সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

‘বন্য প্রেমের গল্প’ নিয়ে কী জানালেন অভিনেত্রী এনা সাহা, জেনে নিন




সদ্য মুক্তি পেয়েছে ‘বন্য প্রেমের গল্প’, একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজের মূল চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, সৌমেন্দ্র ভট্টাচার্য  এবং এনা সাহা, গৌরব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল মল্লিক এবং আরও অনেকে। এই ওয়েব সিরিজের প্রতিটি মোড়ে রয়েছে দারুন উত্তেজনা, একটা চাপা রহস্যে সাজানো এই প্রেমের গল্প আপনাকে শিহরিত করতে বাধ্য।

এই সিরিজে এনা সাহাকে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, তাঁর সাহসী অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এনা সাহাকে জিজ্ঞাসা করলাম, ‘’ একটি সিরিজে তিনটি আলাদা আলাদা চরিত্র, ব্যাপারটা কি চ্যালেঞ্জিং ছিল ?’’ এনা জানালেন , ‘’ তা তো ছিলই, শুধু তায় নয় এটা আমার কাছে একটা ড্রিম প্রজেক্টও ছিল। কারণ একই সিরিজে তিনটে আলাদা চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া এবং তিন ধরণের অভিনয়, পুরো ব্যাপারটাই একটু অন্য রকম ছিল।‘’



 আবারও জিজ্ঞাসা করলাম, ‘’ এই প্রথম তোমাকে এত বোল্ড সিন করতে দেখা গেল! এবার কি তুমি তোমার ছকভাঙতে চলেছ?’’ এনা হাসতে হাসতে উত্তর দিল, ‘’ চরিত্রের প্রয়োজনে আমি বোল্ড সিন করতে রাজি কিন্তু যেন সেখানে মেয়েদের অবজেকটিফায়েড না করা হয়। আমি এই ব্যাপারটা একদমই পছন্দ করি না। যেখানে সিনেমার কনটেন্টের সঙ্গে সিনটা যায় না, এমন কোনও চরিত্র আমি করতে রাজি নয়। সেই জন্যই আমি খুব বেছে বেছে কাজ করি।‘’

জিজ্ঞাসা করলাম, ‘’ তোমার শেষ ছবি ছিল ভূত চতুর্দশী, তারপরে এই বন্য প্রেমের গল্প। এতটা গ্যাপ কেন ?’’ এনা আবারও হাসতে হাসতে বলল, ‘’ আসলে আমি একটু বেছে বেছে কাজ করতে ভালবাসি তো তাই! তবে আমি কিন্তু বাংলার বাইরেও কাজ করে এসেছি কিছুদিন আগে, তা ছাড়া আরও একটা বাংলা ছবির শুটিং শেষ করেছি। ‘’

 ২৩শে জানুয়ারী থেকে এই ওয়েব সিরিজটির স্ট্রিমিং শুরু হয়ে গেছে। নতুনত্ব গল্পের মোড়কে সাজানো এই সিরিজিটি এখন না দেখে থাকলে এখুনি দেখে ফেলুন।   


( সাক্ষাৎকার- আদিত্য ঘোষ
ছবি- সংগৃহীত) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেয়া পাতার নৌকা

-----------------------------------------------------------------------------------------------------------------   সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে,                 ছোট্টো বোনের রাখির সাথে,                   অপেক্ষার নদী প্রবাহে বয়                   ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে,     পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে,     মাঝির ভাঁটিয়ালি গান বাজে।              বঙ্গভঙ্গ হোক না যতই,            এমন কাঁটাতাঁর তৈরি কতই,             রাখিবন্ধন, ভাইফোঁটাতে                এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে       পদ্মা নদীর ওপার গ্রামে,   দাদার হাতে ঐ রাখি সাজে,   শঙ্খের নিনাদ সারা বাংল...

'ভাল কাজ করার তাগিদেই এগিয়ে যাওয়া, তাই ক্লান্তি লাগে না'

  একের পর এক স্ট্রেট ড্রাইভ। বিগত কয়েক বছর ধরে শুধু কাজ আর কাজ। এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং আজও ভাবতে চাইছেন না। কাজের প্রতি তাঁর কোনও ক্লান্তি নেই। একসঙ্গে দুই তিনটে ছবির কাজও করতে হলে তাঁর কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রোমোশনে যাওয়া নিয়ে তাঁর একটু আলস্য। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ কাজের জন্য আমি দিনরাতের ক্লান্তিকেও দূরে ঠেলে দিতে পারি তবে প্রমোশনে যেতে আমার একটু আলস্য লাগে কিন্তু যেতে তো হয়, ওটাও আমার কাজের মধ্যে পড়ে।‘’ হিসেব কষলে দেখা যাবে গত ছয়মাসে অন্তত তাঁর পাঁচটি কাজ ওয়েব এবং বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং আরও আট থেকে দশটি কাজ মুক্তির অপেক্ষায়। প্রসঙ্গত তিনি বেশ কয়েকবার ভেবে জানালেন যে তাঁর কোন কোন কাজ এই বছর আসতে চলেছে। যে অভিনেতা ভেবে বলেছেন যে তাঁর কাজের সংখ্যা কত, সেই অভিনেতা কি ‘সুপারস্টার’ বলার যোগ্য? তবে অনির্বাণ চক্রবর্তী ওইসব তমকায় গুরুত্ব দিতে রাজি নয়। তিনি অভিনয়ের জন্য আজও পরিশ্রম করে যেতে চান এবং আগামী দিনেও ভাল কাজের জন্য পরিশ্রমকেই গুরুত্ব দিতে চান।  গত বছরের শেষের দিকে শাস্ত্রী, খাদান, চালচিত্র এবং অপরিচিত ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। ওয়েব...

আটপৌরের মুখোমুখি অভিনেত্রী কোয়েল সঞ্চারী

“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই ভালবাসেন। আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘ কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’ এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল কুমার গান...