সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

'জোহার' নিয়ে কী বললেন নয়না গঙ্গোপাধ্যায়, জেনে নিন

 

তিনি থামতে জানেন না। দৌড়ে যাওয়াই তাঁর লক্ষ্য। ধীরে ধীরে একের পর এক চরিত্রে তাঁর অভিনয় দক্ষতা ইতিমধ্যেই বেশ সমাদৃত। তাঁর বলিষ্ঠ অভিনয় তাঁকে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখেনি। সারা ভারতের বিভিন্ন ইনড্রাস্টিতে তিনি এখন অতি পরিচিত মুখ। অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় এবার সম্পূর্ণ অন্য ভূমিকায়। একেবারে অন্য রকম একটা চরিত্রে। 


আগস্ট মাসে ১৪তারিখ 'আহা' ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'জোহার'। এই সিনেমায় নয়না গঙ্গোপাধ্যায়কে একজন এথ্যালেটিকের ভূমিকায় দেখা যাবে। চারটি গল্প নিয়ে তৈরি হয়েছে এই তেলেগু সিনেমাটি। অভিষেক নামা নিবেদিত এবং সন্দীপ মার্নি প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন তেজা মার্নি।



অভিনেত্রী জানালেন যে এই রকম চরিত্রে তিনি প্রথম অভিনয় করলেন। আটপৌরের সঙ্গে কথোপথনে তিনি আরও জানালেন যে," আমি ছোট থেকে খেলাধুলার সঙ্গে জড়িত। স্কুলে বেশ নিয়মিত খেলাধুলা করতাম। যদিও তারপরেও করেছি কিন্তু সেইভাবে যদিও কিছু করে ওঠা হয়নি। তবে এই চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং ছিল। অভিনয় করতে করতে মনে হচ্ছিল নিজেই একজন এথ্যেলেটিক হয়ে উঠেছি। যদি অভিনয় না করতাম তাহলে হয়ত খেলাধুলার সঙ্গেই যুক্ত হতাম।"

একটু থেমে তিনি আরও জানালেন, " শুটের সময় আমাকে দৌড়াতে হত প্রায়। একবার তো মেন রাস্তার দৌড়ে যাওয়ার সিন ছিল। বিপরীত দিক থেকে গাড়ি আসছে। কিন্তু আমাকে ওই রাস্তা দিয়েই দৌড়ে যাওয়ার সিন ছিল। সেটাও করেছি। কখনো ভরা বাজারে লাঠি নিয়ে সার্কাস দেখানোর সিনও করেছি। পুরো ব্যাপারটাই বেশ চ্যালেঞ্জিং ছিল।"



নয়না গঙ্গোপাধ্যায় নিজেকে ভাঙতে ভালবাসেন। নতুন নতুন অভিজ্ঞতা তাঁকে বরাবরই উৎসাহিত করেন। তাই নিজের 'ইমেজকে' ভাঙতে তিনি ভালবাসেন। চরিত্রহীন এবং চরিত্রহীন ২ এর সেই কিরনময়ী কোনওদিনই থেমে থাকতে চাননি। একের পর এক ভিন্ন চরিত্রের স্বাদ তাঁকে আল্লাদিত করে। তাঁর ঝুলিতে রয়েছে 'বিউটিফুল', ' মেরি বেটি সানি লিওন বান্না চাতি হে', ' ভাঙ্গাভিটি' এর ছবি। যদিও এখানেই শেষ নয় এই বছরের শেষে তাঁর ঝুলিতে আরও নতুন পালক যুক্ত হতে চলেছে। যদিও সেই ব্যাপারে তিনি এখন ' স্পিকটি নট!"


যদিও জোহার তেলেগু সিনেমা কিন্তু শিল্পের তো কোনও ভাষা হয় না। তাই অভিনয় দক্ষতা দেখার জন্য ভাষার বেড়াজাল অনায়াসে পেরোনো যায়। সিনেমাটি নিয়ে অভিনেত্রী নিজেও বেশ আশাবাদী।

( সাক্ষাৎকার- আদিত্য ঘোষ 

ছবি- সংগৃহীত) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...