে কাজ করতে হয় সবসময়। আর এই রোলটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। এই ধরনের কোনও চরিত্র এর আগে করিনি। তাই অনেক ভেবে, অনেক রিসার্চ করে কাজটা করেছি এবং নিজের ১০০% দিয়েছি।" একটু থেমে তিনি আরও জানালেন যে, " আমি যখন একবার  চরিত্রের মধ্যে ঢুকে যায় তারপর আর কিছু খেয়াল থাকে না। শুধু মনে হয় কাজটা করতে হবে, ভাল কাজ করতে হবে।"



আগামী মাসেই 'স্পার্ক' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ডেনজারাস। ইতিমধ্যেই বহু দর্শক এই সিনেমার ট্রেলর দেখে নয়নার প্রশংসা করেছেন। তবে অভিনেত্রী বলেছেন , " এখন অনেক কিছু বাকি আছে, এটা তো সবে মাত্র ট্রেলর।"



কলকাতার মেয়ে নয়না যদিও বাংলায় তাঁর পরিচয়  কিরনময়ী রূপে। চরিত্রহীন দিয়ে তাঁর বাংলা সিনেমার হাতেখড়ি।  যদিও তাঁর কেরিয়ার শুরু বম্বে ইন্ডাস্ট্রি থেকেই।বম্বে দাপিয়ে এসে কলকাতা এবং তারপর একে একে তামিল, তেলেগু ছবিতে কাজ করেছেন এবং করছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...