সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কখনো ভোর হতে না হতেই ঘুম ভাঙে। মন চনমনে হয়ে ওঠে বাইরের পৃথিবীকে দর্শন করার আকাঙ্খায়।

বন্দীদশার ডায়েরী পার্থ ঘোষ এক এক করে বেশ কটা দিন কেটে গেল । প্রতিদিনের অভ্যস্ত রুটিন হঠাৎই পাল্টে যাওয়ায় প্রথম প্ৰথম বেশ অসুবিধাই হচ্ছিল । এখন সেই অনুভূতিতে ভাঁটা পড়েছে সহজ নিয়মেই । আমরা অভ্যাসের দাস । একটা অভ্যাস থেকে আর একটা অভ্যাসে পরিবর্তিত হতে সামান্য কিছু সময় অতিবাহিত করলেই যথেষ্ট । এই ব্যাপারটাও সেরকমই হল । সারাদিনের অখন্ড অবসরে সময় কাটানটাই একটা ব্যাপার । তাক থেকে নামল পুরনো পুজোবার্ষিকী , গল্পের বই , সংকলন , অমনিবাস । বহুদিন পর আবার বইয়ের সঙ্গে সখ্যতা । শুধু বই - ই বা বলি কেন , বই ও বউ দুজনেই এখন হাতের মুঠোয় । কিছুদিন আগেও যে যার কর্মস্থানে ব্যস্ত হয়ে স্বামী - স্ত্রীর সঙ্গে মুখোমুখি স্বাক্ষাতের সময়টা সকাল আর রাতের ঘেরাটোপে বন্দী হয়ে ই ছিল । সকালের ব্যস্ততার মধ্যে একে অপরকে “ আজ ফিরতে দেরি হতে পারে ” বলা কথা আর রাতে পরিশ্রান্ত শরীর দুটো বিছানা নেওয়ার আগে “ শুভরাত্রি ” বলে ঘুমের কোলে ঢলে প ড়া ব্যাপারগুলো কেমন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল । এতদিন পর আবার ...