সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

'আদর' সিনেমাটির মুকুটে বসল নতুন পালক



এই করোনা আবহের মধ্যেও বাংলা সিনেমা জগতের জন্য আরও একটি সুখবর। দেবদূত ঘোষ পরিচালিত এবং শ্রেয়সী এনটারটেনমেন্ট প্রযোজিত ‘আদর’ সিনেমাটি ১০তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মনোনীত হয়েছিল এবং সার্টিফিকেট অফ এক্সিলেন্সও পেয়েছে। শুধু এখানেই শেষ নয়,  এছাড়াও ‘ নাইস  ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে’ আদর সিনেমাটি তিনটে বিশেষ বিভাগের জন্য মনোনীত হয়েছে। ‘বেস্ট অরিজিনাল স্ক্রীন প্লে অফ  ফরেজিন ল্যাঙ্গুয়েজ’, ‘ বেস্ট ডিরেক্টর অফ  ফরেজিন ল্যাঙ্গুয়েজ ফিল্ম’ এবং ‘ বেস্ট সাপোরটিং অ্যাকট্রেস ইন  ফরেজিন ল্যাঙ্গুয়েজ ফিল্ম- বাসবদত্তা চট্টোপাধ্যায়’।



এই সিনেমাটি মূলত তৈরি হয়েছে মানুষ এবং একটি হাতির মধ্যে সম্পর্ককে নিয়ে। এই সময়ে দাঁড়িয়ে যখন আমরা বন্য সভ্যতা প্রায় ধ্বংস করে দিচ্ছি, নির্বিচারে পশু হত্যা করছি, ঠিক এই তখন এই সিনেমাটি সেই বন্য প্রাণ আর মানুষের মধ্যে একটা অন্য সম্পর্কের কথা বলে। একটা বন্ধুত্বের কথা বলে। মানুষ আর হাতির মধ্যে একটা অমোঘ ভালবাসার কথা বলে। 



সিনেমাটিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী , প্রদীপ চক্রবর্তী, তুলিকা বসু আরও অনেকে। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি, তবে এই মনোনয়নে আপাতত সিনেমার কলাকুশলী বেশ খুশি।এই সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজেই। মিউজিক করেছেন তন্ময় বসু , চিত্রগ্রহনে অসীম বসু এবং সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মৈত্র।  পরিচালক দেবদূত ঘোষ এই মনোনয়নের কৃতজ্ঞতা দিয়েছেন সমস্ত কলাকুশলীদের এবং সিনামাটি রিলিজ করলে সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনামাটি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। 

( লেখা- আদিত্য ঘোষ 
ছবি- সংগৃহীত) 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...